স্বেচ্ছাসেবক লীগ নেতার কোটি টাকার চাঁদাবাজি – আদালতে চার্জ গঠনের নির্দেশ
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু
২০১৬ সালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ এলাকায় বন্ধন নাথ নামে এক প্রবাসী নতুন বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে ওই বছরের ৯ ফেব্রুয়ারি ভবনের কাজ শুরুর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ১ কোটি টাকা চাঁদাদাবি করে। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রবাসী বন্ধন নাথকে মারধরের পাশাপাশি পিঠে গুলি করে। পরে সন্ত্রাসীদের চাপের মুখে ৭০ লাখ টাকা দিতে বাধ্য হন তিনি। ২০১৮ সালের ২ ফ্রেব্রুয়ারি ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু হলেও আরও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে সেচ্ছাসেবকলীগ নামধারী সন্ত্রাসীরা। ওই টাকার জন্য সন্ত্রাসীরা এক পর্যায়ে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ভবন মালিক প্রবাসী বন্ধন নাথ বাদী হয়ে দেবাশীষ নাথ দেবুকে প্রধান করে ছয় জন...









