Saturday, November 7

Author: Rezaul Karim

সরকারের দালাল কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না

সরকারের দালাল কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা জানি, এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। এটা বর্তমান সরকারের অনুকূলে, নির্বাচন কমিশন সরকারের দালাল হিসেবে কাজ করছে।” তিনি আরো বলেন, অতীতে তারা (ইসি) ২০১৪ সালে নির্বাচন করেছে, ২০১৮-তে করেছে, এবারও করবে। সেজন্য কিন্তু আমরা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় যুক্ত হইনি, তাদের সংলাপেও আমরা অংশগ্রহণ করি নাই।” বিএনপি নেতা বলেন, আগামী নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, যারা সংলাপে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে বেশিরভাগ দল ইভিএমের ‘বিরুদ্ধে’ কথা বলেছে। বিগত নির্বাচনগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগ একবার বিনাভোটে জয়ী হয়েছ...
বাংলাদেশে স্রোতের মতো ইয়াবা ঢুকছে

বাংলাদেশে স্রোতের মতো ইয়াবা ঢুকছে

জাতীয়, প্রচ্ছদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বর্তমানে দেশে স্রোতের মত ইয়াবা আসছে। তিনি বলেন মিয়ানমারের সামরিক সরকার ক্ষমতায় আসার পর আগের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি ইয়াবা আসছে। মিয়ানমার সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা হলেও কোনও ফল পাওয়া যায়নি। সেখানকার সামরিক সরকার ইয়াবা কারবারিদের পৃষ্ঠপোষকতা করছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকের কার্যবিবরনী থেকে জানা যায় স্বরাষ্ট্র মন্ত্রী আরো বলেছেন, নাফ নদ ছাড়াও দুর্গম সীমান্ত দিয়ে বাংলাদেশে ইয়াবা ঢুকছে। বান্দরবন ও খাগড়াছড়ির অনেক দুর্গম পথ রয়েছে, যেখানে সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব হয় না। সেখানকার একটি বিওপি থেকে অন্য বিওপিতে যেতে দুই থেকে তিন দিন সময় লেগে যায়। ওই সব এলাকায় বিওপির সংখ্যা বাড়ানোর...
ডেপুটি স্পিকার হতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু

ডেপুটি স্পিকার হতে পারেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু

জাতীয়, প্রচ্ছদ
জাতীয় সংসদ নতুন ডেপুটি স্পিকারের শপথ আগামী রবিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনের সপ্তম লেভেলে রাষ্ট্রপতির চেম্বারে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন সিনিয়র সহকারী সচিব শওকত আকবর স্বাক্ষরিত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। তবে নতুন ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা এখনো ঘোষণা করা হয়নি। ডেপুটি স্পিকার পদের জন্য রাজনীতির অন্দরমহলে কয়েকজনের নাম আলোচিত হচ্ছে। তারা হলেন-স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, ত্রাণ ও দ...
কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হয়েছে বাংলাদেশ

কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হয়েছে বাংলাদেশ

জাতীয়, প্রচ্ছদ
কমনওয়েলথ ফ্ল্যাগ লন্ডনের বাংলাদেশ হাইকমিশন আজ ( শুক্রবার ) জানিয়েছে, কমনওয়েলথের কার্যনির্বাহী ও অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।  এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নরদের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য এবং ২০২২-২৩ মেয়াদের জন্য কমনওয়েলথ অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। কার্যনির্বাহী কমিটি (ইসি) কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী ও প্রশাসন সম্পর্কিত সমস্ত বিষয় তদারকি করে থাকে। কমিটি কমনওয়েলথের জন্য নীতিগত সুপারিশও করে। অ্যাক্রিডিটেশন কমিটি কার্যনির্বাহী কমিটির (এক্সকো) একটি সাব-কমিটি হিসেবে কাজ করে। এর সদস্য ৮টি। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে-অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ঘানা, গ্রেনাডা ও ফিজি। এ কমিটি কমনওয়েলথের নতুন ও অনুমোদিত সংস্থার সদস্যপদ যাচাই করে। সামি...
চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, শনিবার ( ২৭ আগষ্ট ) বিকেল ৪টায় গণভবনে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   দৈনিক হাজিরা ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করছেন চা-বাগান শ্রমিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চা-বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই ইস্যুটি সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রিপন-হাওলাদার/১০/ডিএসই ...
প্রকল্পের জন্য কেনা গাড়ি ব্যবহার করছে সচিব, মন্ত্রীর এপিএস ও প্রধান প্রকৌশলী

