
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির মিনিমাম যোগ্যতা এসএসসি পাস রাখার প্রস্তাব শিক্ষা মন্ত্রী নাকচ করে দেন।
বুধবার (১০ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে শিক্ষামন্ত্রী যুক্তি দিয়ে বলেন, শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিলে একটি ব্যারিয়ার সৃষ্টি হবে। আমরা শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দিলাম না। কিন্তু মনোনয়ন দেওয়ার সময় শিক্ষিত ব্যক্তিদের প্রাধান্য দিতে পারি। কিন্তু যোগ্যতার বিষয়টি বিধিতে নিয়ে এলে অনেকের জন্য পথ রুদ্ধ করে দেয়া হবে।
তিনি আরো বলেন, আমরা যারা আইনপ্রণেতা তাদের অনেকেই আছেন যাদের শিক্ষাগত যোগ্যতার বালাই নেই। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কেন? অনেকে আছেন পঞ্চম শ্রেণিও পাস না কিন্তু খুবই যোগ্য এবং ভালো মানুষ। শিক্ষিত হলেই সবকিছু হয়ে যাবে বিষয়টি তা নয়।
তওফিক/২৪/ডিএসই
