Wednesday, September 16

Author: Rezaul Karim

পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে

পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : সোমবার (৩ আগস্ট) বিকালে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সমাবেশে উপস্থিত জুলাই যোদ্ধা ও আহতদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, ‘যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যদি ব্যবস্থা তারেক রহমান (প্রধানমন্ত্রী) করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা (জুলাই যোদ্ধা ও আহত) প্রস্তুত আছেন তো? আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি - হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। পুরা দেশের জনগণ সেদিন রাজপথে থাকবে- সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব ন...
৭ বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে

৭ বা তার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রোববার (২ আগস্ট) রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, রাজধানী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ফায়ার সার্ভিসের নিজস্ব অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফায়ার সার্ভিস আয়োজিত ‘অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে একই সময়ে বহু স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ডিজি বলেন, ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি নিয়মিতভাবে ভূমিকম্পের সময় করণীয়, নিরাপদ আশ্রয়, লিফট ব্যবহার না করা এবং টর্চলাইট, প্রয়োজনীয় ওষুধ ও বাঁশিসহ একটি জরুরি কিট প্রস্তুত রাখার বিষয়ে প্রচারের আহ্বান জানান। তিনি আরও বলেন, ভূমিকম্পে ক্ষতি...
রিটার্ন দাখিলে ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড়

রিটার্ন দাখিলে ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড়

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রবিবার (২ আগস্ট) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি ২০২৬-২৭ করবর্ষে নির্ধারিত সময়ের শুরুতেই আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে নতুন কর প্রণোদনা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধান অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতারা রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ, তবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা বা কর ছাড় পাবেন। কানিজ-০২/ডিএসই-৮...
ঢাকার যানজট নিরসনে নৌ-পথ সচল করার নির্দেশ

ঢাকার যানজট নিরসনে নৌ-পথ সচল করার নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রবিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক সভায় ঢাকার যানজট নিরসন, পরিবেশ রক্ষা ও যোগাযোগ ব্যবস্থা সহজ করতে চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে নদীর দূষণরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকার চারপাশের নৌ-পথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীরের সৌন্দর্য বাড়াতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের (হাঁটার পথ) পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ এ সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রব...
সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রবিবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেন,সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি বলেন, সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে যে কাগজে-কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার কাজ শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয় - সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত লক্ষ্যকে চ্যালেঞ্জ জানায়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গু...
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন

ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন

প্রচ্ছদ
কক্সবাজার : রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। একই সঙ্গে দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। শনিবার সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পর্যটন নগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। তাই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্ত...
এআই প্রযুক্তির মাধ্যমে মাথা পরিবর্তন করে অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগ

এআই প্রযুক্তির মাধ্যমে মাথা পরিবর্তন করে অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগ

প্রচ্ছদ
মৌলভীবাজার : শনিবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বার্তায় "এআই প্রযুক্তি ব্যবহার করে তার মাথা অন্যের শরীরে বসিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে দাবী করে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, ‌সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে তার রাজনৈতিক প্রতিপক্ষ তার মাথার ছবি অন্য একটি শরীরে বসিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও প্রচার করছে। বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। তিনি মনে করেন, এর মাধ্যমে তাকে এবং তার দলকে ছোট করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অপরাধীদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে। ...
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেলকে গুরুত্ব দিচ্ছে

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেলকে গুরুত্ব দিচ্ছে

প্রচ্ছদ
রেজাউল করিম : সরকারি অর্থায়নের ওপর নির্ভরতা কমাতে এবং জরাজীর্ণ ও পুরোনো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনস্থ পর্যটন সুবিধাগুলোকে 'পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ' (পিপিপি) বা সরকারি-বেসরকারি অংশীদারত্ব মডেলের অধীনে আনা হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আশা করছে, পিপিপি মডেলের ফলে দেশি-বিদেশি নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, দর্শনার্থীদের সেবার মান উন্নত হবে এবং সরকারের উন্নয়ন ব্যয় হ্রাস পাওয়ার পাশাপাশি বাণিজ্যিকভাবে টেকসই পর্যটন গন্তব্য গড়ে উঠবে। পর্যটন কর্পোরেশন বর্তমানে সারা দেশে হোটেল, মোটেল, রেস্তোরাঁ, বার, পিকনিক স্পট এবং পর্যটন তথ্য কেন্দ্রসহ মোট ৫৩টি পর্যটন প্রতিষ্ঠান পরিচালনা করছে। কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে আশানুরূপ লাভ করতে পারছে না, যার ফলে কেবল সরকারি অর্থায়নে এগুলোর আধুনিকায়ন করা কঠিন হয়ে পড়েছে। আর্থিক রেকর্ড...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গ্রাফিতি’ সংরক্ষণে পুনরায় লিখন কার্যক্রম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গ্রাফিতি’ সংরক্ষণে পুনরায় লিখন কার্যক্রম শুরু

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত ‘জুলাই গ্রাফিতি’ সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রং করা ও লিখন কার্যক্রম শুরু হয়েছে। উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘‘জুলাইয়ের গ্রাফিতিগুলো ক্ষমতাচ্যুত সরকারের শাসনামলের দমন-পীড়নের সাক্ষ্য বহন করে এবং এগুলো সংরক্ষণের মাধ্যমে সেই সময়ের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হবে।’’ ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেন, ‘‘২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণ ও সাধারণ মানুষ অন্যায় ও নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও পেশার মানুষ একত্রিত হয়েছিলেন। সে সময় প্রতিবাদ দমনে সাধারণ মানুষের ওপর সহিংসতা চালানো হয়েছিল। আন্দোলনের সময় দেশজুড়ে দেয়ালে আঁকা গ্রাফিতির মাধ্যমে শিক্ষার্থীরা তৎকালীন ...
সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা নেই

সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা নেই

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জানিয়েছে,সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে স্পষ্ট করা হচ্ছে যে, এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো পরিকল্পনা নেই । এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধির সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ হলে তা নিয়ে শিল্প, বাণিজ্য ও আবাসিক গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারিকুল-০১/ডিএসই-৮...