Wednesday, September 16

Author: Rezaul Karim

চলছে ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলন

চলছে ডি-৮ মন্ত্রী পর্যায়ের সম্মেলন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে ডি-৮ কমিশনের বৈঠক চলছে উন্নয়নশীল আট দেশের অর্থনৈতিক জোট ডি-৮-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ বুধবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক- ৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিত্বকারী প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বৈঠক উদ্বোধন করেছেন। গত দু’দিন ধরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ডি-৮ কমিশনের বৈঠক চলছে। আজ মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনীতে মিশরের একজন সহকারী মন্ত্রী, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল, নাইজেরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তুরস্কের উপ-পররাষ্ট্র...
দেশে মুসলমানদের সংখ্যা বাড়ছে

দেশে মুসলমানদের সংখ্যা বাড়ছে

জাতীয়, প্রচ্ছদ
মোট জনগোষ্ঠীর ৯১ দশমিক ০৪ শতাংশ মানুষ মুসলমান দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার। আর এর মধ্যে ৯১ দশমিক ০৪ শতাংশ মানুষ মুসলমান। যা ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনগোষ্ঠীর ৯০.৩৯ শতাংশ মানুষ মুসলমান ছিল।  বুধবার (২৭ জুলাই) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস’র মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে বিবিএস এর প্রতিবেদন অনুযায়ী, দেশের সব বিভাগেই মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। সেই সাথে প্রায় সব বিভাগেই কমছে হিন্দু, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মের জনগোষ্ঠীর সংখ্যা। বর্তমান শুমারিতে হিন্দু জনগোষ্ঠী মোট জনসংখ্যার ৭ দশমিক ৯৫ শতাংশ, ২০১১ সালে যা ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। ২০২২ সালের শুমারি অনুযায়ী দেশের বৌদ্ধ জনগোষ্ঠী মোট জনসংখ্যার ০ দশমিক ৬১ শতাংশ, ২০১১ সালের যা ছিল ০ দশমিক ৬২ শতাংশ। ...
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মদ ব্যবসায়ী আজিজুল !

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মদ ব্যবসায়ী আজিজুল !

জাতীয়, প্রচ্ছদ
ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম গত শনিবার দুই কন্টেইনার ভরতি ৩৬ হাজার ৮১৭ বোতল বিদেশি মদ উদ্ধারের পর এই চোরাচালানের ‘হোতা’ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামকে চিহ্নিত করেছে র‌্যাব। জানা গেছে সে, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য। ধর্ম উপকমিটির চেয়ারম্যান গোলাম মওলা নকশবন্দীর কাছে আজিজুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে কি না জানতে চাইলে বলেন, “অভিযোগ আসতেই পারে। কত রকমের অভিযোগই তো ওঠে। ছেলের দোষে তো আর বাপ দোষী হতে পারে না। তবে অভিযোগ যদি প্রমাণিত হয়, তিনি কনভিক্টেট হলে কমিটি থেকে তিনি বরখাস্ত হয়ে যাবেন।” র‌্যাবের অভিযানে মদ উদ্ধারের খবর যখন সংবাদ মাধ্যমে আসে, ততক্ষণে আজিজুল তার বড় ছেলেকে নিয়ে বিদেশে পালিয়েছেন। তবে তার মেজ ছেলে ধরা পড়েছেন বিমানবন্দরে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহম...
ভারতের সাথে ভিসা নীতিমালা সহজ হচ্ছে

ভারতের সাথে ভিসা নীতিমালা সহজ হচ্ছে

জাতীয়, প্রচ্ছদ
তৃতীয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ পর্যটক, শিক্ষার্থী এবং ব্যবসায়িক ভিসা সম্পর্কিত রিভাইজড ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্টসের (২০১৮) অধীনে থাকা নীতিমালা আরও নিবিড় বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। সেই সঙ্গে ভিসা পদ্ধতি, প্রবেশ ও প্রস্থানের নিয়মগুলো আরও সহজ করতে সম্মত হয়েছে উভয় দেশ। সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপে এমন সম্মতি জানিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঢাকায় তৃতীয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেক্রেটারি (সিপিভি এবং ওআইএ) ড. আউসফ সাঈদ। সংলাপে কনস্যুলার ইস্যুতে সমন্বয় ও সহযোগিতা জোরদারে দুইপক্ষই কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। এর মধ্যে একে অপরের আটক...
কানাডায় নির্বিচারে গুলিবর্ষণে বেশ কয়েকজন নিহত

কানাডায় নির্বিচারে গুলিবর্ষণে বেশ কয়েকজন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত সোমবার সকালে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিবিসি। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক মুখপাত্র সিবিসিকে বলেছেন, বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি। সিবিসি’র খবরে বলা হয়েছে, নিহতরা গৃহহীন এবং পুলিশ ধারণা করছে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সাতটার একটু আগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন হামলাকারী একা ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সার্জেন্ট রেবেকা পারস্লো বলেছেন, কাস্টডিতে একজন সন্দেহভাজন পুরুষ রয়েছে। রয়টার্স/১২/ডিএসই ...
জনস্বার্থে শতবর্ষী আইন সংশোধনীতে সরকারের অনুমোদন

