Friday, September 18

Author: Rezaul Karim

ফ্ল্যাট কেনায় জামানত ছাড়া ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ

ফ্ল্যাট কেনায় জামানত ছাড়া ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
৫ শতাংশ সুদে ৩০ লাখ টাকা জামানতবিহীন ঋণ কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারে পরিবেশবান্ধব খাতে বিদ্যমান ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন আওতায় ফ্ল্যাট কেনায় ঋণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত নিম্ন ও মধ্যবিত্তদের ঋণ দেবে ব্যাংক। এই ঋণের সুদহার ৫ শতাংশ। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ঋণ পরিশোধে ১৮ মাস গ্রেস পিরিয়ডসহ ১০ বছর সময় পাওয়া যাবে। অর্থাৎ ঋণের কিস্তি দেড় বছর পর থেকে দেওয়া শুরু করবেন গ্রাহকরা। সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ফ্ল্যাট কেনাসহ কয়েকটি প্রকল্পসহ মোট ৬৮ পণ্যে এই ঋণ দেওয়া হবে। আগের পুনঃঅর্থায়ন স্কিমে পরিবেশবান্ধব ৫৫ পণ্য বা প্রকল্প অথবা উদ্যোগে ঋণ দেওয়া হতো। বিদ্যমান পুনঃঅর্থায়ন তহবিলের সুদ হার সব পর্যায়ে ১ শতাংশ ...
আমি বিদায় নিতে প্রস্তুত আছি – শেখ হাসিনা

আমি বিদায় নিতে প্রস্তুত আছি – শেখ হাসিনা

জাতীয়, প্রচ্ছদ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে বৃহস্পতিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের আগামী সম্মেলনে একজন কাউন্সিরও যদি আমাকে দলের নেতৃত্বে দেখতে না চান, তাহলে আমি বিদায় নিতে প্রস্তুত আছি।  ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল সদস্য যখন সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, তখন স্বামীর কর্মসূত্রে ইউরোপে ছিলেন শেখ হাসিনা। তার সঙ্গে থাকা ছোট বোন শেখ রেহানাও প্রাণে বেঁচে যান। এরপর ছয় বছর নির্বাসনে কাটাতে হয় শেখ হাসিনাকে। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে তার অনুপস্থিতিতেই আওয়ামী লীগের সম্মেলনে তাকে দলীয় সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি হয়ে দেশে ফিরে জটিল রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব দেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে তিনি দলকে ক্ষমতায় ফেরান। এরপর ২০০৮ সালে আবারও নির্বাচিত হয়ে টানা ...
৬ টাকা বাড়িয়ে চিনি প্রতি কেজি এখন ৯০ টাকা

৬ টাকা বাড়িয়ে চিনি প্রতি কেজি এখন ৯০ টাকা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের জানান, চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেট জাত চিনি ৯৫ টাকা করা হয়েছে। একই সঙ্গে পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।  বাণিজ্য সচিব বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে বেশি দামের যে তেল বাজারে আছে সেটা আগের দামে বিক্রি করতে হবে। এখন যে তেল বাজারে যাবে সেটা লিটারে ১৪ টাকা কমে বিক্রি হবে। আর চিনি ও পামওয়েল এ দু’টির দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। বিকেলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাসোসিয়েশন। তিনি বলেন, নতুন দাম অনুযায়ী পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে। যা আগে ১৩৩ টাকা লিটার বিক্রি হতো। একই সঙ্গে চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খো...
রমজান কাদিরভ রুশ সেনাবাহিনীর কর্নেল জেনারেল

রমজান কাদিরভ রুশ সেনাবাহিনীর কর্নেল জেনারেল

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রমজান কাদিরভ রুশ সেনাবাহিনীর কর্নেল জেনারেল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চেচনিয়ার শাসক রমজান কাদিরভকে রুশ সেনাবাহিনীর কর্নেল জেনারেল পদে ভূষিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাদিরভ জানিয়েছেন, পুতিন ‘ব্যক্তিগতভাবে’ তাকে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট আমাকে কর্নেল জেনারেল পদে পদোন্নতি দিয়েছেন। এটি আমার একটি পদোন্নতি। চলতি সপ্তাহে কাদিরভ মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনে ছোট আকারের পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য। একই সঙ্গে তিনি বলেছেন, তার তিন কিশোর ছেলেকে ইউক্রেনে রণক্ষেত্রে পাঠাচ্ছেন। সম্প্রতি ইউক্রেনের লিম্যান শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের সমালোচনা করেছেন কাদিরভ। তিনি বলেছেন, লিম্যান থেকে সেনা প্রত্যাহারের আগে কর্নেল লাপিন তার ঘাঁটি সরিয়ে নিয়েছেন বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি লুহানস্কে। লাপিনের বিরুদ্ধ...
বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

