Wednesday, November 4
লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ

লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রচ্ছদ, সিটি কর্পোরেশন
ঢাকা : বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। লেকগুলোতে পয়োবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার, স্লাজ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে জানানো হয়, গুলশান লেকে পয়োবর্জ্য প্রবেশের উৎস ও মাধ্যম হিসেবে ৬টি প্রাইমারি এবং ৬টি সেকেন্ডারি পয...
একনেকে মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২টি প্রকল্প অনুমোদন

একনেকে মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২টি প্রকল্প অনুমোদন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প ও ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটের ইলেকট্রিক ট্রেনসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা। অনুমোদন পাওয়া তিনটি মেট্রোরেল প্রকল্প হলো—এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তিনটি প্রকল্প বাস্তবায়নে সব মিলিয়ে ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত এমআরটি লাইন-১-এর বিমানবন্দর-কমলাপুর অংশ এবং এমআরটি লাইন-৫ নর্দানের হেমায়েতপুর-ভাটারা অংশের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডি...
নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করতে পারছে না

নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করতে পারছে না

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ (১৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন,নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। এই পরিস্থিতিতে ইসির অধীনে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয়। মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, সরকার বিরোধী দলগুলোকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না বলেও দাবি করেন তিনি। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আটটি দাবি তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো অজুহাত গ্রহণ করা হবে না। সব প্রার্থীর জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ, নিরাপদ পরিবেশ এবং ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার...
স্পীকারের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পীকারের সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : আজ (১৬ সেপ্টেম্বর) স্পীকারের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। এসময় স্পীকার বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জার্মানির পর্যবেক্ষক দলের উপস্থিতি দুই দেশের মধ্যে প্রচলিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। তিনি বলেন, জার্মানি ও বাংলাদেশ উভয়েই গণতান্ত্রিক ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম দেশ। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘসময় ধরে শোষণের শিকার হয়েছে। পাকিস্তান আমলে আমাদের গণতান্ত্রিক বৈষম্য প্রকট আকার ধারণ করেছিল। পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও আমাদের গণতান্ত্রিক উত্তরণ বারংবার ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের অপশাসনে এদেশের মানুষ অ...
সোনালী ব্যাংক : বাড়তি বোনাস ১১৬ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ

সোনালী ব্যাংক : বাড়তি বোনাস ১১৬ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
ঢাকা : ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সোনালী ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শন প্রতিবেদনে দেখা যায়, উৎসাহ বোনাস বিষয়ে সোনালী ব্যাংকের যে নিজস্ব নীতিমালা আছে, সে অনুযায়ী তিনটির বেশি বোনাস হয় না। তারপরও ২০২৪ সালের ৮ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের ৮৭০তম পর্ষদ বৈঠকে পাঁচটি বোনাস দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। তবে এই অনুমোদন করা হয় শর্তসাপেক্ষে। বলা হয়, ভবিষ্যতে কোনো ধরনের নিরীক্ষা বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে আপত্তি উঠলে বাড়তি টাকা ফেরত দিতে সবাই বাধ্য থাকবেন এবং ব্যক্তিগত অঙ্গীকারনামা দেবেন। আর এভাবেই অঙ্গিকারনামা দিয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়ে গেছে ১১৬ কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২৭ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোনালী ব্যাংকের এমডিকে চিঠি দিয়ে নীতিমালাবহির্ভূতভাবে দেওয়া বাড়তি দুই বোনাসের অর্থ ফেরত নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার ন...
জনগণ সেবা নিয়ে যেন অভিযোগ তুলতে না পারে, তা নিশ্চিত করতে হবে – মন্ত্রিপরিষদ সচিব

জনগণ সেবা নিয়ে যেন অভিযোগ তুলতে না পারে, তা নিশ্চিত করতে হবে – মন্ত্রিপরিষদ সচিব

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : মঙ্গলবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে বর্তমান সরকারের শাসনামলে অনুষ্ঠিত প্রথম সচিব সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেছেন, দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। চলতি সপ্তাহে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে দেশের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী চোর। অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা বলেছেন, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা চোর। এসব উদাহরণ টেনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের প্রতিটি অফিসে অনিয়ম-দুর্নীতির ঘটনা ঘটছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেবাপ্রত্যাশীদের কাছ থেকে ঘুস নিচ্ছেন। যেখানে সেবা পাওয়ার কথা, সেখানেই আর্থিক দুর্নীতির ঘটনা ঘটছে। ঘুস ছাড়া ফাইল নড়ে না। তিনি আরও বাংলাদেশের পাসপোর্টের কোনো মূল্য নেই। কেউ আমাদের সম্মান করে না। এ অবস্থা আর চলতে দেওয়...
ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের শত শত সামরিক স্থাপনা ও কয়েক ডজন বিমান ক্ষতিগ্রস্ত

ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের শত শত সামরিক স্থাপনা ও কয়েক ডজন বিমান ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : ডিফেন্স নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের (DoD Inspector General) নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের শত শত সামরিক ও কূটনৈতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) তদন্তকারীদের জানিয়েছে, সংঘাত চলাকালে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান ও জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোর শত শত ভবন ও অবকাঠামো ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, চারটি দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনাও ইরানি হামলায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতির আনুমানিক মূল্য ১৮৪ মিলিয়ন ডলার। ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে ৬০০টিরও বেশি হামলা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কুয়েত সিটি ও রিয়াদে মার্কিন দূতাবাসও হামলার...
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : আজ (১৫ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি মোঃ আমানউল্লাহ আমান, এমপি’র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে পরিচিতি পর্বের পর মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার বিষয়েও মত প্রকাশ করা হয়। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর/সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলে অতীতের ১৭ বছরের বিভিন্ন গ্লানি থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করা হয়। বৈঠকে বলা হয়, গত দুই বছরে রাজ...
ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই বিপ্লবে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আস...
ট্যাংক ফায়ারিংয়ে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের পাশে প্রধানমন্ত্রী

ট্যাংক ফায়ারিংয়ে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের পাশে প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
  ঢাকা : আজ চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে- এ আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের...