Wednesday, July 29

আওয়ামী লীগের দুর্নীতিবাজ অংশটা বেহেশতে আছে আর বাকিরা দোজখে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগের একটা অংশ, মানে প্রায় ২০ ভাগ— যারা দুর্নীতি-লুটপাট করে খাচ্ছে, তারা বেহেশতে আছে। বাকি ৮০ ভাগ আওয়ামী লীগের নেতা-কর্মী সহ দেশের বাকি জনগণ ভয়ংকর কষ্টে আছে। বলতে পারেন দোজখে আছে।

শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে তি‌নি এ কথা ব‌লেন।

শামসুজ্জামান দুদু ব‌লে‌ন, ‘দে‌শে এমন কোনও নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই— যার দাম বাড়েনি। কোনও কোনও জিনিসের দাম ২০০ গুণ বেড়েছে।’ দেশের জনগণ কষ্টে আছে। এরকম অবস্থায় জনগণের সাথে মশকরা করে যারা বলে— দেশের মানুষ বেহেশতে আছে, তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।’

তিনি আরও বলেন, ‘সঠিক নির্বাচন হলে বোঝা যেতো— আওয়ামী লীগ দল কতটা অজনপ্রিয় কিন্তু দেশে তো নির্বাচন নাই।’

এসময় দেশের অবস্থার পরিবর্তনের জন্য দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহবান জানান শামসুজ্জামান দুদু।

রেজওয়ান/০৯/ডিএসই