Wednesday, July 29

জাতীয়

সড়ক দূর্ঘটনায় ইডেন কলেজের ছাত্রীর মৃত্যু

সড়ক দূর্ঘটনায় ইডেন কলেজের ছাত্রীর মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রীর মৃত্যু রাজধানীর ইসলামবাগে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উম্মে সালমা নামে ইডেন কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।  বুধবার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উম্মে সালমা ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগে মাস্টার্স করছিলেন।  নিহতের ভাই মোহাম্মদ হাসান বলেন, আমরা সপরিবারে ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ভোলাতে যাই। গতকাল ঈদের ছুটি কাটিয়ে ভোলা থেকে লঞ্চযোগে ঢাকায় রওনা দেই। রাতে সদরঘাটে নেমে অটোরিকশা করে যাচ্ছিলাম। আমার বোনকে ইডেন হোস্টেল রাজিয়া ছাত্রী নিবাসে নামিয়ে বাসায় যেতে চেয়েছিলাম। কিন্তু রাত ৩টার দিকে লালবাগের ইসলামবাগ মোড়ে আসা মাত্র বিপরীত দিক থেকে অপর একটি অটোরিকশা আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আমার বোন ও আমি অটোরিকশা থেকে ছিটকে পরি। লাইট পোস্টে বাড়ি খেয়ে আমার বোনের মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে ...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম বাগান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আম বাগান

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রীর আম বাগান রংপুরের পীরগঞ্জে পরিবেশবান্ধব আর পুষ্টির চাহিদা মেটাতে মডেল হিসেবে গড়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর আম বাগানটি। রংপুর-ঢাকা মহাসড়কের ধার ঘেঁষে এক সময়ের পতিত জমিতে গড়ে তোলা দৃষ্টিনন্দন এই আমবাগান সহজে নজর কাড়ে সবার। বাগান দেখতে প্রতিদিন ভীড় করে মানুষ। উপজেলার উজিরপুরের শেখ হাসিনার মোড়ে প্রধানমন্ত্রীর দেড় একরের বেশি জমিতে আমবাগানটি গড়ে তোলা হয় ২০১৩ সালে। স্থানীয়ভাবে এটি দেখাশুনা করছেন প্রধানমন্ত্রীর নাতি (প্রধানমন্ত্রীর স্বামী ড. ওয়াজেদ মিয়ার ভাগ্নের ছেলে) শাহিদুল ইসলাম পিন্টু। পিন্টু জানান, বাগান করার পর ২০১৬ সাল থেকে কিছু কিছু গাছে আম ধরেছিল। তবে এ বছর প্রতিটি গাছে থোকায় থোকায় আম ধরেছে। বারি আম-৪ ও জনপ্রিয় হাঁড়িভাঙা প্রজাতির আম সমৃদ্ধ এ বাগান স্থাপনে সহায়তা করছে রংপুরের বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। বাগানে মোট ১১০টি আম গাছের মধ্...
ইরাকের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর আম উপহার

ইরাকের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর আম উপহার

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরাকে শুভেচ্ছা উপহার হিসেবে এক টন বিশেষ জাতের সুস্বাদু আম্রপালি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ জুলাই) ইরাকে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী প্রধানমন্ত্রীর এই উপহারের একটা অংশ ইরাকের রাষ্ট্রপতির প্যালেসে নিয়ে গেলে রাষ্ট্রপতির প্রটোকল বিষয়ক উপদেষ্টা তাহসিন এ. অ্যানা রাষ্ট্রপতির পক্ষে তা গ্রহণ করেন। উপদেষ্টা রাষ্ট্রপতির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারকে বিরল উপহারের জন্য ধন্যবাদ জানিয়েছেন। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে রাষ্ট্রদূত ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ‍উপহার হস্তান্তর করেন। উপহার গ্রহণ করে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বিরল ‌‌‘আম কূটনীতির’ দৃষ্টান্ত স্থাপনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত ...
সাধারণ মানুষ উপনিবেশিক আমলের মত প্রজা হয়ে গেছে – জিএম কাদের

সাধারণ মানুষ উপনিবেশিক আমলের মত প্রজা হয়ে গেছে – জিএম কাদের

জাতীয়, প্রচ্ছদ
জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের এক মতবিনিময় সভায় দলের চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে যে দল পরাজিত হবে, তারা হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন বাস্তবতায় দাঁড়িয়েছে। এজন্য দেশের রাজনৈতিক নেতারাই দায়ী। বিভিন্ন দেশের সরকার পরিবর্তন হয়, আবার শান্তিপূর্ণভাবে সরকার গঠন হয়। অথচ এখানে নির্বাচন যেন যুদ্ধ, নির্বাচনে পরাজিত হলে তাকে মরতে হবে। এমন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি। এমন বাংলাদেশের জন্য বীর শহীদরা আত্মত্যাগ করেননি। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের এক মতবিনিময় সভায় দলের চেয়ারম্যান এসব কথা বলেন। জিএম কাদের আরও  বলেন, ‘জনগণের কাছ থেকে দেশের মালিকানা ছিনতাই হয়ে গেছে। দেশের প্রকৃত মালিক হচ্...
মন্ত্রী এমপি সহ সরকারে কর্মরত সকলকে মিতব্যয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী

