Wednesday, July 29

৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

ডা. ইসমাইল আল রাজিব

নরসিংদী : শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার তুলাতলী মোড় থেকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, রায়পুরা থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চিকিৎসক রাজিবকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি ইয়াবা সেবন করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

কাজল-২৫/ডিএসই-৭