Wednesday, September 16

Author: Rezaul Karim

সেনা প্রধানের স্পেন ও যুক্তরাজ্যে সফর

সেনা প্রধানের স্পেন ও যুক্তরাজ্যে সফর

জাতীয়, প্রচ্ছদ
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনংসযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনী প্রধান শনিবার (২৩ জুলাই) সরকারি সফরে স্পেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি ২৪ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সরকারী সফরে স্পেনে অবস্থান করবেন। এ সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয়কৃত দ্বিতীয় এয়ারবাস সিএএসএ সি২৯৫ডব্লিউ (Airbus CASA C295W) বিমানের হস্তান্তরের নিমিত্তে চূড়ান্ত প্রস্ততিমুলক কার্যক্রম এবং এয়ারক্রুদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশ্যে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করবেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান এ সফরে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র অ্যালকোটানের উপযুক্ততা পর্যালোচনার ...
বেপরোয়া প্রাইভেটকার আটক করে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

বেপরোয়া প্রাইভেটকার আটক করে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

জাতীয়, প্রচ্ছদ
উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় রংপুরের গঙ্গাচড়ায় বেশ কয়েকজন পথচারী ও যানবাহনকে ধাক্কা দিয়ে পালানোর সময় একটি বেপরোয়া প্রাইভেটকার আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে জনতা। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,  দ্রুতগামী একটি প্রাইভেটকার আনুরবাজার, শেখ হাসিনা সেতুসহ অন্তত ৫টি স্থানে সিএনজি, অটোরিকশা ও প্রাইভেটকার এবং বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে এসকেএস বাজার এলাকা অতিক্রমের সময় অপর একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বেপরোয়া প্রাইভেটকারটিকে আটক করে স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক আরিফ হোসেন জানান, প্রাইভেটকার চালকসহ বাকিরা পালিয়ে যায়। তবে উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। ...
দ্রৌপদী মুর্মু ভারতের  পঞ্চদশ প্রেসিডেন্ট

দ্রৌপদী মুর্মু ভারতের পঞ্চদশ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ভারতের পঞ্চদশ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ভারতের  ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এক জন উপজাতি নারী। দেশটির পঞ্চদশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার চার ধাপের মধ্যে তৃতীয় ধাপের ভোট গণনা শেষেই ৫০ শতাংশের ভোট বেশি পাওয়ায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। দ্রৌপদ্রী মুর্মুর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী জোটের যশবন্ত সিনহা। বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে ২৫ জুলাই। নতুন প্রেসিডেন্ট ওই দিনই শপথ নেবেন।  প্রেসিডেন্ট নির্বাচনে সোমবার সব মিলিয়ে ভোট দিয়েছিলেন চার হাজার ৭৯৭ জন। নির্বাচনে ভোট পড়েছে ৯৮ দশমিক ৯ শতাংশ। বিরোধী জোট দলগত ভাবে যশবন্ত সিন্‌হাকে সমর্থন জানানো হলেও কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং এনসিপির বেশ কয়েক জন বিধায়ক ভোট দিয়েছেন শাসক শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্...
দ্বিতীয় বিয়ে করলেন নায়িকা পূর্নিমা

দ্বিতীয় বিয়ে করলেন নায়িকা পূর্নিমা

জাতীয়, প্রচ্ছদ, বিনোদন
পূর্ণিমা ও রবিন চিত্রনায়িকা পূর্ণিমা দ্বিতীয় বিয়ে করলেন। তার পাত্র আশফাকুর রহমান রবিন। সে পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। আজ বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা। তিনি বলেন, কাজের সূত্র ধরেই তার (রবিন) সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরষ্পরের মন দেয়া-নেয়া। বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কারো কারো কোভিড ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এ নায়িকা। পূর্ণিমা জানান, বন্ধুত্ব, বিশ্বাস আর শ্রদ্ধাবোধ...
জাতীয় রাজস্ব বোর্ডে ১৩ কমিশনার বদলী

জাতীয় রাজস্ব বোর্ডে ১৩ কমিশনার বদলী

জাতীয়, প্রচ্ছদ
১৩ কমিশনার পদে রদবদল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকসহ ১৩ কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (২১ জুলাই) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিনের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। আদেশে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে মোবার খানমকে ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে মোহাম্মদ ফাইজুর রহমানকে ঢাকা কাস্টম হাউস থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের বদলি করা হয়েছে। অন্যদিকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার আহসানুল হককে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট, আর বন্ডের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানকে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটে বদলি করা হয়েছে। বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজি...
গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা

গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা

জাতীয়, প্রচ্ছদ
রেজাউল করিম প্রস্তাবনাটি মন্ত্রী ও সচিবের হাতে তুলে দেওয়া হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সচিব মো. মকবুল হোসেনের কাছে গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা হস্তান্তর করেছেন সাংবাদিক নেতারা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দফতরে প্রস্তাবনাটি মন্ত্রী ও সচিবের হাতে তুলে দেওয়া হয়। মন্ত্রণালয় প্রস্তাবনাটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠাবে।  এ সময় সাংবাদিক নেতারা সংবাদপত্রের প্রচার সংখ্যা বাস্তবতার নিরিখে নির্ধারণ, সাংবাদিকদের তথ্য অধিদফতরের অ্যাক্রিডেটেশন কার্ড প্রদানের ক্ষেত্রে যথার্থতা বিচার এবং প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করে দ্রুত নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের পদক্ষেপের দাবি তুলে ধরেন।  প্রস্তাবনা হস্তান্তরের সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারু...
সম্রাটকে আাদালতে হাজির করার নির্দেশ

সম্রাটকে আাদালতে হাজির করার নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ইসমাইল হোসেন সম্রাট আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার স্পেশাল ট্রাইব্যুনাল-১৫ এর বিচারক তেহসিন ইফতেখার যুবলীগের ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে আগামী ২২ সেপ্টেম্বর মাদক মামলার শুনানিতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। সম্রাটের আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত এই আদেশ দেন। ওই দিন বিচারক মাদক মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করবেন। আবেদনপত্রে সম্রাটের আইনজীবী উল্লেখ করেন, চলতি বছরের ১১ এপ্রিল সম্রাট জামিন পেয়েছে কিন্তু আরেকটি মামলায় কারাবন্দি থাকায় তিনি আজ আদালতে হাজির হতে পারেননি।  প্রসঙ্গত গত ১১ মে সম্রাট সব মামলায় জামিন পান। পরবর্তীতে ২৪ মে দুর্নীতির মামলায় হাইকোর্ট বিভাগ তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৬ অক্টোবর কুমিল্লায় ভারতের সীমান্ত এলাকা থেকে ইসমাইল হোসেন ও তার সহযোগী যুবলীগের সাবেক সভাপতি এনামুল হক আরমানকে গ্...
ইউরোপে আবার রাশিয়ার গ্যাস সরবরাহ শুরু

ইউরোপে আবার রাশিয়ার গ্যাস সরবরাহ শুরু

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ফের শুরু ১০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ ফের শুরু হওয়ায় ইউরোপের অনেক দেশের সরকারের ‘ঘুম হারাম’ অবস্থার অবসান হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেইন যুদ্ধ ঘিরে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর ওপর যে ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে, তার পাল্টায় রাশিয়া ইউরোপের দেশগুলোতে গ্যাস বন্ধ করে দিতে পারে বলে গুঞ্জন রয়েছে। মস্কোর পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এবারের বার্ষিক রক্ষণাবেক্ষণের সময় বাড়ানো হতে পারে বলে অনেকে ধারণা করছিলেন। তবে শেষ পর্যন্ত তা হয়নি। নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ পুনরায় শুরু কবে হবে, তা নিয়ে ইউরোপের দেশগুলোর উৎকণ্ঠার চিত্র পশ্চিমা গণমাধ্যমে প্রায় প্রতিদিনই এসেছে।  এই পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের নিচ দিয়ে বছরে ৫ হাজার ৫০০ কিউবিক মিটার গ্যাস পাঠানো হয়। ১১ জুলাই...
ব্যসায়ী‌দের ক্ষতি না করে কাওরানবাজার স্থানান্তর করা হ‌বে

ব্যসায়ী‌দের ক্ষতি না করে কাওরানবাজার স্থানান্তর করা হ‌বে

জাতীয়, প্রচ্ছদ
গাবতলী কাঁচাবাজার পরিদর্শনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ব্যবসায়ীদের কোনো ধরনের ক্ষতি না ক‌রে কারওয়ান বাজার স্থানান্তর করা হবে। বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গাবতলী কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমি গতকাল (বুধবার) রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার পরিদর্শন করেছি, আজ গাবতলী এসেছি। দুই মেয়রের সঙ্গে বসে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবো। আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। সার্বিক ভাবে যেন ব্যসায়ী‌দের কারও কোনো ক্ষতি না হয় সেদিক মাথায় রেখে কারওয়ান বাজার স্থানান্তর করা হ‌বে। এই বাজারের এক অংশ হবে যাত্রাবাড়ীতে আরেক অংশ গাবতলীতে। তি‌নি ব‌লেন, এ কা‌জে অনেক চ্যালেঞ্জ আছে। তবে আমরা আলোচনা শুরু করেছি, সার্বিকভাবে ...
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি লাবনী আক্তারের ঝুলন্ত লাশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি লাবনী আক্তারের ঝুলন্ত লাশ

জাতীয়, প্রচ্ছদ
কেএমপি'র এডিসি ও কনস্টেবলের মৃত্যু খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) খন্দকার লাবনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুরে নানার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। অপরদিকে মাগুরা পুলিশ লাইন্সে নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন এক কনস্টেবল। ব্যারাকের ছাদ থেকে বৃহস্পতিবার সকালে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়ি থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) লাবনীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়। কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে। বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রাতের ডিউটি শেষে ব্যার...