Wednesday, July 29

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যন্তরমন্তরে বিজয় উৎসব

দিল্লি : ভারতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) এক বিবৃতিতে জানায়, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও শিক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়াসহ বাকি দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। তাদের চার দফা দাবির মধ্যে একটি পূরণ হয়েছে।

সংবাদমাধ্যম দ্যা হিন্দু জানিয়েছে, শিক্ষা মন্ত্রীর পদত্যাগের পর যন্তরমন্তরে লোক সমাগম আরো বাড়ছে।

দলটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ উদযাপনের একটি ভিডিও প্রকাশ করে লিখেছে, ‘গণতন্ত্রের জয় হয়েছে।’

শিক্ষা মন্ত্রীর পদত্যাগের পর বাকী রয়েছে আরো ৩ দাবী

এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়ায় সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটি প্রমাণ করে, আপনি যদি ভয় না পান, এই সরকারের সামনে মাথা নত না করেন, তাহলে যে কারও পদত্যাগ আদায় করা সম্ভব। গণতন্ত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

ডেস্ক-রিপোর্ট/ডিএসই-৭