Wednesday, September 16

Author: Rezaul Karim

বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত এবং ঋণ পরিশোধে সক্ষম দেশ

বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত এবং ঋণ পরিশোধে সক্ষম দেশ

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, জাতীয়, প্রচ্ছদ
ফাইন্যান্সিয়াল টাইমসের আফ্রিকা বিষয়ক সম্পাদক ডেভিড পাইলিং-এর নিবন্ধ প্রকাশ হয়েছে গত বৃহস্পতিবার ১৩০ বছর থেকে প্রকাশিত ফাইন্যান্সিয়াল টাইমসের সাবেক এশিয়া বিষয়ক ও বর্তমান আফ্রিকা বিষয়ক সম্পাদক ডেভিড পাইলিং-এর একটি নিবন্ধ প্রকাশ হয়েছে গত বৃহস্পতিবার (২৮ জুলাই)। ডেভিড তার প্রতিবেদন শুরু করেছেন একটি প্রশ্ন দিয়ে- মাথাপিছু আয় ৫০০ ডলারের কম, একেকটি পরিবারে গড়ে সাড়ে ৪টি করে সন্তান এবং ৪৪ শতাংশ জনগণ দারুণ দারিদ্র্যে বাস করছে; বলুন তো দেশটার নাম কী? উত্তর- বাংলাদেশ। তবে সেটা ১৯৯০ সালের বাংলাদেশ। আর এখন? মাথাপিছু আয় বেড়েছে আট গুণ। পরিবারে গড়ে সন্তান আছে দুটো করে (মানে সন্তানদের শিক্ষা-স্বাস্থ্যে আগের চেয়েও বেশি খরচ করা যাচ্ছে)। এখন দেশটির ব্যাংকগুলোর কাছেও বেশি টাকা আছে। যে টাকা শিল্প-কারখানায় বার বার বিনিয়োগ করা যাচ্ছে। দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষও নেমেছে অর্ধেকে...
মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
মাইক্রোবাসটিকে ঠেলে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় মহানগর ট্রেন চট্টগ্রামের মিরসরাইয়ে শুক্রবার বেলা দেড়টার দিকে বার তাকিয়া স্টেশনে ঢোকার মুখে খৈয়াছড়া ঝর্ণা ক্রসিংয়ে একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১১ জনের মৃত্যু হয় পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ঠেলে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় মহানগর ট্রেন। পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী বলেন, “ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার মুখে খৈয়াছড়াগামী একটি পর্যটকবাহী মাইক্রোবাস লাইনে উঠে পড়ে।” রেল পুলিশের এসপি মো হাসান চৌধুরী জানান, মাইক্রোবাসে ১৪ জন ছিলেন। তাদের একজন অক্ষত আছেন। আহত হয়েছেন দুইজন। চালকসহ বাকি যাত্রীরা মারা গেছেন। তিনি বলেন, “মাইক্রোবাসটি নিয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার থেকে খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসেছিলেন যাত্রীরা। তাদের পরিচয় নিশ্...
ডি-৮ সম্মেলনে ১.৩ ট্রলিয়ন ডলারের বানিজ্য সম্ভাবনা

ডি-৮ সম্মেলনে ১.৩ ট্রলিয়ন ডলারের বানিজ্য সম্ভাবনা

জাতীয়, প্রচ্ছদ
ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২০তম সম্মেলন বুধবার ঢাকায় ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২০তম সভা শেষে সংবাদ সম্মেলনে দেশগুলোর মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) কার্যকর হলে বাণিজ্যের পরিমাণ ১০ গুণ বাড়তে পারে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ইতোমধ্যে, মিশর ছাড়া অন্যান্য সাতটি সদস্য রাষ্ট্র ডি-৮ পিটিএ অনুসমর্থন করেছে। বৈঠকের সভাপতি মোমেন বলেন, "আপনারা জেনে আনন্দিত হবেন যে, এবারের সভায় মিশর জানিয়েছে তারা শিগগির ডি-৮ পিটিএ অনুসমর্থন করবে।" এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ডি-৮ জোটের দেশগুলোর মধ্যে পিটিএ কার্যকর হওয়ার পর শুল্কের বাধা শিথিল হলে "১২৯ বিলিয়ন ডলার থেকে আন্তঃবাণিজ্য ১০ গুণ বাড়বে। সেটা ১০ বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার হবে বলে আমি আশা করছি।” ডি-৮ মহাসচিব ইসিয়াকা আবদুল কাদির ইমাম বলেন, "ডি-৮ পিটিএ ইতোমধ্যে স্বাক্ষর হয়েছে। এখন কেবল...
জনস্বার্থে সরকার কঠোর  হওয়ার হুঁশিয়ারি

