Friday, September 18

Author: Rezaul Karim

বাস খাদে পড়ে ২৫ জন নিহত

বাস খাদে পড়ে ২৫ জন নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
বিরোখাল এলাকায় বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার (৪ অক্টোবর) ভারতের উত্তরাখণ্ডে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।  রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার বলেছেন, ধুমাকোটের বিরোখাল এলাকায় বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে নারী ও শিশুসহ ৪০ জনের বেশি যাত্রী ছিলো। আহত অবস্থায় ২১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।   এ ঘটনায় টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, উত্তরাখণ্ডের পাউরিতে বাস দুর্ঘটনা হৃদয় বিদারক। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। আমি আশা করি, যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার তৎপরতা চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।  এছাড়া, বাস দুর্ঘটনায় দুঃখপ্র...
শান্তিরক্ষা মিশনে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

শান্তিরক্ষা মিশনে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

জাতীয়, প্রচ্ছদ
সৈনিক শরিফ হোসেন, জাহাংগীর আলম ও জসিম উদ্দিন মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আইএসপিআর জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিট) বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজভ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং একজন আহত হন। নিহত শান্তিরক্ষীরা হলেন- সৈনিক জসিম উদ্দিন (বয়স ৩১, গ্রাম: কাটিঙ্গা, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া), সৈনিক জাহাংগীর আলম (বয়স ২৬, গ্রাম: দক্ষিণ টিট পাড়া, থানা: ডিমলা, জেলা: নীলফামারী) এবং সৈনিক শরিফ হোসেন (বয়স ২৬, গ্রাম: বাড়াক রুয়া, থানা: বেলকুচি, জেলা: সিরাজগঞ্জ)।...
রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে

রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে

জাতীয়, প্রচ্ছদ
রাতের মধ্য সম্পূর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালুর সম্ভাবনা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি রাতের মধ্যে আমাদের সম্পূর্ণ বিতরণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পারবো। অন্যদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। অন্যান্য এলাকায় দ্রুত সময়ের মধ্যে চালু হবে বলে আশা করেন তিনি। তওফিক/২৩/ডিএসই ...
জাতীয় গ্রিডের বিভ্রাট- ঢাকা সহ সারা দেশে আংশিক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

জাতীয় গ্রিডের বিভ্রাট- ঢাকা সহ সারা দেশে আংশিক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

জাতীয়, প্রচ্ছদ
জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিভ্রাট জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার আংশিক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) সঞ্চালন বিভাগের একজন প্রকৌশলী বলেন, ‘আমরাও আসলে এখনো বুঝতে পারিনি সমস্যাটা ঠিক কোথায় হয়েছে। তবে রিস্টোলেশনের কাজ শুরু হয়েছে। আশা করি, দ্রুত সমাধান হয়ে যাবে।’ বিকেল সোয়া ৩টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তা বলেন, যমুনা নদীর ওপারে এরই মধ্যে সমস্যার সমাধান হয়েছে। তবে ঢাকা অঞ্চলে সমস্যার সমাধান হতে আরও তিন-চার ঘণ্টা সময় লাগবে। রাশেদুল-হক/২১/ডিএসই ...
জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ – আতংকে জাপান

জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ – আতংকে জাপান

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জাপানের ওপর দিয়ে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়া মঙ্গলবার (৩ অক্টোবর) পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে উত্তর কোরিয়ার এই কর্মকাণ্ডে জাপান তার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে। দেশটি তার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে এবং উত্তর জাপানে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।  খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে উড়ে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ে।  দেশটি বলেছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে উড়ে যাওয়া বা ভূখণ্ড অতিক্রম করা উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য জাপান কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেনি। জাপানের প্রধান সরকারি মুখপাত্র হিরোকাজু মাতসুনো ...
প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ফাইল ফটো ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ দিনের সফর শেষে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সোমবার রাত একটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে দেশে ফেরার পথে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এর আগে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডন যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা তৃতীয় চার্লসের অভ্যর্থনায় যোগ দেন। ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর পাশে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। রাকিনুল-হাসান/১১/ডিএসই ...
সাংবাদিক তোয়াব খানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে

