Sunday, August 2
ঢাকা দক্ষিনের খাল উন্নয়নে ৮৯৯ কোটি টাকার প্রকল্প

ঢাকা দক্ষিনের খাল উন্নয়নে ৮৯৯ কোটি টাকার প্রকল্প

জাতীয়, প্রচ্ছদ
একনেক সভা (ছবি পিআইডি) মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি’ শীর্ষক ৮৯৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পায়। এর আওতায় রয়েছে কালুনগর, জিরানী, মান্ডা ও শ্যামপুর খাল। ঢাকা দক্ষিণ সিটির চারটি খালের সংস্কার করে জলাবদ্ধতা দূর করার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রকল্পটি অনুমোদন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, রাজধানীর চারটি খালের প্রায় ২০ কিলোমিটার এলাকা এ প্রকল্পের মাধ্যমে সংস্কার করা হবে। “বর্তমানে খালগুলো অবিশ্বাস্য রকমের ময়লা… খালের ওপর বাড়ি, ময়লা আবর্জনার স্তূপ বানিয়ে রেখেছে। দুর্গন্ধের জন্য কাছে যাওয়া যাচ্ছে ন...
বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এটা সত্যি কথা – নসরুল হামিদ

বিদ্যুৎ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এটা সত্যি কথা – নসরুল হামিদ

জাতীয়, প্রচ্ছদ
প্রতিমন্ত্রী নসরুল হামিদ মঙ্গলবার (১১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমরা জ্বালানি ঠিকমত না পেলে লোডশেডিং ব্যবস্থাপনা করা সম্ভব নয়। জ্বালানি পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দরকার। সেই পরিমাণ অর্থ আমাদের বাজেটে নেই। আমাদের কাছে নেই। বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় পরিবর্তন করা হলো, এখন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। সবকিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমার মনে হয় পরিস্থিতি বেশি খারাপের দিকে যাচ্ছে না। খারাপের দিকে যাচ্ছে, এটা সত্যি কথা। আমাদের ধারণা ছিল, অক্টোবরের দিকে বিদ্যুতের চাহিদাটা কমে আসবে। কারণ তখন আবহাওয়াটা ঠান্ডা হয়ে যাবে। কমের মধ্যে আমরা এটা ম্যানেজ করতে পারব। আমরা জ্বালানি আনতে পারছি না। আমাদের বিদ্যুৎকেন্দ্র বসে আছে। প্রতিমন্ত্রী বলেন, আমাদের ৭ হাজার মেগা...
নির্বাচন কমিশনের সভায় ডিসি-এসপিদের উদ্যত আচরন !

নির্বাচন কমিশনের সভায় ডিসি-এসপিদের উদ্যত আচরন !

জাতীয়, প্রচ্ছদ
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা শনিবার ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমানের বক্তব্যের জের ধরে ডিসি-এসপিরা হই-হট্টগোল করে ওঠেন। আনিছুর রহমান ভোটের সময় প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতের অভিযোগের কথা তুলে ধরেছিলেন। তার এই কথায় ডিসি ও এসপিরা হইচই শুরু করেন। এ সময় সভা সাময়িকভাবে বিঘ্নিত হয়। পরে তাদের আপত্তির মুখে কমিশনার আনিছুর রহমান বক্তব্য শেষ না করে তার সিটে গিয়ে বসে পড়েন। সোমবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেন, মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) ‘হইচই’ করাটা ঠিক হয়নি। এধরণের পরিবেশ তৈরি হওয়াটা কোনোভাবেই ঠিক হয়নি। সাময়িকভাবে বলবো, একটু ...
জার্মান কনসুলেট ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

জার্মান কনসুলেট ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
জার্মান কনস্যুলেট ভবনে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেইনের রাজধানী কিইভে বহুতল একটি অফিস ভবনে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। জার্মান কনস্যুলেট ওই ভবনেই অবস্থিত। যদিও হামলার সময় কনস্যুলেটে কেউ ছিল না। ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর থেকে কনস্যুলেটটি খালি পড়ে আছে। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “কয়েকমাস ধরে ওই ভবনে কোনও কাজ হচ্ছে না।” হামলার পর সেখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে জার্মান সরকার কিইভের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রাইমিয়ার গুরুত্বপূর্ণ সেতুতে হামলার প্রতিশোধ নিতেই ইউক্রেইনজুড়ে রুশ বাহিনীর ব্যাপক হামলা শুরু হয়েছে। রাশিয়া ও ক্রাইমিয়ার মধ্যকার প্রধান ওই সংযোগ সেতুতে বিস্ফোরণের জন্য পুতিন ইউক্রেইনকে দায়ী ক...
‘দড়ি ধরে মারো টান, শেখ হাসিনা সরকার হবে খান খান’ – জোনায়েদ সাকী