জনস্বার্থে সরকার কঠোর হওয়ার হুঁশিয়ারি

জাতীয়, প্রচ্ছদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিক্ষোভের নামে জনশান্তিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে জনস্বার্থে তা কঠোর হাতে দমন করবে সরকার বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে নিজের দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে এমন কথা বলেন। তিনি বলেন, “বিএনপি নেতারা বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক গতিধারা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব, কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার দেখছে না, তারা দেখে শুধু শেখ হাসিনা সরকারের তথাকথিত ব্যর্থতা আর স্বপ্ন দেখে ক্ষমতার মসনদ। বিশ্ব বাজারে তেল, গ্যাস, ভোজ্য তেল, সারের দাম এখনও অস্থির জানিয়ে কাদের বলেন, “সরকার জনকল্যাণে ভর্তুকি দিয়ে সাপ্লাই চেইন ঠিক রাখার অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপি বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ভালো কথা, তারা বিক্ষোভ করুক, মিছিল করুক - এটা বিএনপির ...
‘বেলআউট’ সহায়তা চাওয়ার মত পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি

‘বেলআউট’ সহায়তা চাওয়ার মত পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজ অফিসকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ‘বেলআউট’ চেয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। তবে ‘ব্যালেন্স অব পেমেন্ট ও বাজেট সহায়তা হিসেবে’ সংস্থাটির কাছে সহজ শর্তের ঋণ চাওয়া হয়েছে। বেলআউট’ সহায়তা চাওয়ার মত পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি জানিয়ে তিনি বলেন, “আমাদের পাঁচ মাসেরও অধিক সময়ের আমদানি ব্যয় মেটানোর মত পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা মজুদ আছে।“ কায়কাউস বলেন, “বেলআউট, এই শব্দ নিয়ে আমার চরম আপত্তি। বেলআউট চাওয়া হয়েছে এমন খবর কোনো কোনো গণমাধ্যম পরিবেশন করছে। বিষয়টা অত্যন্ত অনভিপ্রেত এবং আত্মসম্মানে লেগেছে।“ তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে ভবিষ্যতে যদি ব্যালেন্স অব পেমেন্টের ঘাটতি বাড়ে, সেজন্য মূলত অর্থ মন্ত্রণালয় আ...
রাশিয়া গ্যাস সরবরাহ আরো কমানোয় বিপাকে ইউরোপ

রাশিয়া গ্যাস সরবরাহ আরো কমানোয় বিপাকে ইউরোপ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দিয়েছে রাশিয়া বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দিয়েছে রাশিয়া। যে কারনে জার্মানিসহ মধ্য ইউরোপের দেশগুলোতে গ্যাসের দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে। সামনে শীত মৌসুমে বাড়িঘর গরম রাখতে যে পরিমাণ গ্যাসের প্রয়োজন পড়বে তা কোথা থেকে পূরণ হবে তা নিয়ে এরই মধ্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে। সমালোচকরা বলছেন, রাশিয়া তাদের গ্যাসকে ‘রাজনৈতিক অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। তবে মস্কো বলছে, রাশিয়ার অর্থনীতি ধ্বংস করতে পশ্চিমা বিশ্ব দেশটির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার জেরেই বিশ্ববাজারে এ অস্থিরতা দেখা দিয়েছে। জার্মানি তাদের মোট গ্যাস আমদানির ৫৫ শতাংশই আনে রাশিয়া থেকে। ওই গ্যাসের বেশিরভাগই আসে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে। বাকি গ্যাস ভূমিতে স্থাপন করা নানা পাইপলাইন দিয়ে সরবরাহ করা হয়। রাশিয়ার জ্বালা...
ব্যাংকগুলোকে নতুন কিংবা পুরনো কোনো ধরনের যানবাহন না কেনার নির্দেশ

