Wednesday, July 29

ধানমন্ডি লেকের পাশে রক্তাক্ত লাশ

রক্তাক্ত লাশ

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি লেকের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় মো. শাহাদাত হোসেন মজুমদার (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় মেরিন ইন্জিনিয়ার ছিলেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম আলী বলেন, গতকাল রাত আড়াইটার দিকে রবীন্দ্র সরোবরের লেকের পাড় থেকে শাহাদাতের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শাহাদাত চাঁদপুরের হাজীগঞ্জের আব্দুল বারী মজুমদারের ছেলে। এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি। স্ত্রীর নাম আজমির সুলতানা। ১৯ নর্থ সার্কুলার রোড কলাবাগানে পরিবারের সঙ্গে থাকতেন।

রোকন/১২/ডিএসই