Wednesday, July 29

সন্ধ্যার মধ্যে উপকূলে আঘাত হানবে সিত্রাং

উপকূলে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে আঘাত হানবে

ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, সিত্রাং সিভিয়ার সাইক্লোন হিসেবে রূপ নিয়েছে। সন্ধ্যার মধ্যে উপকূলে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে আঘাত হানবে। কেন্দ্র আঘাত করবে আগামীকাল ভোরে। এটা পুরোপুরি বাংলাদেশ ভূখণ্ডে আঘাত হানবে। ভারতে আঘাত করার কোনো সম্ভাবনা নাই।

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

দুর্যোগ এ ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, উপকূলে সাত হাজার ৩০ শেল্টার প্রস্তুত করা হয়েছে। সকাল থেকেই মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হচ্ছে। আমরা আম্ফানে ২৪ লাখ সরিয়েছিলাম। এবার ২৫ লাখ সরানোর লক্ষ্য রাখা হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও যেন মারা না যায়, সেটা হবে বড় সফলতা। পাশাপাশি গবাদি পশুগুলোকেও আশ্রয়কেন্দ্রে আনতে বলা হয়েছে।

রউফ/১৮/ডিএসই