ব্যাংকগুলোকে নতুন কিংবা পুরনো কোনো ধরনের যানবাহন না কেনার নির্দেশ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
নতুন কিংবা পুরনো কোনো ধরনের যানবাহন না কেনার নির্দেশ বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও পরিচালন ব্যয় কমিয়ে আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন কিংবা পুরনো কোনো ধরনের যানবাহন না কেনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়ে বলা হয়, পরিচালন ব্যয় কমাতে স্টেশনারী পণ্য ও আপ্যায়ন খরচ অর্ধেকে নামিয়ে আনতে হবে। বৈশ্বিক কারণে মূল্যস্ফীতির চাপে ডলার সাশ্রয় এবং বিদ্যুতসহ উন্নয়ন ব্যয় কমিয়ে আনতে কৃচ্ছ্রতার পথে হাঁটছে সরকার। জ্বালানি ও বিদ্যুৎ খরচ ২৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকও। নির্দেশনার ব্যাখ্যায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকার কতিপয় খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত/হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। "এ প্রেক্ষিতে বছরের অবশিষ্ট ছয় মাস ও আগামী বছর...
ডলারের দাম বেড়ে যাওয়ার পেছনে ‘কিছু কারসাজি’ আছে – অর্থমন্ত্রী

ডলারের দাম বেড়ে যাওয়ার পেছনে ‘কিছু কারসাজি’ আছে – অর্থমন্ত্রী

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ডলারের দাম বেড়ে যাওয়ার পেছনে 'কিছু কারসাজি' চিহ্নিত করা হয়েছে বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, " ডলারের দাম বেড়ে যাওয়ার পেছনে 'কিছু কারসাজি' চিহ্নিত করা হয়েছে। সরকার বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এসব অনিয়ম চিহ্নিত করা ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।" কিছুদিন স্থিতিশীল থাকার পর গত সপ্তাহ থেকে বাংলাদেশি টাকার বিপরীতে ডলারের দাম আবারও বাড়তে শুরু করে। গত মঙ্গলবার এক লাফে ৬ টাকা বেড়ে তা ১১২ টাকা হয়ে যায়। পরদিন বুধবার তা আবার ১০৮ টাকায় নেমে আসে। ডলারের বাজার নিয়ন্ত্রণে সরকার কী উদ্যোগ নিচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, "ডলারের দাম কারা বাড়াচ্ছে, কী উদ্দেশ্য আছে আমি জানি না। মার্কেট ডিমান্ড অনুযায়ী ডলারের সাপ্লাই দিতে হবে এটা ঠিক আছে। কিন্তু যদি আর্টিফিসিয়াল ওয়েতে যদি কিছু করা হ...
ভোট জালিয়াতির অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

ভোট জালিয়াতির অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

জাতীয়, প্রচ্ছদ
ভোট জালিয়াতির অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও নৌকার এজেন্টকে আটক লক্ষ্মীপুরে ভোট জালিয়াতির অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও নৌকার এজেন্টকে আটক করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে ইউএনও ইমরান হোসেন জানান। আটককৃতরা হলেন দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদ আহম্মদ ও নৌকার এজেন্ট মাজহারুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, “অনিয়ম করায় মাহমুদকে এবং একই কেন্দ্রে জোর করে অন্যের ভোট দিয়ে দেওয়ায় নৌকার এজেন্টকেও আটক করা হয়। “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমরা সতর্ক রয়েছি।” তবে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার অনিয়ম সম্পর্কে বিস্তারিত বলেননি ইউএনও। তানভির/০২/ডিএসই ...
দেশে জ্বালানি সংকট নেই

দেশে জ্বালানি সংকট নেই

জাতীয়, প্রচ্ছদ
জ্বালানি সংকট নেই দেশে পেট্রোল ও অকটেনের মজুত নিয়ে মঙ্গলবার (২৬ জুলাই) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো হয়েছে জানিয়ে বিপিসি’র চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, পেট্রোল পাম্পে তেল সরবরাহ কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি। তেল নেওয়ার ক্ষেত্রেও কোনো সীমাবাধা নেই। এ বি এম আজাদ বলেন, দেশে ডিজেল মজুত আছে ৩২ দিনের। জেট ফুয়েলের মজুত আছে ৪৪ দিনের। সাইক্লিক অর্ডারে জ্বালানির আমদানির নিশ্চয়তা আছে। এ নিয়ে কোনো সঙ্কট নেই। আজ বুধবার (২৭ জুলাই ) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, রাজধানীসহ দেশের পেট্রোল পাম্পে সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলেও দাবি সংস্থাটির। এছাড়া, আগামী ৬ মাসের তেল আমদানির শিডিউলও নিশ্চিত আছে। হারুন-রশিদ/২৩/ডিএসই ...