জাতীয়, প্রচ্ছদ
দূর্ঘটনায় দুমড়ানো-মোচড়ানো মাইক্রোবাস টাঙ্গাইলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকেব বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের কাছে একতা পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অপর দিকে টাঙ্গাইল দিক থেকে আসা একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে সেখানে তিন জনের মৃত্যু হয়।  রনি/১৯/ডিএসই ...
‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নতুন জঙ্গি সংগঠন

‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নতুন জঙ্গি সংগঠন

জাতীয়, প্রচ্ছদ
জংঙ্গি সম্পৃক্ততায় আটক ব্যক্তিগন ( ছবি--র‍্যাব) বুধবার (৫ অক্টোবর) রাতে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৪ জনসহ ৭ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। তারা সশস্ত্র জঙ্গি হামলার প্রশিক্ষণও গ্রহণ করেবলে র‍্যাব কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন।বুধবার (৫ অক্টোবর) রাতে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৪ জনসহ ৭ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। তারা সশস্ত্র জঙ্গি হামলার প্রশিক্ষণও গ্রহণ করে র‍্যাব বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামের একটি নতুন জঙ্গি সংগঠনের সদস্য। আটককৃত হোসাইন আহম্মদ নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে কতিপয় সদস্যদের একীভূত করে ২০১৭ সালে নব্য জঙ্গি সংগঠনের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০১৯ সালে সংগঠনটি ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বী...
সবাইকে সজাগ থাকার আহ্বান

সবাইকে সজাগ থাকার আহ্বান

জাতীয়, প্রচ্ছদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে যাতে না পারে এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। দেশের সামগ্রিক অগ্রযাত্রায় সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করারও তাগিদ দেন রাষ্ট্রপতি। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেন, দুর্গাপূজায় আমরা অবশ্যই আনন্দ উৎসব করবো। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন তারাও যেন এই আনন্দ থেকে বঞ্চিত না ...
মিনিকেট নামে বাজারে কোনো চাল বিক্রি করা যাবে না

মিনিকেট নামে বাজারে কোনো চাল বিক্রি করা যাবে না

জাতীয়, প্রচ্ছদ
ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বুধবার (৫ অক্টোবর) গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) পরিদর্শনে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, মিনিকেট নামে বাজারে কোনো চাল বিক্রি করা যাবে না। মিলে বস্তাজাত করার সময় তাতে কোন ধানের চাল তার জাতের নাম লিখে দিতে হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সম্প্রসারণ বিভাগ ১৫-২০ দিন আগে এ সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছে। বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন জাত প্রুফ হওয়ার পর সার্টিফায়েড হবে এবং জাতগুলো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাধ্যমে তা কীভাবে ফিল্ড পর্যায়ে দ্রুত পৌঁছে দেওয়া যায় তা নিয়ে বিজ্ঞানী, সম্প্রসারণ, লাইভস্টক, ফিশারিজসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একটি কো-অর্ডিনেশন ও প্রোমোশন ক্যাম্পিংয়ে যোগ দিতে মন্ত্রিপরিষদ সচিব ব্রিতে আসেন। তিনি আরও বলেন, গবেষকদের উদ্ভাবিত জাতগুল...
কোটি কোটি টাকায় নির্মিত সুইমিংপুলগুলো  অব্যবস্থাপনায় জরাজীর্ণ

কোটি কোটি টাকায় নির্মিত সুইমিংপুলগুলো অব্যবস্থাপনায় জরাজীর্ণ

জাতীয়, প্রচ্ছদ
১৯৯৭ সালে ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বরিশালের জরাজীর্ণ সুইমিংপুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ নির্মিত সারাদেশের সুইমিংপুলগুলোর সর্বশেষ অবস্থা কী তা জানতে চিঠি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। নির্মাণের পর অধিকাংশ পুলই পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। কোনো কোনো পুলে তো একদিনের জন্যও কেউ নামতে পারেনি। কোথাও পানি নেই, কোথাও পাম্প নষ্ট, কোথাও নোংরা পানি- নানা অব্যবস্থায় পড়ে রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিংপুলগুলো। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে সারাদেশে মোট ২৩টি সুইমিংপুল রয়েছে। সেগুলো নির্মাণের মধ্য দিয়েই দায় সেরেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পুলগুলো ঠিকমতো ব্যবহার হয় কি না, ব্যবহার না হলে কেন হয় না- তা নিয়ে কোনো তদারকি নেই ক্রীড়া প্রশাসনের। যে কারণে কোটি কোটি টাকায় নির্মিত সুইমিংপুলগুলো পড়ে আছে অলসভাবে। ধ...
বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( সংগৃহিত ) বুধবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন শুরু হবে। শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ছাড়েন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। আশরাফ/২১/ডিএসই ...