Wednesday, September 16

প্রচ্ছদ

বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে অবতরণ

খেলাধুলা, প্রচ্ছদ
স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ২০১০ সালের পর আবার বিশ্বকাপ ট্রফি নিয়ে মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে অবতরণ করে স্পেন দলকে বহনকারী আইবেরিয়ার বিশেষ উড়োজাহাজ। বিমানের দরজা খুলতেই সবার আগে নেমে আসেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার পরই হাতে বিশ্বকাপের স্বপ্নের ট্রফি নিয়ে বেরিয়ে আসেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রদ্রি। মাথার ওপর উঁচিয়ে ধরা সেই ট্রফিই যেন বলছিলো, আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে স্পেন। বিমানবন্দর থেকে প্রথমে মাদ্রিদের উপকণ্ঠে জারজুয়েলা প্রাসাদে রাজা ষষ্ঠ ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে মনক্লোয়া প্রাসাদে হবে সরকারি সংবর্ধনা। ফাইনালের সবচেয়ে উত্তপ্ত সময়ে মোনাজাতে ব্যস্ত ছিলেন ইয়ামাল! তবে দিনের সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন ছাদখোলা বাসে করে রাজধানীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে স্পেন দল। সেই শোভাযাত্রার গন্...
জোট শরিকদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী

জোট শরিকদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সরকার গঠনের পর প্রথমবারের মতো বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে, সোমবার রাত সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। সুত্র জানিয়েছে, বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পূর্বে জাতীয় সরকার নিয়ে বিএনপির দেওয়া প্রতিশ্রুতিসহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে অনেক দলের অসন্তুষ্টি রয়ে গেছে। সেই বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে এবং যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে করণীয় বিষয়েও নেতারা কথা বলবেন। হামিম-২০/ডিএসই-৭...
কোর্ট মার্শালে মেজর (অব.) মোজাফফরের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে

কোর্ট মার্শালে মেজর (অব.) মোজাফফরের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে

জাতীয়, প্রচ্ছদ
   আজ সোমবার (২০ জুলাই) বিজিবি সদর দপ্তর পিলখানায় আশরাফ হলে বিজিবি'র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দরবার শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে। তিনি বলেন, 'তৎকালীন সময়ে এই হত্যাকাণ্ডের প্রধান বিচার সামরিক আদালতের মাধ্যমে সম্পন্ন হয়েছিল এবং সেখানে সুনির্দিষ্ট ফাইন্ডিংস ছিল। দীর্ঘ সময় ছদ্মনামে পার্শ্ববর্তী দেশে আত্মগোপনে থাকা এই আসামিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারের পর বর্তমান সেনা আইনেই (মিলিটারি অ্যাক্ট) বিচারের লক্ষ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শাল গঠনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়া আইনানুগভাবে সম্পন্ন হবে।' এসময় তিনি বলেন, 'একই অপরাধে কোনো ব্যক্তিকে সিভিল ল' ও ...
নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি বাহিনীটির বর্তমান প্রধান মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। আইএসপিআর জানায়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তিনি ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত মোট তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো। বর্তমান নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নাজমুল হাসান ২০২৩ সালের ...
দিল্লিতে বিমস্টেক পর্যায়ের তাৎপর্যপূর্ণ বৈঠকে বাংলাদেশ

দিল্লিতে বিমস্টেক পর্যায়ের তাৎপর্যপূর্ণ বৈঠকে বাংলাদেশ

আন্তর্জাতিক, জাতীয়, প্রচ্ছদ
সন্ত্রাসবাদ মোকাবিলা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগে যৌথভাবে মোকাবিলার কৌশল আরও শক্তিশালী করতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল বিমসটেক (BIMSTEC)-এর জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠক। বাংলাদেশের পক্ষে বিমসটেকে প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগে. জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাম্প্রতিক ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনের আবহে বিমস্টেক পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ । নিরা...
জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার

জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার

জাতীয়, প্রচ্ছদ
মেজর মোজাফফর হোসেনই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা নিশ্চিত করার পর চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোন করে জানান, 'দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড' (more…)
হরমুজ ও বাব–এল-মান্দেব একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে

