Tuesday, September 15

Author: Rezaul Karim

সব সময় ভারতের কথাই ভাবলে চলবে না, নিজের দেশের কথাও ভাবুন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১

সব সময় ভারতের কথাই ভাবলে চলবে না, নিজের দেশের কথাও ভাবুন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুনভাবে শুরু করতে চায় সরকার। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হলে তা বহুপক্ষীয় সফরের অংশ না হয়ে দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ককে গত ১৫ বছরের ধারাবাহিকতা থেকে বের করে নতুন একটি ভিত্তির ওপর দাঁড় করাতে চায় সরকার। এ জন্য দুই দেশের মধ্যে সরাসরি দ্বিপক্ষীয় যোগাযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত ১০১টি চুক্তি পুনর্নিরীক্ষণের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে এসব চুক্তি যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি চিফ হুইপের আওতাধীন হওয়ায় এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছ থেকেই পাওয়া যাবে। প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্...
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণমাধ্যমে যে স্বাধীনতা বিরাজমান, তা অব্যাহত থাকবে

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণমাধ্যমে যে স্বাধীনতা বিরাজমান, তা অব্যাহত থাকবে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শনিবার (১২ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্টচেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে বলেন, বাংলাদেশের এমন কোনো জনপ্রিয় বা সুপরিচিত ব্যক্তি নেই, সামাজিক যোগাযোগমাধ্যমে যার নামে অপপ্রচার করা হয়নি। আমাদের মা-বোনদেরও মিসইনফরমেশন ও ইনপার্সোনেশনের মাধ্যমে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভুল-ভ্রান্তি হলে সাংবাদিকরা অবশ্যই তা তুলে ধরবেন। তবে অপপ্রচার বা অপতথ্যের মাধ্যমে নয়। এআই, ফ্যাক্টচেকিং এবং মিসইনফরমেশন সম্পর্কে সাংবাদিকদের দক্ষতা বাড়াতেই সা...
নগ্নতা কি নারীর অধিকার, নাকি বাণিজ্যিক চক্রান্ত ?

নগ্নতা কি নারীর অধিকার, নাকি বাণিজ্যিক চক্রান্ত ?

প্রচ্ছদ, সম্পাদকীয়
নগ্নতা কখনোই কোনো নারীর অধিকার হতে পারে না। একজন প্রাপ্তবয়স্ক নারী নিজের ইচ্ছায় কী পরবেন বা কীভাবে নিজেকে উপস্থাপন করবেন - সেটি অবশ্যই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু সেই ব্যক্তিগত সিদ্ধান্তকে যখন পরিকল্পিতভাবে ‘নারীর অধিকার’, ‘মুক্তি’, ‘স্বাধীনতা’ কিংবা ‘সেলিব্রিটি সংস্কৃতি’র নামে কখনও নগ্ন বা কখনও অর্ধনগ্ন করে প্রচার ও বাজারজাত করা হয়, তখন প্রশ্ন উঠবেই - এই প্রচারের উদ্দেশ্য কি এবং সুবিধাভোগী কারা? বিষয়টি নিয়ে লিখেছেন রেজাউল করিম  পর্যবেক্ষণে দেখা যায় নারীর নগ্নতা ও অর্ধনগ্নতাকে কেন্দ্র করে একটি বিশেষ ধরনের বাণিজ্যিক ও মিডিয়া-চক্র গড়ে উঠেছে। এই চক্র নারীর শরীরকে বিনোদন, প্রচার, দর্শক আকর্ষণ এবং ব্যবসায়িক সাফল্যের উপকরণ হিসেবে ব্যবহার করে। নানা আয়োজন, প্রলোভন, প্রচার এবং মিডিয়া কাভারেজের মাধ্যমে একজন নারীকে ধীরে ধীরে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে তার শরীরই হয়ে ওঠে তার ‘ব্র্যা...
মিশর একটি জরুরী সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে

মিশর একটি জরুরী সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক :  দ্য নিউ আরব সূত্রে জানা গেছে, মিশর বাব আল-মান্দাব প্রণালীর পরিস্থিতি পর্যবেক্ষণে একটি সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে। হুথি বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইয়েমেনের মায়ুন দ্বীপে পৌঁছানোর পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। মায়ুন, যা পেরিম নামেও পরিচিত, বাব আল-মান্দাব প্রণালীর দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ—যা এডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে এবং আরও উত্তরে সুয়েজ খালের সঙ্গে সংযুক্ত করেছে। মিশরীয় সূত্রটি জানায়, সর্বশেষ সামরিক পরিস্থিতির কারণে লোহিত সাগরে জাহাজ চলাচল এবং সুয়েজ খালের নৌ-ট্রাফিকের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে কায়রো উদ্বিগ্ন। সুয়েজ খাল মিশরের অন্যতম প্রধান রাজস্বের উৎস। নওরিন-১২/ডিএসই-৯...
দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ সময় তিনি আহত কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সাহস ও সান্ত্বনা দেন। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উল্লেখ্য, গত বুধবার হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। কানিজ-১১/ডিএসই-৯...
নতুন আরো চারটি সংসদীয় কমিটি গঠন

