Wednesday, July 29

কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জ এক্সপ্রেস

রাজধানী কুড়িলে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ট্রেনের ধাক্কায় ইয়ামিন আহম্মদ (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

ইয়ামিন আহম্মদ মিরপুরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানে রেললাইনে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় মারা যান ইয়ামিন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কামরুল হাসান জানান, ওই পুলিশ কনস্টেবল মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় ট্রেন তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

রাসেল/৩২/ডিএসই