Wednesday, September 16
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ : কে কোন জেলার দায়িত্বে ?

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ : কে কোন জেলার দায়িত্বে ?

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে ৬৪ জেলার দায়িত্ব দিয়েছে সরকার। কে কোন জেলার দায়িত্বে :  ইকবাল হাসান মাহমুদ : রাজশাহী ও নাটোর ড. আবু জাফর মো. জাহিদ হোসেন: লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় আব্দুল আউয়াল মিন্টু: লক্ষ্মীপুর নিতাই রায় চৌধুরী: চুয়াডাঙ্গা খন্দকার আবদুল মুক্তাদির: হবিগঞ্জ আরিফুল হক চৌধুরী: মৌলভীবাজার মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: চট্টগ্রাম এম রশিদুজ্জামান মিল্লাত: শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা আসাদুল হাবিব দুলু: ঠাকুরগাঁও ও দিনাজপুর মো. আসাদুজ্জামান: খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জাকারিয়া তাহের : ফেনী ও নোয়াখালী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল: মা...
মিথ্যা ঘোষণায় গাড়ি : বিএমডব্লিউ আটক

মিথ্যা ঘোষণায় গাড়ি : বিএমডব্লিউ আটক

জাতীয়, প্রচ্ছদ
চট্রগ্রাম : বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের নিরারক দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দর দিয়ে ইউজড কার পার্টস ঘোষণায় বিলাসবহুল গাড়ি আমদানির সূত্র ধরে নগরের রহমতগঞ্জের একটি বাসার পার্কিং থেকে একটি বিএমডব্লিউ গাড়ি আটক করে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহম্মেদ জানিয়েছেন, মোংলা বন্দরে পৃথক পৃথক ইউজড কার পার্টস ঘোষণার আড়ালে সম্পূর্ণ বিলাসবহুল গাড়ি মাত্র তিন থেকে চারটি বড় অংশে কেটে এসকেডি (সেমি নকড ডাউন) অবস্থায় আমদানির অভিনব কৌশল উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই অভিনব কৌশল উদঘাটনের প্রেক্ষিতে ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য থাকায় আজ দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের একটি নিবারক দল জামালখান ওয়ার্ডের রহমতগঞ্জের ৩৩ কেবি আবদুস সাত্তার সড়কের সাত...
অর্ডন্যান্স ফ্যাক্টরী সম্প্রসারণে ৫৪.৯৯ একর জমি সেনাবাহিনীর নিকট হস্তান্তর

অর্ডন্যান্স ফ্যাক্টরী সম্প্রসারণে ৫৪.৯৯ একর জমি সেনাবাহিনীর নিকট হস্তান্তর

জাতীয়, প্রচ্ছদ
চট্টগ্রাম : আজ (২৭ আগস্ট) চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস্ লিঃ এর ৫৪.৯৯ একর জমি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরী সম্প্রসারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লেঃ জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের পক্ষে চেয়ারম্যান, বিটিএমসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মিলিটারি এস্টেট অফিসার, ইস্টার্ন সার্কেল, চট্টগ্রাম প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন। পরে এবিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ...
মক্কা প্যাক্ট আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়

মক্কা প্যাক্ট আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে মক্কা চুক্তি নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, " মক্কা প্যাক্ট হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটা ব্যবস্থা এবং এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এটা নিয়ে কারো, অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। " মন্ত্রী বলেন, মক্কা প্যাক্ট ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ। তবে এ নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি। এখানে যুক্ত হওয়ার বিষয়টি নির্ভর করছে এই প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। যদি সদস্য দেশগুলো এই প্যাক্টে বাংলাদেশকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে তাহলে ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, স্বা...
উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন? : সংসদে বিরোধীদলীয় নেতা 

উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন? : সংসদে বিরোধীদলীয় নেতা 

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদে অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন শুনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি। এই কথা নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) নিজেকে কী মনে করেন? শুরু থেকেই তিনি সংসদে দুঃশাসন দেখিয়েছেন। শুরু থেকেই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন। আমরা তার ছাত্র হিসেবে এখানে আসি নাই। উনি শিক্ষক হলে তিনি ইউনিভার্সিটি খুলুন, সেখানে উনি বক্তব্য দিতে পারবেন। এটা ফ্যাসিবাদের সংস্কৃতি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানিয়ে তাকে দুঃখপ্রকাশ করার আহ্বান জানিয়েছেন এর পরেই সংসদে হট্টগোল শুরু হয়। স্...
এমবাপের হ্যাটট্রিক : বড় ব্যবধানে রিয়ালের বিজয়

