হাসিনা-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ : গ্রেপ্তারি পরোয়ানা জারি
ঢাকা : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েকটি বাহিনীর প্রধানসহ কিছু সাংবাদিকদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ মিলেছে।
অভিযোগে শেখ হাসিনা ছাড়াও যাদের আসামি করা হয়েছে, তারা হলেন- তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, খাদ্যমন্ত্রী ড. ...