প্রকল্পের জন্য কেনা গাড়ি ব্যবহার করছে সচিব, মন্ত্রীর এপিএস ও প্রধান প্রকৌশলী

জাতীয়, প্রচ্ছদ
রেজাউল করিম এই গাড়িটি সচিবের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের জন্য কেনা তিনটি গাড়ী ব্যক্তিগত হিসাবে ব্যবহার করছে স্থানীয় সরকার সচিব, মন্ত্রীর এপিএস ও প্রধান প্রকৌশলী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্য শিক্ষা প্রকল্পের জন্য টয়োটা ল্যান্ডক্রুজার প্রাডো টিএক্স মডেলের ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮৪৫, ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮৪৬ এবং ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮৪৭ এই গাড়ি তিনটি ক্রয় হয়। প্রতিটি গাড়ির দাম দেখানো হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। ২০১৫ সালের জানুয়ারি মাসে এই প্রকল্পের কাজ শুরু হয়, শেষ হয়েছে ২০২১ সালের ডিসেম্বরে। ৪৫৩ কোটি ৮ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ। অনুসন্ধানে জানা যায়, ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮৪৬ নম্বর গাড়িটি কেনার পর থেকে সেটি পারিবার...
প্লট জালিয়াতির জন্য অতিরিক্ত সচিব সহ ৫ জনের বিরুদ্ধে দূদকের মামলা

প্লট জালিয়াতির জন্য অতিরিক্ত সচিব সহ ৫ জনের বিরুদ্ধে দূদকের মামলা

জাতীয়, প্রচ্ছদ
সাবেক অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দূদক ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পূর্বাচল নতুন উপশহর এলাকায় ৫ নম্বর সেক্টরের ৩১৫ নম্বর রোডের ১ নম্বর প্লটকে (তিন কাঠা) বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে আদিবাসী কোটায় বরাদ্দ দিয়েছেন। অনুসন্ধানকালে আসামি জাহানারা বেগমের জমির মালিকানা অর্জন, নামজারি, ডিসিআর, ভূমি উন্নয়ন কর পরিশোধের কোনো গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। এছ...
শর্তযুক্ত যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি

শর্তযুক্ত যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি

জাতীয়, প্রচ্ছদ
আইজিপি ড. বেনজীর আহমেদ জাতিসংঘের কর্মসূচির বাইরে অন্য কোথাও না যাওয়ার শর্তে পুলিশ সামিটে যোগ দিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদরদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো।  গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, জাতিসংঘ সদরদপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ প্রধানদের নিয়ে তৃতীয় সম্মেলন হবে। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহম্মাদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম। ...
৪ শতাংশ সুদে গম ও ভুট্টা উৎপাদনে ১ হাজার কোটি টাকার স্কিম

৪ শতাংশ সুদে গম ও ভুট্টা উৎপাদনে ১ হাজার কোটি টাকার স্কিম

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই স্কিম থেকে কৃষকদের ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সঙ্গে পরিচালনা নীতিমালার বিষয়েও সার্কুলারে বলা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, দেশে গম ও ভুট্টার পর্যাপ্ত চাহিদা থাকা সত্বেও এসব শস্য উৎপাদনের পরিমাণ যথেষ্ট নয়। এ কারণে খাদ্যদ্রব্যাদির সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রতি বছর গম ও ভুট্টা আমদানি করতে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এর প...
জেআরসি বৈঠক – সমাধানের পথ উন্মোচিত হতে পারে আজ

জেআরসি বৈঠক – সমাধানের পথ উন্মোচিত হতে পারে আজ

জাতীয়, প্রচ্ছদ
৩৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত এক যুগ পর যৌথ নদী কমিশনের (জেআরসি) ৩৮তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত। নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) এই বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিব পর্যায়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এবং ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের সচিব পঙ্কজ কুমারের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পানি সংক্রান্ত ইস্যুতে আলোচনা হয়। এর মধ্যে তিস্তা, ছয়টি অভিন্ন নদী-মনু, ধরলা, খোয়াই, গোমতী, মুহুরী ও দুধকুমার ছিল। আলোচনায় ছিল কুশিয়ারা ও গঙ্গা ইস্যুও। এতে দুই দেশের মধ্যে বহমান ৫৪টি নদীর মধ্যে অনিষ্পন্ন যে ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে কোন কোনটিতে সমাধানের পথ উন্মোচিত হতে পারে আজকের বৈঠকে। জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আর নয়াদিল্লির পক্ষে নেতৃত্ব দে...