এমবাপের হ্যাটট্রিক : বড় ব্যবধানে রিয়ালের বিজয়

খেলাধুলা, প্রচ্ছদ
স্পোর্টস ডেস্ক  : সান্তিয়াগো বের্নাবেউয়ে এমবাপের হ্যাটট্রিকে বুধবার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। তাদের আরেক গোলদাতা ভিনিসিউস জুনিয়র। রিয়ালের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে ছোট ছোট পাসের আক্রমণে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় সোসিয়েদাদ। ১০ মিনিট পর এগিয়ে যেতে পারতো রিয়াল। এমবাপের পাস ডি-বক্সে একদম ফাঁকায় পেয়ে যান ভিনিসিউস, সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। তবে তার শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো। ৪০তম মিনিটেই এমবাপের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভের্দের দারুন এক পাস ডি-বক্সে অসাধারণ এক ছোঁয়ায় বল জালে পাঠান তিনি। তাদের এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য চার মিনিটও স্থায়ী হয়নি। কোর্তোয়াকে পরাস্ত করেন ক্রোয়াট মিডফিল্ডার সুচিচ। বিরতির পর আক্রমণে জোর দেয় রিয়াল এবং ৬০তম মিনিটে আবার এমবাপের গোলে এগিয়ে যায় তারা। এর আট মিনিট পর ভিনিসিউসের গোলে জয় নিশ্চিত কর...
স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে

স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট, শিল্পকারখানা বন্ধ এবং অর্থনৈতিক চাপসহ নানা সমস্যা দেখা দিয়েছে। তারা বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের সদস্যদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে। জোটের নেতারা বলেন, মানবাধিকার কমিশন, বিচারব্যবস্থা ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়েও তাদের উদ্বেগ রয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক করা প্রয়োজন। বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তারা বলেন, দেশের বিভিন্ন এলাকা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষে গভীর সমবেদনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষে গভীর সমবেদনা

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতীম দেশ নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। মর্মান্তিক এই দুর্যোগের খবর ও সার্বিক পরিস্থিতি বাংলাদেশ নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং দুর্ঘটনায় বহু মানুষের নিখোঁজ থাকা ও পর্যটকসহ অনেকের মৃত্যুর আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া দুর্যোগকালীন এই সময়ে ত্রাণ বিতরণ এবং উদ্ধার তৎপরতায় নেপালকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে পুনর্ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তিতে নিহতদের আত্মার শান্তি কামনা, নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। কানিজ-২৬/ডিএসই-৮...
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯৫ ছাড়িয়েছে

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯৫ ছাড়িয়েছে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
দৈনিক নেপাল নিউজ এর এক প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভোতে কোশি নদীতে হঠাৎ পানির প্রবল স্রোত নেমে আসে। তিব্বত সীমান্তবর্তী অঞ্চলটিতে এই আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯৫ ছাড়িয়েছে। বন্যায় গ্রাম ও বেশ কয়েকটি প্রকল্প এলাকা ভেসে গেছে। ধারণা করা হচ্ছে, এই পানি তিব্বতের দিক থেকে এসেছে। ঘটনায় ভারতীয় সহ কয়েক'শ পর্যটক নিখোঁজ হন। উদ্ধার ও ত্রাণকাজে নেপাল সেনাবাহিনীর ১৪টি হেলিকপ্টার এবং দুর্যোগ মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে। হঠাৎ পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাসুয়া জেলার তিমুরে এবং কাছের স্যাফ্রুবেশি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, যানবাহন, পণ্যসামগ্রী ও অন্যান্য সম্পদ পানির স্রোতে ভেসে গেছে। হামিম-২৬/ডিএসই-৮...
বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (২৬ আগস্ট) বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (স্ট্যান্ডার্ড) অনুযায়ী নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এতে বলা হয়, এসব পণ্যের অনুকূলে বিএসটিআই প্রদত্ত লাইসেন্স কেনো বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় এসব পণ্য ক্রয় হতে বিরত থাকার জন্য ভোক্তাদের পরামর্শ দিয়েছে বিএসটিআই। সম্প্রতি বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্সের অংশ হিসেবে বাজার থেকে বিভিন্ন কোম্পানির পণ্য সংগ্রহ করে আন্তর্জাতিক মানের নিজস্ব অত্যাধুনিক ল্যাবরেটরিতে পরীক্ষা করে। এ পরীক্ষায় বেশকিছু পণ্যের...