Wednesday, September 16

রাজনীতি

রান্নার সামগ্রী নিয়ে রাজশাহীতে সমবেত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

রান্নার সামগ্রী নিয়ে রাজশাহীতে সমবেত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
রাজশাহীতে পরিবহন ধর্মঘটে কারনে সমাবেশের তিনদিন আগেই বিএনপি নেতাকর্মীরা বুধবার সন্ধ্যার পর থেকে মাদরাসা মাঠের দিকে ঢল নামতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীদের। কারন রাত পোহালেই রাজশাহীতে শুরু হচ্ছে পরিবহন ধর্মঘট। যে কারনে সমাবেশের তিনদিন আগেই চাল ও রান্নার সামগ্রী নিয়ে রাজশাহীতে সমবেত হচ্ছেন তারা। সমাবেশস্থলে অবস্থান নেওয়া নেতাকর্মীদের বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, আজ থেকে তাদের অবস্থান শুরু। সমাবেশ শেষ করেই নেতাকর্মীরা ঘরে ফিরবেন। পরিবহন ধর্মঘটের কারণে অনেক নেতাকর্মী আজ রাজশাহীতে চলে এসেছেন। তিনি বলেন, রাতেই মাদরাসা মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ শুরু হয়েছে। পাশাপাশি টানানো হচ্ছে তাঁবু। বাইরের জেলা থেকে আসা কর্মীরা যেন সেখানে অবস্থান নিতে পারেন। লেনিন/০১/ডিএসই ...
আওয়ামী লীগ ও বিএনপির চরিত্রগত পার্থক্য নেই – চুন্নু

আওয়ামী লীগ ও বিএনপির চরিত্রগত পার্থক্য নেই – চুন্নু

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের জাতীয় সম্মেলনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপির আদর্শগত পার্থক্য থাকলেও চরিত্রগত পার্থক্য নেই। তিনি বলেন, দল দুটি ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। দেশের মানুষ এখন আতঙ্কে আছে। মানুষ মুক্তির জন্য জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। জাপা মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ আর বিএনপি দুই দলই দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস করেছে। দেশের মানুষ আজ তাদের ওপর বিরক্ত। মানুষ চায় না বিএনপি বা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে। মানুষ তৃতীয় একটি দল চায়। সেই দল হচ্ছে জাতীয় পার্টি। তিনি বলেন, বিএনপির অভিযোগ তাদের আন্দোলন করতে দিচ্ছে না আওয়ামী লীগ। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি। বিএনপি ১৯৯...
যেদিকে তাকাবেন খালি চুরি আর চুরি

যেদিকে তাকাবেন খালি চুরি আর চুরি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( সংগৃহিত ) শনিবার (২৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বিভাগীয় গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেখতে চায়। সময় থাকতে কেটে পড়ুন। তা না হলে এ দেশের মানুষ আপনাদের বিদায় করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার আমাদের সব অর্জন ধ্বংস করেছে। যেদিকে তাকাবেন খালি চুরি আর চুরি। দেশের মানুষ আওয়ামী লীগের বিদায় দেখতে চায়। মির্জা ফখরুল আরও বলেন, এ সরকার রিজার্ভ চিবিয়ে খেয়েছে। আগামী তিন মাসের আমদানি-রপ্তানির জন্য ডলার নেই। এতো রিজার্ভ কোথায় গেলো? বিএনপির এই নেতা বলেন, তারা (আওয়ামী লীগ) জোর করে দুবার নির্বাচন করেছে। ২০১৪ সালে কেউ ভোট দিতে কেন্দ্রে যায়নি। ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালে তো আগের রাতে ভোট শেষ হয়ে গেছে। ...
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ শনিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।  এক পর্যায়ে আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা হয়। সেখানে চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। উত্তেজনাকর পরিস্থিতিতে আদিতমারী বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায়। ঢাকা-বুড়িমারী মহাসড়কের যানবাহন বন্ধ থাকে। সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়। মাকসুদ/১৮/ডিএসই ...
মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা

মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মেহের আফরোজ চুমকি ও শবনম জাহান শিলা শনিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন নেতাদের নাম ঘোষণা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা। ষষ্ঠ জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন সাহেদা খানম দিপ্তী, সাধারণ সম্পাদক হাসিনা রাবী চৌধুরী। আর দক্ষিণের সভাপতি সাবেরা বেগম স্বপদে বহাল রয়েছেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে সিমিন হোসেন রিমি ও মহিলাবিয়ষক সম্পাদক হ...
পুলিশ অনুমতি না দিলেও ঢাকার সমাবেশ মহানগরেই হবে – বিএনপি