‘দড়ি ধরে মারো টান, শেখ হাসিনা সরকার হবে খান খান’ – জোনায়েদ সাকী

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
কারওয়ান বাজারে গণতন্ত্র মঞ্চের সমাবেশ সোমবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকার বিভিন্ন থানায় বিক্ষোভের অংশ হিসেবে কারওয়ান বাজারে ‘রাজনৈতিক সভা সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধের’ দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ হয়। সমাবেশে ভারত বা অন্য কোনো রাষ্ট্রের দিকে তাকিয়ে থেকে এবং হামলা-মামলা কিংবা গুলি করে শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।   গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ফরাজির সভাপতিত্বে সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন,দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে মানুষ প্রতিদিন সরকারকে গালি দিচ্ছে। আমরা ক্ষমতায় গেলে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখবো। সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদী সরকারকে গদি থেকে নামাতে আসুন সক...
মালয়েশিয়ার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

মালয়েশিয়ার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাজার সম্মতিতে মালয়েশিয়ার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব দেশের রাজা আল-সুলতান আব্দুল্লাহ রি’আয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের সম্মতিতে দেশটির সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফেডারেল সংবিধানের ৪০(২)(বি) অনুচ্ছেদ এবং ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, সোমবার সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে সম্মত হন রাজা। এসময় ইসমাইল সাবরি ইয়াকুব বলেন, সাবাহ, সারাওয়াক, মালাক্কা ও জহুর ছাড়া মালয়েশিয়ার অন্য রাজ্য সরকার তাদের নিজ নিজ প্রদেশের বিধানসভা ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে একযোগে ১৫তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ৬০ দিনের মধ্যে নতুন সরকার গঠনের বাধ্যবাধকতাও ঘোষণা করেন তিনি। জনগণের সমর্থন এখন সবচেয়ে বড় বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি আরো বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে যারা বিভিন্ন ধর...
জেহাদের স্মৃতিস্তম্ভে ছাত্রদল

জেহাদের স্মৃতিস্তম্ভে ছাত্রদল

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জেহাদের স্মৃতিস্তম্ভে ছাত্রদল নেতারা স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের ২২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে স্মৃতিস্তম্ভে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক আক্তার হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদল সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, জিহাদের আত্মত্যাগকে স্মরণ করার মাধ্যমে আমরা নিজেদের জেহাদের মতো দেশপ্রেমিক হিসেবে রূপান্তরিত করতে চাই। জেহাদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী এই সরকারের বিরুদ্ধে একটি গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যব...
এখনও বাংলাদশের টিকে থাকার আশা

এখনও বাংলাদশের টিকে থাকার আশা

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
পাওয়ার প্লের ৬ ওভারেই জয় তুলে নেয় ভারত ভারতের জয়ে বাংলাদেশের সেমির আশা বেঁচে রইলো। ৫ ম্যাচে ২ জয় নিয়ে এখন পাঁচ নম্বরে নিগার সুলতানার দল। ৬ ম্যাচে ৩ জয়ে চারে থাইল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জিতলেই শেষ চারে চলে যাবে টাইগ্রেসরা। তখন থাইল্যান্ডের সমান ৩ জয় হবে বাংলাদেশের। কিন্তু রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে নিগার সুলতানার দলই। সিলেটে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি খারাপ ছিল না থাইল্যান্ডের। একটা সময় ১ উইকেটে ছিল ২০ রান। সেখান থেকে আর মাত্র ১৭ রান তুলতে বাকি ৯ উইকেট হারিয়ে বসে থাই মেয়েরা। ওপেনার নানাপথ (১২) ছাড়া বাকিদের কেউ দুই অংকের ঘরও ছুঁতে পারেননি। ভারতের স্নেহা রানা ৯ রানে নেন ৩টি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পান রাজেশ্বরী গাঁয়কদ ও দীপ্তি শর্মা। জবাবে পাওয়ার প্লের ৬ ওভারেই জয় তুলে নেয় ভারত। ব্যক্তিগত ...
খালেদা জিয়াকে কি আবার কারাগারে পাঠাতে হবে – তথ্যমন্ত্রী

খালেদা জিয়াকে কি আবার কারাগারে পাঠাতে হবে – তথ্যমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান স্বপ্ন দেখেছেন, এজন্য তিনি বলেছেন ১০ ডিসেম্বরের পর খালেদার নির্দেশে দেশ চলবে। তিনি বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় কারাগারের বাইরে আছেন। আমান সাহেবরা যদি এমন উল্টা-পাল্টা স্বপ্ন দেখতে থাকেন তাহলে সরকারকে ভাবতে হবে প্রধানমন্ত্রী যে কৃপা বা বদান্যতা দেখিয়েছেন সেটি আদৌ দেখানো প্রয়োজন কি না, নাকি তাকে কারাগারে পাঠাতে হবে’। বিএনপিকে নিয়ে সুলতানা কামালের মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, সুলতানা কামাল একজন মানবাধিকার কর্মী ও দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। তার অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত নই। তার বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। কি...
আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলে ২ জন নিহত

আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলে ২ জন নিহত

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
নিহতের পাশে পরিবারের সদস্যগন নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য আফতাব হোসেন (৫০) ও রুহুল আমিন (৪০)। পূর্ব বিরোধের জেরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারীদের মধ্যে রোববার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাতেই আফতাব হোসেন ও সোমবার (১০ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের মৃত্যু হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিলো। এরই জেরে রোববার রাত সাড়ে ৭টায় সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তার অনুসারীরা বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দোসাপাড়ার বা...