Wednesday, July 29

জাতীয়

দ্বিতীয় বিয়ে করলেন নায়িকা পূর্নিমা

দ্বিতীয় বিয়ে করলেন নায়িকা পূর্নিমা

জাতীয়, প্রচ্ছদ, বিনোদন
পূর্ণিমা ও রবিন চিত্রনায়িকা পূর্ণিমা দ্বিতীয় বিয়ে করলেন। তার পাত্র আশফাকুর রহমান রবিন। সে পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। আজ বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা। তিনি বলেন, কাজের সূত্র ধরেই তার (রবিন) সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরষ্পরের মন দেয়া-নেয়া। বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কারো কারো কোভিড ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এ নায়িকা। পূর্ণিমা জানান, বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ...
জাতীয় রাজস্ব বোর্ডে ১৩ কমিশনার বদলী

জাতীয় রাজস্ব বোর্ডে ১৩ কমিশনার বদলী

জাতীয়, প্রচ্ছদ
১৩ কমিশনার পদে রদবদল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকসহ ১৩ কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (২১ জুলাই) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিনের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। আদেশে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে মোবার খানমকে ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে মোহাম্মদ ফাইজুর রহমানকে ঢাকা কাস্টম হাউস থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের বদলি করা হয়েছে। অন্যদিকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার আহসানুল হককে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট, আর বন্ডের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানকে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটে বদলি করা হয়েছে। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজি...
গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা

গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা

জাতীয়, প্রচ্ছদ
রেজাউল করিম প্রস্তাবনাটি মন্ত্রী ও সচিবের হাতে তুলে দেওয়া হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সচিব মো. মকবুল হোসেনের কাছে গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেছেন সাংবাদিক নেতারা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দফতরে প্রস্তাবনাটি মন্ত্রী ও সচিবের হাতে তুলে দেওয়া হয়। মন্ত্রণালয় প্রস্তাবনাটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠাবে।  এ সময় সাংবাদিক নেতারা সংবাদপত্রের প্রচার সংখ্যা বাস্তবতার নিরিখে নির্ধারণ, সাংবাদিকদের তথ্য অধিদফতরের অ্যাক্রিডেটেশন কার্ড প্রদানের ক্ষেত্রে যথার্থতা বিচার এবং প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করে দ্রুত নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের পদক্ষেপের দাবি তুলে ধরেন।  প্রস্তাবনা হস্তান্তরের সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারু...
সম্রাটকে আাদালতে হাজির করার নির্দেশ

সম্রাটকে আাদালতে হাজির করার নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ইসমাইল হোসেন সম্রাট আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার স্পেশাল ট্রাইব্যুনাল-১৫ এর বিচারক তেহসিন ইফতেখার যুবলীগের ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে আগামী ২২ সেপ্টেম্বর মাদক মামলার শুনানিতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। সম্রাটের আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত এই আদেশ দেন। ওই দিন বিচারক মাদক মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করবেন। আবেদনপত্রে সম্রাটের আইনজীবী উল্লেখ করেন, চলতি বছরের ১১ এপ্রিল সম্রাট জামিন পেয়েছে কিন্তু আরেকটি মামলায় কারাবন্দি থাকায় তিনি আজ আদালতে হাজির হতে পারেননি।  প্রসঙ্গত গত ১১ মে সম্রাট সব মামলায় জামিন পান। পরবর্তীতে ২৪ মে দুর্নীতির মামলায় হাইকোর্ট বিভাগ তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৬ অক্টোবর কুমিল্লায় ভারতের সীমান্ত এলাকা থেকে ইসমাইল হোসেন ও তার সহযোগী যুবলীগের সাবেক সভাপতি এনামুল হক আরমানকে গ্...
ব্যসায়ী‌দের ক্ষতি না করে কাওরানবাজার স্থানান্তর করা হ‌বে

ব্যসায়ী‌দের ক্ষতি না করে কাওরানবাজার স্থানান্তর করা হ‌বে

জাতীয়, প্রচ্ছদ
গাবতলী কাঁচাবাজার পরিদর্শনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ব্যবসায়ীদের কোনো ধরনের ক্ষতি না ক‌রে কারওয়ান বাজার স্থানান্তর করা হবে। বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গাবতলী কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমি গতকাল (বুধবার) রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার পরিদর্শন করেছি, আজ গাবতলী এসেছি। দুই মেয়রের সঙ্গে বসে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবো। আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সার্বিক ভাবে যেন ব্যসায়ী‌দের কারও কোনো ক্ষতি না হয় সেদিক মাথায় রেখে কারওয়ান বাজার স্থানান্তর করা হ‌বে। এই বাজারের এক অংশ হবে যাত্রাবাড়ীতে আরেক অংশ গাবতলীতে। তি‌নি ব‌লেন, এ কা‌জে অনেক চ্যালেঞ্জ আছে। তবে আমরা আলোচনা শুরু করেছি, সার্বিকভাবে ...
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি লাবনী আক্তারের ঝুলন্ত লাশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি লাবনী আক্তারের ঝুলন্ত লাশ