হরমুজ ও বাব–এল-মান্দেব একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের হামলা জোরদার হওয়ায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার পর এবার আরও বড় পদক্ষেপ হিসাবে ইয়েমেনে মিত্রগোষ্ঠী হুথিদের দিয়ে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব–এল-মান্দেব প্রণালি বন্ধ করাতে পারে তেহরান। এতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহণের পথই ঝুঁকির মুখে পড়বে। বিশ্লেষকদের মতে, তেহরান এখন সংঘাতের আওতা বাড়িয়ে ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসাবে উপসাগরীয় এলাকার বাইরে গিয়ে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহকে ব্যাহত করতে চাইছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করে ইরান এরই মধ্যে তার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তির প্রভাব দেখিয়েছে। এখন দেশটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব-এল-মান্দেব প্রণালিকেও নতুন চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে মনে করা হচ্ছে। কারন এই প্রণালী দিয়ে সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানি এবং ...
‘জুলাই শহীদ দিবস’

‘জুলাই শহীদ দিবস’

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ ‘জুলাই শহীদ দিবস’।। ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার বীরোচিত মৃত্যুতে পাল্টে যায় আন্দোলনের গতিপথ। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সমর্থক পুলিশ ও বিজিবির সশস্র হামলায় এই দিন চট্টগ্রামে শহীদ হন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম সহ ছয় জন। আন্দোলনে শহীদ অন্য চারজনের মধ্যে ঢাকায় শহীদ হন নিউমার্কেট এলাকার হকার মো. শাহজাহান এবং নীলফামারীর যুবক সবুজ আলী। চট্টগ্রামে এমইএস কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমদ শান্ত এবং স্থানীয় ফার্নিচার দোকানের কর্মচারী মোহাম্মদ ফারুক। সারাদেশে আহত হয় অসংখ্য ছাত্র-জনতা। ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ...
সালোয়ার খোলার চেষ্টা ও স্তন মর্দন শ্লীলতাহানির অপরাধ হলেও ধর্ষণচেষ্টা নয়

সালোয়ার খোলার চেষ্টা ও স্তন মর্দন শ্লীলতাহানির অপরাধ হলেও ধর্ষণচেষ্টা নয়

আন্তর্জাতিক, প্রচ্ছদ
পাটনা : ধর্ষণচেষ্টার অপরাধ প্রমাণের ক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট ও বিভিন্ন আদালতের আগের কিছু রায় নিয়ে যখন আলোচনা চলছে, তখনই নতুন এক পর্যবেক্ষণ দিলেন পাটনা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছেন, কোনো নারীর সালোয়ার খুলে ফেলা বা স্তন মর্দন করার ঘটনা এককভাবে দণ্ডবিধির অধীনে ধর্ষণচেষ্টা হিসেবে গণ্য করার জন্য যথেষ্ট নয়। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৯ জানুয়ারি এক তরুণী তার বাবার সঙ্গে বিহারের আমারপুরের ‘ছায়া স্টুডিও’তে ছবি তুলতে গিয়েছিলেন। ছবি তোলার পর স্টুডিওর মালিক কম্পিউটারে ছবি দেখানোর অজুহাতে তরুণীর বাবাকে বাইরে অপেক্ষা করতে বলেন। এরপর অভিযুক্ত ব্যক্তি স্টুডিওর দরজা লক করে দেন। অভিযোগ ওঠে, তিনি তরুণীর সালোয়ার খোলার চেষ্টা করেন এবং ধর্ষণের উদ্দেশ্যে তার স্তন মর্দন করেন। তরুণী চিৎকার শুরু করলে তার বাবা দরজার দিকে ছুটে যান। তখন অভিযুক্ত ব্যক্তি দরজা খুলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ন...
সরকার কোনও ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না

সরকার কোনও ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না

জাতীয়, প্রচ্ছদ
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন,  আগেই আমরা বলেছি, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার হিসেবে গড়ে তুলতে চাই এবং সেটিরই অংশ হিসেবে বর্তমান সরকার ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনাও হাতে নিয়েছে। আগেও বলেছি, আবারও আমি উল্লেখ করতে চাই -  বর্তমান সরকার কোনোভাবেই কোনও প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না। উগ্রবাদ দমনে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল বিভিন্ন বিষয়ে এই সংসদে কোনও কোনও বিষয়ে দ্বিমত করেছি, একই সঙ্গে অনেক বিষয়ে আমরা একমতও পোষণ করেছি। " আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, উগ্রবাদ এবং চরমপন্থাকে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না এবং এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো, ইনশাআল্লাহ। " সমাপনী বক্তব্যের শেষ দিকে প্রধানমন্ত্রী বলেন, ...