Wednesday, July 29

পদত্যাগী রাষ্ট্রপতির ব্যক্তিগত অপরাধে থাকলে সে বিষয়ে মামলা দায়ের ও বিচারে কোনো বাধা নাই

ঢাকা : পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ব্যক্তিগত কোনো অপরাধ করে থাকলে সে বিষয়ে মামলা দায়ের, অনুসন্ধান, তদন্ত ও বিচারে কোনো বাধা নাই, বলছেন দেশের বিশিষ্ট আইনজীবীরা।

বিশেষ করে রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে তার যে কোনো ফৌজদারি ও দেওয়ানি অপরাধের বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করার সুযোগ রয়েছে। তাদের মতে, সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতি হিসাবে তার মেয়াদকালের কর্মকাণ্ডকে দায়মুক্তি দেওয়া হয়েছে। তবে এ পদে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বাইরে যদি তিনি ব্যক্তিগত অপরাধ করে থাকেন, তাহলে সেই অপরাধের বিচার হতে পারে।

উদাহরণ হিসাবে আইনজীবীরা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জেল খাটার প্রসঙ্গ সামনে আনেন। আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগের পর তাকে কারাগারে যেতে হয়েছিল, দুর্নীতির মামলায় তার দণ্ডও হয়েছিলো।

কামাল-২৬/ডিএসই-৭