Wednesday, July 29

সংরক্ষিত কবরে নতুন কবরের ফি নির্ধারণ

সংরক্ষিত কবরে পুনঃকবর দেওয়ার ফি নির্ধারণ করে নোটিস জারি

সংরক্ষিত কবরে বিশেষত বনানী কবরস্থানে নিজের কাউকে পুনরায় কবর দিতে ৫০ হাজার টাকা ফি দিতে হবে। তবে ডিএনসিসির অন্য পাঁচটি কবরস্থানে এই ফি হবে ৩০ হাজার টাকা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সংরক্ষিত কবরে পুনরায় কবরের এই ফি নির্ধারণ করেছে।

বনানী কবরস্থান ছাড়াও ডিএনসিসির আওতায় রয়েছে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থান এবং উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান।

এসব কবরস্থান দেখভালের দায়িত্বে রয়েছে ডিএনসিসির সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ। সোমবার সে বিভাগ থেকে পুনঃকবর দেওয়ার ফি নির্ধারণ করে নোটিস জারি করা হয়েছে।

তোফায়েল-হোসেন/২১/ডিএসই