নতুন আরো চারটি সংসদীয় কমিটি গঠন

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জাতীয় সংসদে নতুন চারটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে অনুমোদন করা হয়। গঠিত নতুন কমিটিগুলো হলো : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নিয়ে এসব কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে। কমিটির সদস্যরা হলেন-অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস. এম. জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আল...
মেঘমল্লার বসু আইসিইউতে

মেঘমল্লার বসু আইসিইউতে

প্রচ্ছদ, রাজনীতি
স্টাফ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অচেতন অবস্থায় উদ্ধারের পর তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মঈন আহমেদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য মেঘমল্লার বসুকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঈন বলেন, চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী তিনি এখন আশঙ্কামুক্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামীকাল [বৃহস্পতিবার] সকালে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হবে। মঙ্গলবার মধ্যরাতের দিকে বিশ্ববিদ্যালয় এলাকার একটি স্থান থেকে মেঘমল্লার বসুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন ইউনিটের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম জানান, তার শরীরে দৃশ্যমান কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রথমে তাকে...
ওমান ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে

ওমান ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (০৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃ‌ত্বে এক‌টি প্রতি‌নি‌ধি দল সাক্ষাৎ করে। বৈঠক শেষে সাংবা‌দিক‌দের ব্রিফিং কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমা‌নের কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে আমা‌দের সরকা‌রের কথা হয়েছে। তাদের একটা প্রতি‌নি‌ধি দল এ‌সে‌ছিল। ওমান আমা‌দের কাছ থে‌কে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মি‌লি‌য়ে ১০ হাজার নেওয়ার কথা ব‌লে‌ছে। এ নি‌য়ে একটা চু‌ক্তি সই হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ওমানের একটা প্রতি‌নি‌ধি দল আগামী মাসে আসবে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে। তারপর এগুলো চূড়ান্ত হবে। ওমানের ভিসা খোলার বিষয়ে সরকার কূট‌নৈ‌তিকভাবে চেষ্টা করছে জা‌নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ওমানের ভিসা বি‌ভিন্ন কার‌ণে বন্ধ রয়েছে। ...
ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ দুদকের অভিযান

ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ দুদকের অভিযান

দুর্নীতি, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ অভিযান চালিয়ে নথিপত্র সংগ্রহ ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষে দুদকের এনফোর্সমেন্ট টিম জানায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে অনুমোদন ছাড়াই আটটি প্যাকেজে কাজ ভাগ করে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা বিল পরিশোধের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ঘটনায় তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুদক জানায়, ডিপিপি, আরডিপিপি কিংবা হেড অব প্রকিউরমেন্টের অনুমোদন ছাড়াই মূল ডব্লিউ-১ প্যাকেজের কাজ আটটি পৃথক প্যাকেজে বিভক্ত করে ই-জিপিতে দরপত্র আহ্বান করা হয়। পরে আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়ে তাদের ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা বিল পরিশোধ করা হয়। এ বিষয়ে দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প-এর কাজ...
হাসিনা কন্যার জালিয়াতির অভিযোগ নিয়ে পদত্যাগ

হাসিনা কন্যার জালিয়াতির অভিযোগ নিয়ে পদত্যাগ

প্রচ্ছদ
ঢাকা : বুধবার (৯ সেপ্টেম্বর) সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বরাবর পাঠানো পদত্যাগপত্রে জাতিসংঘের সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং বাংলাদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে জালিয়াতির অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর প্রেক্ষাপটে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মাঝামাঝি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ধাক্কা তার রাজনৈতিক মিত্রদের গণ্ডি পেরিয়ে এখন পরিবারের সদস্যদের ওপরও দৃশ্যমান হচ্ছে। হাসিনার ঘনিষ্ঠ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে বাংলাদেশে দুর্নীতিসহ নানা ফৌজদারি মামলার মুখে পড়েছেন কিংবা প্রবাসে অবস্থান করছেন। ২০২৪ সালের শুরুর দিকে পাঁচ বছর মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চ...