পুলিশ অনুমতি না দিলেও ঢাকার সমাবেশ মহানগরেই হবে – বিএনপি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ঢাকায় সমাবেশকে ঘিরে বিএনপি - ডিএমপি মুখোমুখি অবস্থানে রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। ১০ ডিসেম্বরে গণসমাবেশ করার জন্য রাজধানীতেই অনুমতি পাওয়ার আশা নিয়ে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যদিও বিএনপি ঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে নির্দিষ্ট জায়গার অনুমতি বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু জানায়নি ডিএমপি। বিএনপির সূত্র জানিয়েছে, বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শহরে না করে টঙ্গী ইজতেমা মাঠ, পূর্বাচল বাণিজ্য মেলার মাঠ কিংবা মিরপুরের কালশীতে করার জন্য দলটিকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। পুলিশের এমন প্রস্তাবনার সমালোচনা করে বিএনপি নেতাকর্মীরা বলছেন, ঢাকার মহাসমাবেশ যেকোনো মূল্যে মহানগরের মধ্যেই করতে দিতে হবে। পুলিশ অনুমতি না দিলেও সেটা করা হবে।  মঙ্গলবার (১৫ নভেম্বর) সমাবেশের অনুমতির জন্য বিএনপির প্রতিনিধি দল ঢাকা ম...
দেশটা কি কারও বাপ দাদার সম্প‌ত্তি?

দেশটা কি কারও বাপ দাদার সম্প‌ত্তি?

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ নয়াপল্টনেই হবে এবং সেই সমা‌বেশ থেকে সরকার পতনের এক দফার আন্দোলন শুরু হবে বলে পরিস্কার ভাবে জা‌নি‌য়ে দি‌য়ে‌ছেন বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশটা কি কারও বাপ দাদার সম্প‌ত্তি? ১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে। এটা জনগণের ঘোষণা। এখনো তো আসল ঘোষণা দেইনি, আসল ঘোষণা আসবে ১০ তারিখ। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন।’ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করবো। আমাদের দাবিও পরিষ্কার। জ্বালানি তে‌লের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ গণসমাবেশ। শাওন, নূরে আলম, আব্দুর রহিম হত্যার প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, দেশের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ...
প্রতিহিংসায় রাতে অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে – মির্জা ফখরুল

প্রতিহিংসায় রাতে অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে – মির্জা ফখরুল

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএন‌পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১০ ডি‌সেম্ব‌রে ঢাকায় আ‌য়ো‌জিত বিএনপির সমাবেশেকে কেন্দ্র করে রাতের বেলায় অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছেন বিএন‌পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তি‌নি দা‌বি ক‌রেছেন, বিএনপির সমাবেশে যেন লোকসমাগম কম হয়, তার জন্য সরকার ইতোমধ্যে সারা দেশে নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে মিথ্যা ও গা‌য়েবী মামলা দেওয়া শুরু করেছে। বিনা কারণে রাতের বেলায় অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।  সোমবার (২১ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  ২২ আগস্ট থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নামে ৯৬টি মামলা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এসব মামলায় ৪৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আ...
পদ ও কমিটি বানিজ্য প্রসংগে ছাত্রলীগ-আওয়ামীলীগ মুখোমুখি

পদ ও কমিটি বানিজ্য প্রসংগে ছাত্রলীগ-আওয়ামীলীগ মুখোমুখি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন ছাত্রলীগের পদবাণিজ্য, কমিটি বাণিজ্য, মাদকসেবী-কারবারি ও অনুপ্রবেশকারীদের পদায়ন নিয়ে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও ভুয়া বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ সোমবার দুপুরে ডিসেম্বর মাসের ৮ ও ৯ তারিখে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন সফলভাবে আয়োজন ও প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব বলেন। ছাত্রলীগ সভাপতি জয় বলেন, বিভিন্ন সময় যে পদবাণিজ্যের অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। অর্থের বিনিময়ে আমরা কোনো ইউনিটের কমিটি দেইনি। আমরা বার বার বলেছি, কেউ যদি পদবাণিজ্যের অভিযোগ প্রমাণ করতে পারে, আমরা সেই শাস্তি মাথা পেতে নেব। ফাঁস হওয়া ফোনআলাপ প্রসংগে ছাত্রলীগের সাধারণ সম্পাদ...
হুমকি ধামকিতে কাজ হবে না, জনগণ আজ জেগে উঠেছে – মির্জা ফখরুল

হুমকি ধামকিতে কাজ হবে না, জনগণ আজ জেগে উঠেছে – মির্জা ফখরুল

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সিলেটের বিভাগীয় গনসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির বিভাগীয় গনসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না। তিনি সিলেটের সমাবেশে উত্তাল জনসমুদ্রের সামনে বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে, তাদের চিহ্নিত করা হবে। তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে।  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত ১৪ বছরে এই সরকার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই সরকারের বিচার হবে জনগণের আদালতে। মানুষের সব অধিকার কেড়ে নেওয়ার অপরাধে এই সরকারের বিচার হবে।’ মির্জা ফখরুল বলেন, ‘সরকার এখন মামলার খেলা খেলছে। কোনো কিছুই ঘটেনি, তবু তারা নাশকতার কথা বলে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করে। আবার হুমকি দেয়, হেফাজতের মতো অবস্থ...