সরকারি পূর্ত কাজের অভিন্ন দর-তফসিল নির্ধারণ চূড়ান্ত হচ্ছে
অভিন্ন দর তফসিলে (শিডিউল অব রেট) নিয়ে আসা হবে
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি পূর্ত কাজের জন্য অভিন্ন দর-তফসিল নির্ধারণ চূড়ান্ত করা হচ্ছে। পূর্ত কাজের অভিন্ন দর নির্ধারণের জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে কয়েক দফা সভা হয়েছে।
বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতায় বাস্তবায়নাধীন একই ধরনের কাজে ভিন্ন ভিন্ন দর নির্ধারিত রয়েছে। এখন এই দরগুলো একটি অভিন্ন দর তফসিলে (শিডিউল অব রেট) নিয়ে আসা হবে। দর নির্ধারণ কাজ চূড়ান্ত করার জন্য অর্থ বিভাগের আওতায় একটি কমিটি গঠন করা হয়েছে। ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি করা হয়েছে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনার অতিরিক্ত সচিবকে।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-পরিকল্পনা কমিশনের একজন প্রতিনিধি (যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয...









