Monday, August 3
গ্রামীণফোন, বাংলালিংক ও রবি’র কাছে সরকারের বকেয়া ২৫০০ কোটি টাকা

গ্রামীণফোন, বাংলালিংক ও রবি’র কাছে সরকারের বকেয়া ২৫০০ কোটি টাকা

জাতীয়, প্রচ্ছদ
মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবি'র কাছে সরকারের পাওনা ২ হাজার ৫০০ কোটি টাকা মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে পাওনা বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে আদেশ দিয়েছেন। আদালতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা-ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন। আদালতের আদেশের বিষয়টি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন নিশ্চিত করেছেন। রায়ে গ্রামীণফোনের ১ হাজার ৪০০ কোটি, রবির ৫০০ কোটি ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা পরিশোধ করতে হবে। সাব্বির/৫১/ডিএসই ...
গোয়েন্দা পুলিশের এডিসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গোয়েন্দা পুলিশের এডিসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, প্রচ্ছদ
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহাদত হোসেন স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (৯ জানুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরুজা পারভীন অপরাধ আমলে নিয়ে এ আদেশ দেন। গত ২২ নভেম্বর শাহাদত হোসেনের স্ত্রী ডা. শেখ মৃন্ময়ী হোসেন বাদী হয়ে এ মামলা করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। তদন্ত শেষে মারধরের অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে প্রতিবেদনটি পাঠায় আদালত। তারিকুল/৪০/ডিএসই ...
ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ

ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ

জাতীয়, প্রচ্ছদ
আগামী সপ্তাহে ভারতে ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে আগামী সপ্তাহে ভারতে ‘ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১২ ও ১৩ জানুয়ারি এই শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল উইকরামাসিংহেও এই সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। সামিটে ২০ জন নেতার মধ্যে নরেন্দ্র মোদি, শেখ হাসিনা ও রনিল উইকরামাসিংহে ছাড়াও থাকছে আফ্রিকার পাঁচটি দেশ (অ্যাঙ্গোলা, ঘানা, নাইজেরিয়া, মোজাম্বিক, সেনেগাল), আসিয়ান জোটের তিনটি দেশ (থাইল্যান্ড, কম্বোডিয়া ও ভিয়েতনাম) এবং উজবেকিস্তান, মঙ্গোলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পাপুয়া নিউগিনির সরকার বা রাষ্ট্রপ্রধানরা। দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান...
ব্যবহারযোগ্য রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার

ব্যবহারযোগ্য রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, বৈদেশিক মুদ্রার মজুদ (রিজার্ভ) আরও কমেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১১২ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ দাড়িয়েছে ৩২ দশমিক ৫৭ বিলিয়ন বা ৩ হাজার ২৫৭ কোটি ডলার। আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যেকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। দায় পরিশোধের মতো রিজার্ভ না থাকায় গত অক্টোবরে আকু থেকে নিজেদের প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মানদণ্ড অনুযায়ী, দেশের মজুদকৃত রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে শ্রীলঙ্কাকে দেয়া ঋণ এবং রিজার্ভ থেকে দেশীয় প্রকল্পে অর্থায়নের ব্যয় বাবদ বর্তমান রিজার্ভ থেকে আরও ৮ দশমিক ৪০ বিলিয়ন ডলার বাদ যাবে। এতে ব্যবহারযোগ্য রিজার...
সিলেটবাসীর জন্য ২০২৩ সালের জুন থেকে ননস্টপ ট্রেন চালু

সিলেটবাসীর জন্য ২০২৩ সালের জুন থেকে ননস্টপ ট্রেন চালু

জাতীয়, প্রচ্ছদ
সিলেটের পথে ট্রেন হবিগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজের দাবির প্রেক্ষিতে সিলেট-ঢাকা রুটে আগামী জুন থেকে নতুন ট্রেন আসছে। এটি হবে ননস্টপ সার্ভিস। কোন বিরতি ছাড়াই চলবে ট্রেনটি। এ ব্যাপারে রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সিলেটের রেলযাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যা নেহায়েতই স্বল্প। যে কয়েক জোড়া ট্রেন আছে, তা দিয়ে যাত্রীদের চাপ সামলানো প্রায় অসম্ভব। আর তাই সিলেট-ঢাকা ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেনের দাবি অনেক পুরনো। তাছাড়া সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে দিনদিন ট্রেন রুটে যাত্রীদের চাপ বাড়ছেই।  বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম সভায় হবিগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ জোরালোভাবে সিলে...
দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা – ডিজি র‍্যাব

দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা – ডিজি র‍্যাব

জাতীয়, প্রচ্ছদ
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ঢাকার আদালত পাড়া থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলা যায়। তবে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন র‍্যাব মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা বিঘ্ন হতে পারে এমন কোনো অবস্থা সৃষ্টি হতে দেওয়া যাবে না। আর আসছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সার্বিক দিক মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়ার্ড, বোম ডিসপোজাল ইউনিট,  কমান্ডো ফোর্স দায়িত্ব পালন করবে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে আগতদের। সম্মেলন ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে  লোকজনকে সহযোগিতা ক...
‘বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী বুদ্ধিজীবীরা’ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে

