সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী
ঢাকা : রবিবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেন,সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে।
তিনি বলেন, সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে যে কাগজে-কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার কাজ শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয় - সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত লক্ষ্যকে চ্যালেঞ্জ জানায়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।
তিনি বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গু...









