
তাসকিন আহমেদ
১৪৫ রানের লক্ষ্য দিয়ে প্রথম ৬ ওভারে দুর্দান্ত বাংলাদেশ। তখন ৪ উইকেটে ৩২ রান ডাচদের।
প্রথম ওভারে পরপর দুই বলে উইকেট নেন তাসকিন আহমেদ। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ডাচরা ঘুরে দাঁড়ানোর আভাস দেয় কলিন অ্যাকারম্যানের ব্যাটে। নিজের শেষ ও ইনিংসের ১৭তম ওভারে তাসকিনের জোড়া আঘাতে বিদায় নেন ডাচ ব্যাটসম্যান। ৪৮ বলে ৬ চার ও ২ ছয়ে ৬২ রানে থামেন তিনি।
তাসকিন ৪ ওভারে ২৫ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। দুটি পান হাসান মাহমুদ। একটি করে নেন সাকিব ও সৌম্য।
হোবার্টের বেলেরিভ ওভালে শেষ বলে ডাচদের ১৩৫ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ।
সিরাজ/৩৩/ডিএসই