জনস্বার্থে শতবর্ষী আইন সংশোধনীতে সরকারের অনুমোদন

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন ১৮৭২ সালের পুরাতন সাক্ষ্য আইনের সংশোধনী আনা খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। একইসঙ্গে আদালতে সাক্ষ্য হিসেবে ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের দুটি ধারা ১৫৫(৪) ও ১৪৬(৩) বাতিল চেয়ে মামলা গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। মন্ত্রী সভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, "সাক্ষ্য আইনের খসড়া অনুমোদনের মাধ্যমে এখন থেকে যেকোনও মামলার বিচারের সময় আদালত ডিজিটাল কনটেন্ট, ডিজিটাল তথ্য-উপাত্ত ও নথিপত্র এভিডেন্স (প্রমাণ) হিসেবে গ্রহণ করতে পারবে। একইসঙ্গে মামলার শুনানিকালে একজনকে চরিত্রহীন প্রমাণের ক্ষেত্রে আদালতের পূর্ব অনুমতি নিতে হবে"। সাক্ষ্য আইন, ২০২২-এর সংশোধনীর প্রস্তাবট...
মন্ত্রীদের গাড়ি ব্যবহার  কমানোর নির্দেশ

মন্ত্রীদের গাড়ি ব্যবহার কমানোর নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি তেল সাশ্রয় করতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছোটাছুটি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আমরা চিন্তা করছি এটা নিয়ে। সব জায়গায় কৃচ্ছ্রতা সাধন করতে হবে। যেমন মন্ত্রীদেরও তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে গাড়ি নিয়ে ছোটাছুটির দরকার নেই। এ কথা একটু আগেও বলেছেন। গণপরিবহন ভাড়া বাড়ছে কি না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এ কথা এখন বলতে পারবো না। যখন বাড়বে তখন বলা যাবে। একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে। এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে। তওফিক/২৪/ডিএসই ...
ইউএনও কায়সার খসরুকে ওএসডি করার নির্দেশ

ইউএনও কায়সার খসরুকে ওএসডি করার নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু সাংবাদিককে গালিগালাজের কারণে কক্সবাজারের টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাকে (টেকনাফের ইউএনও) ওএসডি করার নির্দেশ দিয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরুর ভাষা মাস্তানের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাংবাদিককে ইউএনওর অকথ্য ভাষায় গালাগালি দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে জানান সর্বোচ্চ আদালত। হাইকোর্ট বলেছেন, একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ ক...
বরিশালে সড়ক দূর্ঘটনায় ৬ জনের মৃত্যু

বরিশালে সড়ক দূর্ঘটনায় ৬ জনের মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
মাইক্রোবাস ও বাসের সংঘর্ষে ছয় জনের মৃত্যু বরিশালের উজিরপুর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় বাসের চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে বরগুনা বাসস্ট্যান্ড থেকে মোল্লা ট্রাভেলস পরিবহন বাসের চালক মসিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম জানিয়েছেন। গ্রেপ্তার মসিয়ার রহমান (৩৫) বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে। গত ২১ জুলাই উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে গাজীপুর থেকে কুয়াকাটাগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী মোল্লা ট্রাভেলস পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যু হয় ও তিনজন আহত হন। মেজর জাহাঙ্গীর প্রতিবেদককে বলেন, “মসিয়ার গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বলেছে, অপর একটি গাড়ি অতিক্রম করার পর মাইক্রোবাসটি স...
সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার দায়ে চার  আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর

সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার দায়ে চার আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক, প্রচ্ছদ
চার গণতন্ত্রপন্থি আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর সেনাবাহিনীর বিরুদ্ধে মিলিশিয়াদের লড়াইয়ে সহায়তা ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাতে সহায়তা করার দায়ে অভিযুক্ত চার গণতন্ত্রপন্থি আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর দিয়েছে। এটি কয়েক দশকের মধ্যে মিয়ানমারে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছর এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে বিরোধীদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালানো সেনাবাহিনীর বিরুদ্ধে মিলিশিয়াদের লড়াইয়ে সহায়তা করার দায়ে ওই চার জনকে অভিযুক্ত করা হয়েছিল, জানুয়ারিতে রুদ্ধদ্বার বিচারে তাদের মৃত্যুদণ্ডের রায় হয়। ক্ষমতাসীন সামরিক জান্তা কর্তৃক নিষিদ্ধ ঘোষিত মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এ মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে। রাব্বি/২১/ডিএসই ...