Wednesday, July 29

আন্তর্জাতিক বাজারে গমের দাম কমছে কিন্তু এখানে বাড়ছে কেন?

এধরনের পণ্যের ক্ষেত্রে সরকারকে আলাদা নজর রাখতে হবে

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমছে। আর দেশের বাজারে আটা-ময়দার দাম দফায় দফায় বাড়ছে, সেটা অস্বাভাবিক। এটা খতিয়ে দেখা প্রয়োজন। চালের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষেরা আটা খায়। সুতরাং এ ধরনের পণ্যের ক্ষেত্রে সরকারকে আলাদা নজর রাখতে হবে। সরকারকে চাল, তেল, আটার মতো নিত্যয়োজনীয় পণ্যে ভোক্তার স্বার্থকে প্রাধান্য দিতে হবে। 

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার প্রতিবেদনে অনুযায়ী, গত এক মাসে খোলা আটার দাম ৮ শতাংশ এবং বছরের ব্যবধানে ৫৯.৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। একইভাবে বেড়েছে প্যাকেটজাত আটা ও ময়দার দামও।

চালের দাম বাড়ার পর এবার আটার দামও কেজিতে পাঁচ/ছয় টাকা বেড়েছে।  অথাৎ আটার বাজারে চাল ও আটার দাম এখন প্রায় সমান। বর্তমানে এক কেজি খোলা আটা কিনতে হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা দিয়ে। অথচ একই দামে এক কেজি চাল কেনা সম্ভব। অপরদিকে প্যাকেটজাত আটার দামও প্রতিকেজি ৬০ থেকে ৬৩ টাকা।  অধিকাংশ নিত্যপণ্যেরে আকাশচুম্বী দামের পর এবার আটার দাম বাড়ায় নতুন করে দুশ্চিন্তায় স্বল্প আয়ের মানুষ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভোক্তার অধিকার সুরক্ষায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে। এর পরও দেখা যাচ্ছে কিছু পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। অনিয়মের বিরুদ্ধে নিয়মিত বাজার অভিযান পরিচালনা করা হচ্ছে। 

তারেকুল-ইসলাম/১১/ডিএসই