জাতীয়, প্রচ্ছদ
কেএমপি'র এডিসি ও কনস্টেবলের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) খন্দকার লাবনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুরে নানার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। অপরদিকে মাগুরা পুলিশ লাইন্সে নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন এক কনস্টেবল। ব্যারাকের ছাদ থেকে বৃহস্পতিবার সকালে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়ি থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) লাবনীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়। কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে। বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রাতের ডিউটি শেষে ব্যার...
৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

জাতীয়, প্রচ্ছদ
মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার পাঁচ উপজেলার আরও ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার পাঁচ উপজেলার আরও ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, " আমি পঞ্চগড় ও মাগুরা জেলাকে এবং দুটি জেলার সকল উপজেলাসহ সারাদেশের ৫২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করছি।” গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। লক্ষ্মীপুরের রামগতি; বাগেরহাটের রামপাল; ময়মনসিংহের নান্দাইল; পঞ্চগড় সদর এবং মাগুরার মহম্মদপুর প্রান্তে ঘর পাওয়া পরিবারের সদস্য এবং স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।  মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় গণভবন থেকে শুভেচ্ছা বক্তব্য দেন আশ্রয়ণ প্রকল্পের পরিচালক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। ...
বাংলাদেশ ব্যাংকের  প্রজ্ঞাপন ব্যাংকগুলোর জবাবদিহিতা বাড়াবে

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন ব্যাংকগুলোর জবাবদিহিতা বাড়াবে

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
নতুন গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ঋণ পুনঃতফসিলের দায়িত্ব ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর দেওয়ায় যার ব্যাংক সেই কন্ট্রোল করবে। বাংলাদেশ ব্যাংকের এই প্রজ্ঞাপনের ফলে ব্যাংকগুলোর জবাবদিহি বেড়ে যাবে বলে মনে করছেন ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এসব কথা বলেন। গত সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ পুন:তফসিলিকরণ সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে। জারি করা নীতিমালা অনুযায়ী, খেলাপি ঋণ নিয়মিত করতে মাত্র ২.৫০ থেকে ৪.৫০ শতাংশ অর্থ জমা দিলেই চলবে। যেখানে আগে ছিল ১০ থেকে ৩০ শতাংশ। এসব ঋণ পরিশোধ করা যাবে ৫ থেকে ৮ বছরে। এর আগে এ ধরনের ঋণ পরিশোধে সর্বোচ্চ দুই বছর সময...
রপ্তানি বাড়ায় ইডিএফ থেকে ঋণের সুদ হার ৩ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক

রপ্তানি বাড়ায় ইডিএফ থেকে ঋণের সুদ হার ৩ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ইডিএফ থেকে ঋণের সুদ হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি উন্নয়ন তহবিল বা ইডিএফ থেকে ঋণের সুদ হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে ঋণ নিতে হলে সুদ গুণতে হবে ৩ শতাংশ। আগে তা ছিল ২ শতাংশ। অর্থাৎ সুদের হার ১ শতাংশ বাড়লো। বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে। বর্তমানে ইডিএফের আকার ৭০০ কোটি ডলার। এটি পুনঃঅর্থায়ন তহবিল। এই তহবিল থেকে রপ্তানিকারকেরা ঋণ নিয়ে ২৭০ দিনের মধ্যে ফেরত দেন। ইডিএফের আওতায় উৎপাদনের কাঁচামাল ও উপকরণ আমদানির ক্ষেত্রে রপ্তানিকারকের কাছ থেকে ব্যাংকগুলো ৩ শতাংশ হারে সুদ আদায় করবে। আদায় করা এই সুদের ১.৫০ শতাংশ পুনঃঅর্থায়নের সুদ বাবদ বাংলাদেশ ব্যাংককে দিতে হবে। বাকিটা সংশ্লিষ্ট ব্যাংকের। আমদানি বিল পরিশোধ ও বাংলাদেশ ব্যাংকের ইডিএফ থেকে পুনঃ...
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের আলোচনা

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের আলোচনা

জাতীয়, প্রচ্ছদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন সৌজন্য সাক্ষাৎ বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফরে বুধবার (২০ জুলাই) কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ড. মোমেন মালয়েশিয়ার নেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উভয় দেশের কূটনৈতিক সম্পর...