Wednesday, September 16

Author: Rezaul Karim

জুলাই স্মৃতি জাদুঘরে নতুন প্রজন্ম ফ্যাসিবাদের দুঃশাসনের স্মৃতি জানতে পারবে

জুলাই স্মৃতি জাদুঘরে নতুন প্রজন্ম ফ্যাসিবাদের দুঃশাসনের স্মৃতি জানতে পারবে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে বহুল প্রত্যাশিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ঠেকাতে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ হত্যা করে ফ্যাসিস্ট সরকার - যা সভ্য জগতে বিরল ঘটনা। এতে শত শত মানুষ শহীদ হন ও আহত হন ৩০ হাজারের বেশি মানুষ। বিগত সরকারের বিচারবহির্ভূত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, “তাদের শাসন আমলে রাষ্ট্রীয় গুম ও খুন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। এই শাসনব্যবস্থা দেশবাসীকে স্বাধীনতা-পরবর্তী তাদের সাড়ে তিন বছরের শাসনামলকে স্মরণ করিয়ে দেয়।” এতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আরও উপস্থিত ছিলেন জুলাই শহিদ পরিবা...
দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে দুর্ভেদ্য কাঠামোকেও পরিবর্তন সম্ভব – প্রফেসর ড. ইউনূস

দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে দুর্ভেদ্য কাঠামোকেও পরিবর্তন সম্ভব – প্রফেসর ড. ইউনূস

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই আমাদের স্মৃতিতে দীর্ঘ, ৩৬ দিনের মাস। জুলাইয়ে আমরা আবারও স্মরণ করি, কী ভীষণ শক্তি নিয়ে এ জাতি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল।’ ড. ইউনূস জুলাই আন্দোলনে শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘আজকের দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এই অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন সেইসব শহিদদের। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি।’ বিবৃতিতে তিনি বলেন, জুলাই ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, শ্রমজীবী ...
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'- ফলক উন্মোচন ও উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরটি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সাথে নিয়ে ঘুরে দেখেন। এ সময় তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের নানা নির্যাতন-নিপীড়ন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি ও প্রামাণ্য দলিল গভীরভাবে পর্যবেক্ষণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবিস্মরণীয় আত্মত্যাগ এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্মমতার সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতি জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। জাদুঘরটিতে গণঅভ্যুত্থানের সময়কার নানা স্থিরচিত্র, ভিডিও, শহীদ ও আহতদের ব্যবহৃত জিনিসপত্র এবং দমন-পীড়নের ব...
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের নতুন এমডি কাখাবের বেনিদজে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের নতুন এমডি কাখাবের বেনিদজে

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
ঢাকা : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনিশা আব্রাহামের স্থলাভিষিক্ত হয়েছেন। বিএটি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিশা আব্রাহামের নেতৃত্বে বিএটি বাংলাদেশ শক্তিশালী ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। তার স্থলাভিষিক্ত হয়ে কাখাবের বেনিদজে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি বিএটি সুইজারল্যান্ড এবং বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনর্গঠন, টেকসই প্রবৃদ্ধি, পণ্য পোর্টফোলিও উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। ডেস্ক-রিপোর্ট-০৫/ডিএসই-৮...
ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আলিয়া মাদ্রাসা এলাকায় হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থেমে গেলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজেও দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকাল ৫টার পর সাদা পাঞ্জাবি, মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে ঢাকা আলিয়া মাদ্রাসা মোড় এলাকায় উপস্থিত হয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছিলেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন। আপনারা সামনে যান। আমরা আপনাদের সহযোগিতা করব। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল থেকেই আলিয়া মাদ্রাসা শাখ...
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ধরে–বেঁধে আনতে চায় সরকার

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ধরে–বেঁধে আনতে চায় সরকার

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এক ব্রিফিংয়ে বলেছেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার ধরে–বেঁধে ফিরিয়ে আনতে চায়। তিনি আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারী অনেকে এখনও আছেন। চাইলেই সবাইকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আদালতের নির্দেশ অমান্য করা হবে। বিরত থাকার আহ্বান জানাবো। প্রচার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাহেদ উর রহমান বলেন, এই সরকার কোনো জিও পলিটিক্যাল চাপে নেই। কোনো সংকট নেই। আগের সরকার কিছু দেশের সাথে ক্ষমতায় থাকার জন্য নেগোসিয়েশন করে থাকতো কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসা এই সরকারের তা নেই। হামিম-০৪/ডিএসই-৮...
আলোচনায় মন্ত্রিসভায় পরিবর্তন এবং দায়িত্ব পুনর্বণ্টন

আলোচনায় মন্ত্রিসভায় পরিবর্তন এবং দায়িত্ব পুনর্বণ্টন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সরকারের দায়িত্বশীল ও বিএনপির দলীয় সূত্রগুলো জানিয়েছে, ছয় মাসের কর্মদক্ষতা, ভাবমূর্তি এবং দায়িত্ব পালনের মূল্যায়নের ভিত্তিতে বর্তমানে ২৪ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর কর্মদক্ষতার মূল্যায়ন চলছে। সেই মূল্যায়নের ফলাফলের ওপর ভিত্তি করেই মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন এবং প্রয়োজনে মন্ত্রিসভার আকারও বাড়ানো হতে পারে। সরকারের উচ্চপর্যায়ে টেকনোক্রেট, অতিরিক্ত উপদেষ্টা এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্তির বিষয়েও আলোচনা রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দলের ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের পাশাপাশি তরুণ সংসদ-সদস্যদেরও দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। সরকারের শরিক ও সমমনা দলগুলোর মধ্য থেকেও কয়েকজন নেতাকে মন্ত্রিসভায় নেওয়ার আলোচনা রয়েছে। এ তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সংসদ-সদস্য ব্যারিস্টার...
১২টি পরিত্যক্ত উড়োজাহাজ বিক্রির উদ্যোগ

১২টি পরিত্যক্ত উড়োজাহাজ বিক্রির উদ্যোগ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোনে প্রায় এক দশক ধরে পড়ে থাকা ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ অবশেষে ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ লক্ষ্যে গত ১৬ জুলাই বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ভিত্তিমূল্য ছাড়া নিলাম আয়োজনের অনুমোদন চেয়েছেন। জানা গেছে পরিত্যক্ত উড়োজাহাজগুলোর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজের ৮টি, রিজেন্ট এয়ারওয়েজের ২টি এবং জিএমজি এয়ারলাইন্স ও অ্যাঞ্জেল এয়ারওয়েজের একটি করে বিমান রয়েছে। এগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো অ্যাপ্রোনে প্রায় এক লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট জায়গা দখল করে আছে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৪ সালের ২৬ ম...
হাসিনাকে ভারতে বক্তব্য দেয়ার সুযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে

হাসিনাকে ভারতে বক্তব্য দেয়ার সুযোগ দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বার্তা সংস্থা ইউএনবির এক খবর থেকে জানা যায়, আজ সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ৫ আগস্ট শেখ হাসিনার সম্ভাব্য প্রকাশ্য বক্তব্যের বিষয়টিও আলোচনায় আসে। এ সময় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ভারতের হাইকমিশনারকে জানান, পলাতক শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যাতে ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্...
পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে

পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : সোমবার (৩ আগস্ট) বিকালে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সমাবেশে উপস্থিত জুলাই যোদ্ধা ও আহতদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, ‘যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যদি ব্যবস্থা তারেক রহমান (প্রধানমন্ত্রী) করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা (জুলাই যোদ্ধা ও আহত) প্রস্তুত আছেন তো? আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি - হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। পুরা দেশের জনগণ সেদিন রাজপথে থাকবে- সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব ন...