Wednesday, July 29

জাতীয়

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মদ ব্যবসায়ী আজিজুল !

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মদ ব্যবসায়ী আজিজুল !

জাতীয়, প্রচ্ছদ
ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম গত শনিবার দুই কন্টেইনার ভরতি ৩৬ হাজার ৮১৭ বোতল বিদেশি মদ উদ্ধারের পর এই চোরাচালানের ‘হোতা’ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামকে চিহ্নিত করেছে র‌্যাব। জানা গেছে সে, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য। ধর্ম উপকমিটির চেয়ারম্যান গোলাম মওলা নকশবন্দীর কাছে আজিজুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে কি না জানতে চাইলে বলেন, “অভিযোগ আসতেই পারে। কত রকমের অভিযোগই তো ওঠে। ছেলের দোষে তো আর বাপ দোষী হতে পারে না। তবে অভিযোগ যদি প্রমাণিত হয়, তিনি কনভিক্টেট হলে কমিটি থেকে তিনি বরখাস্ত হয়ে যাবেন।” র‌্যাবের অভিযানে মদ উদ্ধারের খবর যখন সংবাদ মাধ্যমে আসে, ততক্ষণে আজিজুল তার বড় ছেলেকে নিয়ে বিদেশে পালিয়েছেন। তবে তার মেজ ছেলে ধরা পড়েছেন বিমানবন্দরে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহম...
ভারতের সাথে ভিসা নীতিমালা সহজ হচ্ছে

ভারতের সাথে ভিসা নীতিমালা সহজ হচ্ছে

জাতীয়, প্রচ্ছদ
তৃতীয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ পর্যটক, শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভিসা সম্পর্কিত রিভাইজড ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্টসের (২০১৮) অধীনে থাকা নীতিমালা আরও নিবিড় বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। সেই সঙ্গে ভিসা পদ্ধতি, প্রবেশ ও প্রস্থানের নিয়মগুলো আরও সহজ করতে সম্মত হয়েছে উভয় দেশ। সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপে এমন সম্মতি জানিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় তৃতীয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেক্রেটারি (সিপিভি এবং ওআইএ) ড. আউসফ সাঈদ। সংলাপে কনস্যুলার ইস্যুতে সমন্বয় ও সহযোগিতা জোরদারে দুইপক্ষই কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এর মধ্যে একে অপরের আটক...
জনস্বার্থে শতবর্ষী আইন সংশোধনীতে সরকারের অনুমোদন

জনস্বার্থে শতবর্ষী আইন সংশোধনীতে সরকারের অনুমোদন

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন ১৮৭২ সালের পুরাতন সাক্ষ্য আইনের সংশোধনী আনা খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। একইসঙ্গে আদালতে সাক্ষ্য হিসেবে ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের দুটি ধারা ১৫৫(৪) ও ১৪৬(৩) বাতিল চেয়ে মামলা গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। মন্ত্রী সভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, "সাক্ষ্য আইনের খসড়া অনুমোদনের মাধ্যমে এখন থেকে যেকোনও মামলার বিচারের সময় আদালত ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল তথ্য-উপাত্ত ও নথিপত্র এভিডেন্স (প্রমাণ) হিসেবে গ্রহণ করতে পারবে। একইসঙ্গে মামলার শুনানিকালে একজনকে চরিত্রহীন প্রমাণের ক্ষেত্রে আদালতের পূর্ব অনুমতি নিতে হবে"। সাক্ষ্য আইন, ২০২২-এর সংশোধনীর প্রস্তাবট...
মন্ত্রীদের গাড়ি ব্যবহার  কমানোর নির্দেশ

মন্ত্রীদের গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি তেল সাশ্রয় করতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমরা চিন্তা করছি এটা নিয়ে। সব জায়গায় কৃচ্ছ্রতা সাধন করতে হবে। যেমন মন্ত্রীদেরও তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে গাড়ি নিয়ে ছোটাছুটির দরকার নেই। এ কথা একটু আগেও বলেছেন। গণপরিবহন ভাড়া বাড়ছে কি না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এ কথা এখন বলতে পারবো না। যখন বাড়বে তখন বলা যাবে। একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে। এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে। তওফিক/২৪/ডিএসই ...
ইউএনও কায়সার খসরুকে ওএসডি করার নির্দেশ

ইউএনও কায়সার খসরুকে ওএসডি করার নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু সাংবাদিককে গালিগালাজের কারণে কক্সবাজারের টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাকে (টেকনাফের ইউএনও) ওএসডি করার নির্দেশ দিয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরুর ভাষা মাস্তানের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাংবাদিককে ইউএনওর অকথ্য ভাষায় গালাগালি দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে জানান সর্বোচ্চ আদালত। হাইকোর্ট বলেছেন, একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ ক...
বরিশালে সড়ক দূর্ঘটনায় ৬ জনের মৃত্যু

