Wednesday, July 29

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ

রবিবার মজুরি পরিশোধের শর্তে কাজে যোগ দেবেন চা শ্রমিকরা

শনিবার বিকালে গণভবনে চা শ্রমিকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকপক্ষের বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আনুপাতিক হারে তাদের অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। সব মিলিয়ে দৈনিক মজুরি হবে ৪০০ থেকে ৫০০ টাকা।

সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করায় খুশি চা শ্রমিকরা। টানা ১৮ দিন চলা আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। রবিবার সাপ্তাহিক বন্ধের দিনও মজুরি পরিশোধের শর্তে কাজে যোগ দেবেন তারা।

শনিবার রাতে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসেল/১৯/ডিএসই