Wednesday, September 16
বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (২৬ আগস্ট) বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এতে বলা হয়, এসব পণ্যের অনুকূলে বিএসটিআই প্রদত্ত লাইসেন্স কেনো বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় এসব পণ্য ক্রয় হতে বিরত থাকার জন্য ভোক্তাদের পরামর্শ দিয়েছে বিএসটিআই। সম্প্রতি বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্সের অংশ হিসেবে বাজার থেকে বিভিন্ন কোম্পানির পণ্য সংগ্রহ করে আন্তর্জাতিক মানের নিজস্ব অত্যাধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে। এ পরীক্ষায় বেশকিছু পণ্যের...
বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ : অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিয়েছে বিজিবি

বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ : অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিয়েছে বিজিবি

প্রচ্ছদ, সীমান্ত
ঢাকা : লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ফেলে যাওয়া দুটি শটগান ও একটি ওয়াকিটকি পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের কাছে দুটি শটগান ও একটি ওয়াকিটকি হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। গতকাল মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় খেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে দুটি শটগা...
ঢাকায় দক্ষিণ কোরিয়ার আলাদা ভিসা সেন্টার

ঢাকায় দক্ষিণ কোরিয়ার আলাদা ভিসা সেন্টার

দূতাবাস সংবাদ, প্রচ্ছদ
ঢাকা : দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় আলাদা ভিসা সেন্টার চালু করতে যাচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে কেন্দ্রটি চালু হবে বলে জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে ভিসা আবেদনের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হচ্ছে। কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এর ঠিকানা হচ্ছে- ২ এফ-বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট ৮০, ব্লক বি কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা ১২১৩। ভিসা আবেদন কেন্দ্রে একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম পরিচালনা করবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি এবং অ্যাপয়েন্টমেন্ট করার তারিখ সম্পর্কিত বিশদ আগামীকাল ২৭ আগস্ট আলাদাভাবে ঘোষণা করা হবে। দূতাবাস জানায়, ভিসা আবেদন কেন্দ্র খোলার পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহের আবেদনগুলো এককভাবে ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করা হবে। তবে দূতাবাস কূটনৈতিক নোটে...
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানকে তার দায়িত্ব পালনে সহায়তা করা এবং বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে কর্তৃপক্ষের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পরিচালিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট সেবা ও উদ্যোগগুলোর মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কানিজ-২৬/ডিএসই-৮...
কঠোর শাস্তির প্রয়োজন নেই – প্রয়োজন দ্রুত বিচার

কঠোর শাস্তির প্রয়োজন নেই – প্রয়োজন দ্রুত বিচার

প্রচ্ছদ, মুক্তমত
প্রতিটি স্ক্রিনের আড়ালে আইন রয়েছে, প্রতিটি ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে জড়িয়ে আছে দায়বদ্ধতা, আর প্রতিটি সাইবার হয়রানি বা অনলাইন নির্যাতনের ঘটনায় একজন ভুক্তভোগীর অধিকার রয়েছে - যে অধিকার কেবল অপরাধী ছদ্মনামের আড়ালে লুকিয়েছে বলে হারিয়ে যাবে না। বিষয়টি নিয়ে লিখেছেন মিশরীয় আরব প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদ (সংসদ)-এর সদস্য এবং পররাষ্ট্র সম্পর্কিত সংসদীয় কমিটিতে দায়িত্ব পালনকারী  ড. আয়াত এল-হাদ্দাদ সাইবার অপরাধের শাস্তি বাড়িয়ে কী লাভ, যদি অপরাধীর কাছে আইন পৌঁছাতেই ভুক্তভোগীকে মাসের পর মাস অপেক্ষা করতে হয়? এমন এক সময়ে, যখন একটি ক্লিকই কারও সুনাম ধ্বংস করতে, ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং হাজারো মানুষের সামনে তার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে পারে, তখন সাইবার অপরাধ মোকাবিলার গতি প্রচলিত অপরাধ দমনের গতির মতো হতে পারে না। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: অপরাধী যদি মনে করে যে ত...
মাথায় রাখবেন, স্বাভাবিক সময়ে আমরা সরকারের দায়িত্বে আসিনি : সাংবাদিকদের তথ্যমন্ত্রী