‘বুদ্ধিবৃত্তিকভাবে প্রতিবন্ধী বুদ্ধিজীবীরা’ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে

জাতীয়, প্রচ্ছদ
গণভবনে আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের ২২তম জাতীয় সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি কীভাবে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। ২০০৮ সালের সাধারণ নির্বাচন যা সকলে মেনে নিয়েছিল, সে নির্বাচনে বিএনপি-জামায়াত জোট মাত্র ৩০টি আসন পেয়েছিল।   প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালের সাধারণ নির্বাচন বিশ্বাসযোগ্য ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচন নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলতে পারবে না। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল। আর বিএনপি নেতৃত্বাধীন জোট মাত্র ৩০টি আসন পেয়েছিল। বিএনপি কি দেশ ও জনগণের জন্য ভালো কোন কিছু করছে, যার মাধ্যমে তাদের প্রতি জনগণের আস্থা-বিশ্বাস গড়ে তুলবে। যে কারণে জনগণ তাদের দলকে আবার ক্ষমতায় বসা...
মুশকিল লীগ সহ ১৪টির আবেদন বাতিলের সুপারিশ

মুশকিল লীগ সহ ১৪টির আবেদন বাতিলের সুপারিশ

জাতীয়, প্রচ্ছদ
নির্বাচন কমিশন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা যায় নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করা ৯৩টি দলের মধ্যে মুশকিল লীগ সহ ১৪টির আবেদন বাতিলের সুপারিশ করেছে বাছাই কমিটি। দুটি দল নিজ থেকে আবেদন প্রত্যাহার করে নেওয়ায় বর্তমানে ৭৭টি দল আছে। তবে এই ৭৭টি দলেরও কাগজপত্রে সমস্যা রয়েছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এবার নিবন্ধনের জন্য আবেদন করা কোনও দলই সঠিকভাবে আবেদন করতে পারেনি। এর মধ্যে ১৪টি দল চালান এবং সঠিকভাবে আবেদন না করায় আবেদন বাতিলের সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত দেবে। আর সঠিকভাবে আবেদন করলেও তথ্যের ঘাটতি থাকা ৭৭টি দলকে ১৫ দিন সময় দিয়ে চিঠি দেওয়ারও সুপারিশ করা হয়েছে। এ ছাড়া দুটি দল নিজ থেকেই আবেদন প্রত্যাহার করে নিয়েছে। আবেদন বাতিলের সুপারিশ করা ১৪টি দল হলো- মুশকিল লীগ; বঙ্গবন্ধু দুস্থ...
সম্মেলনে কেন্দ্রীয় কমিটিতে কোন বড় ধরনের পরিবর্তন আসছে না

সম্মেলনে কেন্দ্রীয় কমিটিতে কোন বড় ধরনের পরিবর্তন আসছে না

জাতীয়, প্রচ্ছদ
সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার (২২ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এবারের জাতীয় সম্মেলনে দলের কার্যনির্বাহী সংসদে (কেন্দ্রীয় কমিটি) বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না তবে জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত সম্মেলনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে মঞ্চ ও সম্মেলন ভেন্যু ঘুরে দেখেন ওবায়দুল কাদের। দলের সাধারণ সম্পাদক পদে আপনি আবারও থাকছেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সভাপতি আমাদের অপরিহার্য, যিনি সভাপতি আছেন তিনি আমাদের ঐক্যের প্রতীক। কাউন্সিলরদের একজনকেও খুঁজে পাওয়া যাবে না যে, তাকে সমর্থন করবে না। কাজেই এই নিয়ে কোনো প্রশ্ন নেই। সাধারণ সম্পা...
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ ১০ উইকেটে ২২৭ রান

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সংগ্রহ ১০ উইকেটে ২২৭ রান

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
অশ্বিনকে ড্রাইভ করতে গিয়ে পন্থের হাতে বল তুলে দেন মুমিনুল মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টায় ভারতীয় বোলারদের হতাশ করেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। কিন্তু এরপরই ছন্দপতন। দলীয় ৩৯ রানে বিদায় নেন দুজনেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাকির ১৫ রান ও শান্ত ফেরেন ২৪ রানে। আবারও দলে সুযোগ পেয়ে তিনে ব্যাট করতে নামেন মুমিনুল। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও বাজে ফর্ম পিছু ছাড়ছিল তার। অনেকটা অবাক করে দিয়েই চারে এসে তার সঙ্গে জুটি বাধেন অধিনায়ক সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টে আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুর সাকিব ধরে রাখেন এই ম্যাচেও। কিন্তু লাঞ্চের পর ঠিক প্রথম বলেই উমেশ যাদবের বলে মিড অফের উপর দিয়ে তুলে মারতে গিয়ে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দেন সাকিব। ১ চার ও ১ ছয়ে ৩৯ বলে তিনি করেন ১৬ রান।   মুশফিকুর রহিমও আরও একবার ব্যর্থ বড় রান করতে। এই...