Wednesday, July 29

টেক ব্যাক বাংলাদেশ

আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আমরা একটা যুদ্ধে আছি। এই লড়াই আমাদের অধিকার ফিরে পাওয়ার লড়াই। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ফিরে পাওয়ার লড়াই, আমাদের গণতন্ত্রকে ফিরে পাওয়ার লড়াই, আমাদের অস্তিত্বকে ফিরে পাওয়ার লড়াই শুরু করেছি।

সেজন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশের অর্থ কী? অর্থ হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ, অধিকার রক্ষার বাংলাদেশ- সেই বাংলাদেশকে আমরা ফিরে পেতে চাই।

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে, তখনই দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। 

১৯৭২ সাল থেকে তারা শুরু করেছে। এটা বললে পরে তাদের গায়ে জ্বালা করে, উত্তর দেয় না কোনো। তখনও একই ঘটনা ঘটেছিলো- তখনও দুর্নীতি, চুরি-ডাকাতি, এমনকি বাচ্চাদের জন্য দুধ এসেছিল বিদেশ থেকে, সেই দুধ পর্যন্ত চুরি করেছে, কম্বল চুরি করেছে।

আজকেও একই অবস্থা তৈরি করেছে। যেদিকে তাকান, চুরি ছাড়া এখানে কিচ্ছু হয় না। যত মেগা প্রজেক্ট দেখেন, সবের মূল উদ্দেশ্য হচ্ছে চুরি। এভাবে গোটা দেশকে তারা ধবংস করে দিয়েছে।

বিদ্যুৎ খাত নিয়ে ফখরুল বলেন, “এতদিন ওরা (সরকার) কত লম্বা লম্বা কথা বলেছে যে, একশভাগ বিদ্যুত দিয়ে দিয়েছি, ২৫ হাজার মেগাওয়াট উৎপাদন করছি। প্রয়োজন ১৫ হাজার মেগাওয়াট, আরও ১০ হাজার মেগাওয়াট থাকে। অথচ এই কিছুক্ষণ আগে দেখলেন না, লোড শেডিং, বিদ্যুৎ চলে গেল। এই হচ্ছে তাদের উন্নয়ন!

শনিবার ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি আবার আমার শ্রদ্ধেয় শিক্ষক তৌফিক-ই- ইলাহী চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক ছিলেন। পত্রিকায় দেখলাম, তিনি খুব কষ্ট করে বলেছেন, পয়সাই নাই, বিদ্যুৎ দেব কোত্থেকে? কিছুদিন আগে উনারা বললেন, পয়সার কোনো অভাব নাই। রিজার্ভে ৪২ বিলিয়ন ডলার আছে। গেল কোথায়? উনি এখন দুঃখ করে বলেছেন, আমি বিদ্যুৎ আর দিনে দিতে পারব না, রাতে বিদ্যুৎ দেব। পত্রিকায় হেডিং করেছে অসহায় উপদেষ্টা, কার্টুনও দিয়েছে।”

রহমত-কাজমেরি/১০/ডিএসই