
হাটহাজারী : আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে,বুধবার দুপুরে হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এক আকষ্মিক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীর মতে ক্যাপ্টেন মির্জা গুরুতরভাবে আহত হয়েছেন। তবে নিহত দুই সেনা সদস্যের নাম জানা যায়নি।
আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।
হামিম-০৯/ডিএসই-৯
