তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন শুরু হবে
সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্প এলাকা পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং
রোববার (৯ অক্টোবর) সকালে দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্প এলাকা এবং তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, অল্প সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। এখন চলছে সম্ভাব্যতা যাচাই কাজ।
চীনা রাষ্ট্রদূত আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন হলে সব দিক দিয়ে পরিবর্তন ঘটবে। উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনীতি, প্রকৃতি ও পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।
এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আমিরুল হক ভুঞা, তত্বাবধায়ক প্রকৌশলী খুশী মোহন সরকার, পাউবো নীলফামারী ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা প্রিন্স, ডিমলা উপজেলা ...