সাংবাদিক তোয়াব খানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে

জাতীয়, প্রচ্ছদ
সাংবাদিক তোয়াব খানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন জন্য একুশে পদক পাওয়া বর্ষীয়ান সাংবাদিক, দৈনিক বাংলার সম্পাদক তোয়াব খানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে সকাল ১১টা ৩৫ মিনিটে প্রথমে ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তার সহকারী সামরিক সচিব সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, প্রধানমন্ত্রী পক্ষ থেকে তার সামরিক সচিব জিএম রাজীব আহমেদ। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি দল শ্রদ্ধা জানায়।  পরে বঙ্গবন্ধু সম্মিলিত সাংস্কৃতিক জোট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে উপসচিব আসাদুজ্জামান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ছাত্রলীগ...
দুর্গাপূজার প্যান্ডেলে আগুন, নিহত ৫

দুর্গাপূজার প্যান্ডেলে আগুন, নিহত ৫

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দুর্গাপূজার প্যান্ডেলে আরতি চলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার (২ অক্টোবর) রাত ৯টার দিকে ভারতের উত্তর প্রদেশের বাদোহি এলাকায় দুর্গাপূজার একটি প্যান্ডেলে আরতি চলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬০ জন। পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ বলেন, অগ্নিকাণ্ডের সময় প্যান্ডেলটির ভেতরে প্রায় ১৫০ জন ছিলেন। ঘটনার তদন্ত করা হবে।  এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অগ্নিকাণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়েছেন।  এনডিটিভি/১০/ডিএসই ...
নির্ধারিত সময়ে ডলারে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এলসি বাতিল

নির্ধারিত সময়ে ডলারে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এলসি বাতিল

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
সোনালী ব্যাংকের এলসি বাতিল করেছে সৌদি আরবের দুটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মাধ্যমে সার আমদানির ৪টি লেটার অফ ক্রেডিট (এলসি) বাতিল করেছে সৌদি আরবের দুটি ব্যাংক। ব্যাংক দুটি হল আল-বিলাদ ও ব্যাংক আল জাজিরা। সার আমদানির এলসিগুলো সৌদি আরবের দুটি ব্যাংক বাতিল করায় উদ্বেগ জানিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে। বিসিআইসির চেয়ারম্যান শাহ্‌ মো. ইমদাদুল  চিঠিতে উল্লেখ করেছেন, সৌদির দুটি ব্যাংক থেকে পরপর চারটি এলসি বাতিলের ঘটনায় আমাদানিতে শিডিউল বিপর্যয় সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোঅপারেশন (বিসিআইসি) পরে জনতা ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে চারটির পরিবর্তে দুটি এলসি খুলেছে। এই ঘটনায় চলমান ও আগামী বোরো মৌসুমের চাহিদা অনুযায়ী ইউরিয়া সার সরবরাহ সংকটের আশঙ্কা করছে বিসিআইসি। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি নির্ধার...
উন্নয়ন প্রকল্পের যন্ত্রণায় দিশেহারা রাজধানীবাসী

উন্নয়ন প্রকল্পের যন্ত্রণায় দিশেহারা রাজধানীবাসী

জাতীয়, প্রচ্ছদ
বিমানবন্দর সড়কে যানজটে অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন উন্নয়ন প্রকল্পের যন্ত্রণায় দিশেহারা রাজধানীবাসী। বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজে রাস্তা সংকুচিত হয়ে যাওয়ায় বিমানবন্দর সড়কে অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। খানাখন্দে থেমে থেমে গাড়ি চলায় অতিষ্ঠ যাত্রীরা। আবার একটু বৃষ্টি হলেই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। মেগাসিটির এমন দশায় ক্ষুব্ধ নগরবাসী। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২ অক্টোবর) সকালে ঢাকার মহাখালী থেকে বিমানবন্দরগামী সড়কে ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থকে সারি সারি যানবাহন। বিমানবন্দর সড়কে বিআরটি প্রকল্প এখনো শেষ না হওয়ায় রাস্তার সীমানা কমে গেছে। একটু বৃষ্টিতেই তৈরি হয় খানাখন্দ। যার ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। মালিবাগ-রামপুরা-বাড্ডা হয়ে এয়ারপোর্ট সড়কের পুরোটাই যানবাহনের দখলে। কিছুক্ষণ পরপর থেমে থেমে চলছে গাড়ি। ...