বরিশালে সড়ক দূর্ঘটনায় ৬ জনের মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
মাইক্রোবাস ও বাসের সংঘর্ষে ছয় জনের মৃত্যু বরিশালের উজিরপুর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় বাসের চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে বরগুনা বাসস্ট্যান্ড থেকে মোল্লা ট্রাভেলস পরিবহন বাসের চালক মসিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম জানিয়েছেন। গ্রেপ্তার মসিয়ার রহমান (৩৫) বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে। গত ২১ জুলাই উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে গাজীপুর থেকে কুয়াকাটাগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী মোল্লা ট্রাভেলস পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যু হয় ও তিনজন আহত হন। মেজর জাহাঙ্গীর প্রতিবেদককে বলেন, “মসিয়ার গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বলেছে, অপর একটি গাড়ি অতিক্রম করার পর মাইক্রোবাসটি স...
ডেপুটি স্পিকার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে

ডেপুটি স্পিকার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে

জাতীয়, প্রচ্ছদ
জাতীয় ঈদগাহ ময়দানে ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এদিন সকাল ৮টা ৪০ মিনিটে ফজলে রাব্বী মিয়ার মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সকাল ৯টায় একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে গার্ড অব অনার শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় ফজলে রাব্বীর মরদেহ তেজগাঁও পুরাতন বিমানবন্দর নেওয়া হবে। দুপুর ১টায় হেলিকপ...
হায় হায় পার্টি হায় করুক, আমরা আমাদের কাজ করি, দেশ এগিয়ে যাক – প্রধানমন্ত্রী

হায় হায় পার্টি হায় করুক, আমরা আমাদের কাজ করি, দেশ এগিয়ে যাক – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার ২৪ জুলাই ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত বলেন, "যারা নাই নাই, গেলো গেলো, হায় হায় করে বেড়াচ্ছে, এই হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। মাঝে মাঝে তো একটু তাদের বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই, দেশ এগিয়ে যাক।" শেখ হাসিনা বলেন, ‘দেশ এগিয়ে যাবে, জনগণের ওপর আমাদের ভরসা আছে। জনগণ আমাদের পাশে আছে, ইনশাআল্লাহ। বাংলাদেশকে জাতির পিতাই তো বলে গেছেন কেউ দাবায়ে রাখতে পারবা না। কেউ দাবায়ে রাখতে পারবে না। পদ্মা সেতুতে বাধা দিয়েছিল, সে বাধা অতিক্রম করে এই সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করে বিশ্বকে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি- বাংলাদেশ পারে, আমরাও পারি।’ বর্তমান প্রজন্মের কাছে মাছের কাঁটা একটা সমস্যা ...
সেনা প্রধানের স্পেন ও যুক্তরাজ্যে সফর

সেনা প্রধানের স্পেন ও যুক্তরাজ্যে সফর

জাতীয়, প্রচ্ছদ
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনংসযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনী প্রধান শনিবার (২৩ জুলাই) সরকারি সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি ২৪ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সরকারী সফরে স্পেনে অবস্থান করবেন। এ সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয়কৃত দ্বিতীয় এয়ারবাস সিএএসএ সি২৯৫ডব্লিউ (Airbus CASA C295W) বিমানের হস্তান্তরের নিমিত্তে চূড়ান্ত প্রস্ততিমুলক কার্যক্রম এবং এয়ারক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশ্যে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করবেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান এ সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র অ্যালকোটানের উপযুক্ততা পর্যালোচনার ...
বেপরোয়া প্রাইভেটকার আটক করে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

বেপরোয়া প্রাইভেটকার আটক করে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

জাতীয়, প্রচ্ছদ
উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় রংপুরের গঙ্গাচড়ায় বেশ কয়েকজন পথচারী ও যানবাহনকে ধাক্কা দিয়ে পালানোর সময় একটি বেপরোয়া প্রাইভেটকার আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে জনতা। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,  দ্রুতগামী একটি প্রাইভেটকার আনুরবাজার, শেখ হাসিনা সেতুসহ অন্তত ৫টি স্থানে সিএনজি, অটোরিকশা ও প্রাইভেটকার এবং বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে এসকেএস বাজার এলাকা অতিক্রমের সময় অপর একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বেপরোয়া প্রাইভেটকারটিকে আটক করে স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক আরিফ হোসেন জানান, প্রাইভেটকার চালকসহ বাকিরা পালিয়ে যায়। তবে উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। ...