ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ দুদকের অভিযান
ঢাকা : বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ অভিযান চালিয়ে নথিপত্র সংগ্রহ ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শেষে দুদকের এনফোর্সমেন্ট টিম জানায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে অনুমোদন ছাড়াই আটটি প্যাকেজে কাজ ভাগ করে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা বিল পরিশোধের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই ঘটনায় তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দুদক জানায়, ডিপিপি, আরডিপিপি কিংবা হেড অব প্রকিউরমেন্টের অনুমোদন ছাড়াই মূল ডব্লিউ-১ প্যাকেজের কাজ আটটি পৃথক প্যাকেজে বিভক্ত করে ই-জিপিতে দরপত্র আহ্বান করা হয়। পরে আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিয়ে তাদের ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা বিল পরিশোধ করা হয়।
এ বিষয়ে দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প-এর কাজ...