মন্ত্রী এমপি সহ সরকারে কর্মরত সকলকে মিতব্যয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যসহ সরকারের সব পর্যায়ের সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সাধারণ নাগরিকদেরও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৯ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে মিতব্যয়ী প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রতিনিয়তই দেন। তিনি কিন্তু আগেও বলেছিলেন, গরমে কেউ যেন কোট-স্যুট না পরে। এছাড়া সরকারি অফিসগুলোর এসি একটি নির্দিষ্ট মাত্রায় চালানোর জন্য বলেছিলেন। অপচয় না করতে প্রধানমন্ত্রী সবসময়ই বলে আসছেন।  প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে আরও বলেন, কোনো সরকারি প্রকল্প লাভজনক হলে সে মু...
শিশুদের করোনা ভাইরাসের টিকা জুলাইয়ের শেষে

শিশুদের করোনা ভাইরাসের টিকা জুলাইয়ের শেষে

জাতীয়, প্রচ্ছদ
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশিদ আলম আজ সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসের (জুলাই) শেষের দিকে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশিদ আলম। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বুস্টার ডোজ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ৫-১১ বছরের শিশুদের টিকা আলাদা। এটা পয়েন্ট টু এমএলের ডোজ। এই টিকার ভায়াল আলাদা ও সিরিঞ্জ আলাদা। চলতি মাসের শেষে আমাদের বেশকিছু টিকা ও সিরিঞ্জ এসে পৌঁছাবে। আমরা আশা করছি, চলতি মাসের শেষে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা প্রয়োগ শুরু করা যাবে। তিনি বলেন, আমরা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছি। এটার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি মিটিং হবে। এরপর একয...
ঋণখেলাপিদের প্রতি উদার নীতিতে নতুন গভর্ণর

ঋণখেলাপিদের প্রতি উদার নীতিতে নতুন গভর্ণর

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
গভর্নর আব্দুর রউফ তালুকদার আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা ও শ্রেণিকৃত ঋণের সুষ্ঠু ব্যবস্থাপনার খোড়া যুক্তি দেখিয়ে ঋণখেলাপিদের আবারও বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন ঘোষণা অনুযায়ী, খেলাপি ঋণ নিয়মিত করতে মাত্র আড়াই থেকে সাড়ে ৪ শতাংশ অর্থ জমা দিলেই চলবে। যেখানে আগে ছিল ১০ থেকে ৩০ শতাংশ। এসব ঋণ পরিশোধ করা যাবে ৫ থেকে ৮ বছরে। তাছাড়া নতুন করে আবার ঋণও পাবেন খেলাপীরা। গতকাল সোমবার (১৮ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন গভর্নর দায়িত্ব নিয়েই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালায় খেলাপি ঋণে কী সুবিধা দেওয়া হবে, তা নির্ধারণ করার পুরো ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে তুলে দিয়েছেন। জানা যায়, করোনার কারণে দেওয়া ছাড় উঠে যাওয়ার পর ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়ছে। নতুন করে অনেক ঋণ খেলাপি হয়ে যাওয...
সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে

সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে

জাতীয়, প্রচ্ছদ
সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে জ্বালানি তেলের লোকসান কমাতে সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে এক সভার পর প্রতিমন্ত্রী এ তথ্য জানান। নসরুল হামিদ বলেন, সাময়িক লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে। এছাড়া অফিসের সময় কমানো যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। বৈঠকে দেশে ডিজেলে বিদ্যুৎ উৎপাদনও স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন সহ অনেকে।  তৈমুর/০৩/ডিএস...
বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, প্রচ্ছদ
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১৮ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান তাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাক্ষাতের শুরুতেই জেনারেল মনোজ পাণ্ডে জানান, তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম বৈদেশিক সফরের গন্তব্য হিসেবে বাংলাদেশে আসার মাধ্যমে বাংলাদেশের প্রতি তাঁর শ্রদ্ধা এবং উভয় সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও পেশাদারী সম্পর্কের ভিত্তি সুপ্রক...
নামাজের সময় ছাড়া এসি বন্ধ রাখুন – বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নামাজের সময় ছাড়া এসি বন্ধ রাখুন – বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মসজিদে নামাজের সময় ছাড়া এসি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘মসজিদে সবসময়ের জন্য এসি বন্ধ রাখতে বলা হয়নি। নামাজের সময় এসি চালু রাখা যাবে। আসলে উপাসনালয়গুলোতে আমরা বিপুলসংখ্যক এসি ব্যবহার করছি, এক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার। আপনারা কেবল নামাজের সময়টুকুতে এসি ব্যবহার করুন, বাকি সময়ে বন্ধ রাখুন। এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘অনেক জায়গায় দেখেছি, নামাজের সময় বাদেও এসি চালানো হয়। এজন্য আমি অনুরোধ করবো, আপনারা একটি নির্দিষ্ট সময়ে এসি ছাড়ুন। পরবর্তী সময়ে যতটুকু সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করুন, এটিই আমার অনুরোধ। রাজ্জাক/১০/ডিএসই ...