মাথায় রাখবেন, স্বাভাবিক সময়ে আমরা সরকারের দায়িত্বে আসিনি : সাংবাদিকদের তথ্যমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
  ঢাকা : মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান সাংবাদিকদের বলেন, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত সংবেদনশীল সময় পার করছে। দীর্ঘদিনের প্রশাসনিক কাঠামো ও আমলাতন্ত্রের মধ্যেই সরকারকে দায়িত্ব পালন করতে হচ্ছে, যা এক দিনে পরিবর্তন করা সম্ভব নয়। আন্দালিভ রহমান বলেন, ১৭ বছর পর সরকার যে দায়িত্ব পেয়েছে, তা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। দীর্ঘ সময়ের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে সরকারের দায়িত্ব পালন সহজ নয়। তিনি বলেন, উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি। বর্তমান আমলাতন্ত্রকে নিয়েই সরকারকে কাজ করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে যে প্রশাসনিক ধারা চলে এসেছে, সেটিও এক দিনে পরিবর্তন করা সম্ভব নয়। আ...
ইউএনডিপি সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতায় আগ্রহী

ইউএনডিপি সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতায় আগ্রহী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ সৌজন্য সাক্ষাৎ করেন। সেসময় সাংবিধানিক সংস্কার, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, পুলিশের সামর্থ্য বৃদ্ধি, গুজব ও অপতথ্য রোধে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিগত সহায়তা, প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি বলেন, আমরা বর্তমান সরকারের লক্ষ্য, অগ্রাধিকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে চাই। তিনি মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনি সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জেনে আমরা আনন্দিত। আপনি চাইলে আমরা এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে আগ্রহী। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আ...
সংসদের তৃতীয় অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

সংসদের তৃতীয় অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। যেসব এলাকা নিষেধাজ্ঞার আওতায় পড়া এলাকার মধ্যে রয়েছে - ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত। তাছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ (পুরনো ২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উত্তর...
আমি তো শুধু একজন খাদ্য নিরাপত্তা কমিশনার – তুকারাম মুন্ধে

আমি তো শুধু একজন খাদ্য নিরাপত্তা কমিশনার – তুকারাম মুন্ধে

আন্তর্জাতিক, প্রচ্ছদ, প্রশাসন
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে খাদ্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নজিরবিহীন অভিযান চালিয়ে নিম্নমানের স্বাস্থ্যবিধি ও অনিরাপদ খাবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন ৫১ বছর বয়সী রাজ্য খাদ্য নিরাপত্তা কমিশনার তুকারাম মুন্ধে। গত কয়েক সপ্তাহে মুন্ধের নেতৃত্বে চারটি ডমিনোজ ও একটি পিৎজা হাটের শাখার খাদ্য ব্যবসার অনুমতি স্থগিত করা হয়েছে। মে মাসে মহারাষ্ট্রের খাদ্য নিরাপত্তা প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ক্রিকেট ক্লাব, হোটেল ও নামী রেস্তোরাঁসহ ৩ হাজারের বেশি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। মুম্বাইয়ের এক বিচারক মুন্ধের বিরুদ্ধে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর বেছে বেছে কঠোর ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে আদালতের ক্যান্টিনও পরীক্ষা করা হয়েছে কি না জানতে চেয়েছিলেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই তার দল সেখানে পরিদর্শনে যায় এবং লাইসেন্স ...
সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন

সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে নির্ধারিত মন্ত্রীরা তাদের দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে কারা দায়িত্ব পালন করবেন তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদীয় কার্যক্রমে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ...