Wednesday, September 16

প্রচ্ছদ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য ডিফেন্স কলোনি স্থাপনের নির্দেশ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের জন্য ডিফেন্স কলোনি স্থাপনের নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শন করেন। প্রতিরক্ষা উপদেষ্টা রাজধানীর কাকরাইলে অবস্থিত সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফ উদ্দিন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভূইয়া। প্রতিরক্ষা উপদেষ্টা পরিদর্শনকালে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের কল্যাণ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে সমপদের জন্য সমান বেতন নীতি (One Rank One Pay) কার্যকরের বিষয়টি ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করেন। তিনি চিকিৎসা সেবার সম্প্রসারণে অবসরপ্রাপ্ত সৈনিক ও তাঁদের পরিবারের...
গুজব বা অপতথ্য প্রচার করলে ১০ বছরের কারাদণ্ড ও ৪০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড

গুজব বা অপতথ্য প্রচার করলে ১০ বছরের কারাদণ্ড ও ৪০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’, ‘মানহানি’ ও ‘হেয়প্রতিপন্ন’-সংক্রান্ত অপরাধের পরিধি বাড়ানোর পাশাপাশি শাস্তিও কঠোর করার উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া সংশোধনী অনুযায়ী, সাইবার পরিসরে গুজব বা অপতথ্য প্রকাশ কিংবা প্রচারকে নতুন অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৪০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। খসড়ায় গুজবের সংজ্ঞায় বলা হয়েছে, এমন অসমর্থিত বা অযাচাইকৃত তথ্য, সংবাদ বা দাবি, যা জনমনে বিভ্রান্তি, আতঙ্ক, উত্তেজনা বা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে বা এ ধরনের ঝুঁকি তৈরি করে। অন্যদিকে অপতথ্য বলতে এমন মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্যকে বোঝানো হয়েছে, যা ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয়। এ ছাড়া ২৫ নম্বর ধারায় ম...
প্রজ্ঞাপন জারি করে প্রশাসনে বদলি ও পদোন্নতি

প্রজ্ঞাপন জারি করে প্রশাসনে বদলি ও পদোন্নতি

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বৃহস্পতিবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব নিয়োগ দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের চাকরির বয়স ৫৯ হওয়ায় তাকে অবসরে পাঠানো হয়েছে। কানিজ-৩০/ডিএসই-৭...
এনসিপি-কে আটকাতে পথে পুলিশের ট্রাক

এনসিপি-কে আটকাতে পথে পুলিশের ট্রাক

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
শ্রীমঙ্গল : ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের নিষেধাজ্ঞা ১৪৪ ধারা উপেক্ষা করেই হবিগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর হবিগঞ্জের পথে রওনা হলে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় একটি ট্রাক সড়কের ওপর আড়াআড়ি করে দিয়ে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। সেখানে এনসিপি আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এনসিপি'র বহরে প্রায় ১০টি মাইক্রোবাস রয়েছে। অপরদিকে শতাধিক পুলিশ মূল সড়কে অবস্থান নিয়ে পথ আটকে রেখেছেন। এর...
ঢাকা বিশ্বের বহু ঐতিহাসিক নগরীর চেয়ে প্রাচীন ও সমৃদ্ধ ঐতিহ্যের শহর

ঢাকা বিশ্বের বহু ঐতিহাসিক নগরীর চেয়ে প্রাচীন ও সমৃদ্ধ ঐতিহ্যের শহর

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : সোমবার (২৭ জুলাই) রাত আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা এক পোস্টে রাজধানী ঢাকার ঐতিহাসিক পরিচয়, ঐতিহ্য ও নগরীর স্বকীয়তা পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন। প্রচারণার শুরুতে ফেসবুক পোস্টে তিনি বলেন, অনেকেই ঢাকাকে সিঙ্গাপুর, ব্যাংকক বা লন্ডনের আদলে গড়ে তোলার কথা বলেন। কিন্তু ঢাকা নিজেই বিশ্বের বহু ঐতিহাসিক নগরীর চেয়ে প্রাচীন ও সমৃদ্ধ ঐতিহ্যের শহর। ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে যথাযথভাবে তুলে ধরতে না পারা দেশের নীতিনির্ধারকদের দীর্ঘদিনের ব্যর্থতা। তার মতে একসময় ঢাকা ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাণকেন্দ্র এবং উর্বর বদ্বীপভূমির একটি সমৃদ্ধ নগর। আসিফ মাহমুদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজধানীকে আরও বাসযোগ্য করে গড়ে তোলার পাশাপাশি বিশ্বের ঐতিহ্যবাহী শহরগুলোর মধ্যে অন্য...
ফ্রান্সের রাষ্ট্রদূত এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে নাহিদ ইসলামের বৈঠক

ফ্রান্সের রাষ্ট্রদূত এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে নাহিদ ইসলামের বৈঠক

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : আজ ২৭ জুলাই বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স মিসেস আনজা কের্স্টেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক বিষয়ক সেলের সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প...
যুবদলের ইউসুফ হত্যার মূল পরিকল্পনাকারী স্বেচ্ছাসেবক দলের নেতা

যুবদলের ইউসুফ হত্যার মূল পরিকল্পনাকারী স্বেচ্ছাসেবক দলের নেতা

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ জানিয়েছে, রাজধানীর কাফরুল থানা এলাকায় যুবদল কর্মী ইউসুফ হত্যার মূল পরিকল্পনাকারী বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। আজ সোমবার এক ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে আনুমানিক ২৫ লাখ টাকায় পেশাদার খুনি ভাড়া করেছিলেন। শফিকুল ইসলাম বলেন, এলাকায় ময়লার টেন্ডার ও ফুটপাতের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধের জেরেই মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকা থেকে ভাড়াটে খুনি এনে হত্যার পরিকল্পনা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তকার করেছে ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগ ও কাফরুল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. নাহিদ হাসান ...
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য মাসিক সম্মানী বাড়িয়েছে সরকার

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য মাসিক সম্মানী বাড়িয়েছে সরকার

জাতীয়, প্রচ্ছদ
  ঢাকা : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে সম্প্রতি উপসচিব মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতাসহ বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। এই সিদ্ধান্ত ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর। প্রজ্ঞাপন বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রণীত সংশ্লিষ্ট বিধিমালার আলোকে বিভিন্ন শ্রেণির বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য মাসিক সম্মানী ভাতা, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, মহান বিজয় দিবস ও বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুদান বাড়ানো হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর উত্তম খেতাবধারী বীর মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা সম্মানী ভাতা পাবেন। এ ছাড়া উৎসব ভাতা হিসেবে...
আওয়ামী লীগের সাবেক এমপি সাতক্ষীরার নজরুল গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক এমপি সাতক্ষীরার নজরুল গ্রেপ্তার

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে আজ সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রেজা-২৬/ডিএসই-৭...
বৃক্ষরোপণের পর চারাগাছকে শিশুর মত যত্ন করতে হবে – তথ্যমন্ত্রী

বৃক্ষরোপণের পর চারাগাছকে শিশুর মত যত্ন করতে হবে – তথ্যমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
বরিশাল : সোমবার বরিশাল সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, এনজিওকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণের পর ঐক্যবদ্ধভাবে যত্ন নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, 'খেয়াল রাখতে হবে গাছগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। চারাগাছকে শিশুর মত যত্ন করতে হবে। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যৎতে দীর্ঘমেয়াদী সুরক্ষার দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন 'সরকার যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে, জাতি এর সুফল ভোগ করবে। শিমুল-২৬/ডিএসই-৭...