
সংসদ : আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জাতীয় সংসদে নতুন চারটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে অনুমোদন করা হয়।
গঠিত নতুন কমিটিগুলো হলো : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নিয়ে এসব কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে।
কমিটির সদস্যরা হলেন-অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস. এম. জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান ও মো. আবুল হাসনাত।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. আশরাফ উদ্দিন।
এ কমিটিতে সদস্য করা হয়েছে মো. শফিকুর রহমান, নুরুল ইসলাম মনি, এস. এম. জিলানী, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান ও মো. আব্দুল বাতেনকে।
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
কমিটির সদস্যরা হলেন-মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাঈদ আহমেদ।
এ কমিটির সদস্যরা হলেন-মো. আব্দুল বারী, এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নূরুল ইসলাম, মো. আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু এবং মো. নূরুল ইসলাম।
রেজা-১০/ডিএসই-৯
