Wednesday, September 16

প্রচ্ছদ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যন্তরমন্তরে বিজয় উৎসব

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যন্তরমন্তরে বিজয় উৎসব

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দিল্লি : ভারতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) এক বিবৃতিতে জানায়, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও শিক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়াসহ বাকি দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। তাদের চার দফা দাবির মধ্যে একটি পূরণ হয়েছে। সংবাদমাধ্যম দ্যা হিন্দু জানিয়েছে, শিক্ষা মন্ত্রীর পদত্যাগের পর যন্তরমন্তরে লোক সমাগম আরো বাড়ছে। দলটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ উদযাপনের একটি ভিডিও প্রকাশ করে লিখেছে, ‘গণতন্ত্রের জয় হয়েছে।’ এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়ায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে, আপনি যদি ভয় না পান, এই সরকারের সামনে মাথা নত না করেন, তাহলে যে কারও পদত্যাগ আদায় করা সম্ভব। গণতন্ত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’ ডেস্ক-রিপোর্ট/ডিএসই-৭...
বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চাই – প্রধানমন্ত্রী

বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমরা মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে চাই – প্রধানমন্ত্রী

জাতীয়, তথ্যপ্রযুক্তি, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী তারেক রহমানঢাকা : শনিবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নভোথিয়েটারে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিটের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। বিনিয়োগবান্ধব নীতি, কর সুবিধা, বন্ডেজ সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিতকরণ এবং ওয়ান-স্টপ সার্ভিস আরও কার্যকরের কাজও অব্যাহত আছে। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান হাইটেক পার্কগুলোর আধুনিকায়নের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের। সে লক্ষ্য পূরণে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এর সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী সব সুবিধা নিশ্চিত করেছে। ইতোমধ্যে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির ...
সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারেন না – তথ্যমন্ত্রী

সাংবাদিকেরা অ্যাক্টিভিস্ট হতে পারেন না – তথ্যমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সাংবাদিকদের প্রধান দায়িত্ব তথ্য তুলে ধরা, কোনও পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন করা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। একইসঙ্গে সরকারের সমালোচনা করার স্বাধীন পরিবেশ ছাড়া কার্যকর সাংবাদিকতা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক এই আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব এবং সংবাদকর্মীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের সমালোচনা করার মতো সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে, তা আমার জানা নেই।’ সাংবাদিকতা ও সক্রিয়তাবাদের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন...
৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

প্রচ্ছদ, স্বাস্থ্য
নরসিংদী : শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার তুলাতলী মোড় থেকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, রায়পুরা থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চিকিৎসক রাজিবকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি ইয়াবা সেবন করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। কাজল-২৫/ডিএসই-৭...
শনিবার বিকাল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার

শনিবার বিকাল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার

আন্তর্জাতিক, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
দিল্লী : ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার বিকাল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। আন্দোলনকারী ও সরকারের মধ্যে আলোচনার পর শুক্রবার বিষয়টি জানিয়েছেন আন্দোলনের নেতারা। ডেস্ক রিপোর্ট-২৫/ডিএসই-৭
সাহাবুদ্দিন যেন চিকিৎসার নামে যাতে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়

সাহাবুদ্দিন যেন চিকিৎসার নামে যাতে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
নেত্রকোণা : সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাহাবুদ্দিন যেন চিকিৎসার নামে কোনো ধরনের ‘সেইফ এক্সিট’ বা বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রেজা-২৫/ডিএসই-৭...
পুলিশের অভিযানে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য   গ্রেফতার

পুলিশের অভিযানে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেফতার

জাতীয়, প্রচ্ছদ
কক্সবাজার : বাংলাদেশ সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ড ক্রুজার জিপ থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল ওবায়দুল হাসান (৪১) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩নং গেটের সামনে সেনাবাহিনীর স্টিকার ব্যবহৃত ল্যান্ড ক্রুজারটি মাদক পাচারের কাজে ব্যবহার করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। ঘটনার বিবরণ দিয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৯টার দিকে সন্দেহভাজন ল্যান্ড ক্রুজারটি টার্মিনাল এলাকা পার হওয়ার সময় পুলিশ থামার সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ ধাওয়া করে চালককে আটক করে। গাড়িটি জব্দের পর তল্লাশি চালিয়ে জিপের সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে পুলিশ ২৮ হাজার ইয়াবা উদ্ধার...
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পিকারকে শুভেচ্ছা

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় স্পিকারকে শুভেচ্ছা

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কানিজ-২৪/ডিএসই-৭...
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শিখা অনির্বাণে শ্রদ্ধা

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শিখা অনির্বাণে শ্রদ্ধা

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ ২৪ জুলাই নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদগণের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান নৌ-সদর দপ্তরে এসে পৌঁছালে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ তাঁকে অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলা এবং নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ আধুনিক প্...
রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ

রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ

জাতীয়, প্রচ্ছদ
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, দেশের নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পদত্যাগ পত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন বলে চিঠিতে দাবি করেন। নিজের অসুস্থতার বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি লিখেছেন, 'আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি ন...