Wednesday, July 29

গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক চলছে

বৈঠকে বসেছে আওয়ামী লীগের জাতীয় কমিটি

আজ শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে বৈঠকে বসেছে আওয়ামী লীগের জাতীয় কমিটি। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় কমিটির বৈঠকেই দলের জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সম্মেলনে পাস করানোর জন্য দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের খসড়া নিয়েও জাতীয় কমিটিতে আলোচনা হয়। এছাড়াও সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং শুদ্ধি অভিযান সম্পর্কে ধারণা দেওয়া হতে পারে বৈঠকে।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সংখ্যা ১৮০ জন। বছরে অন্তত একবার জাতীয় কমিটির সভা করার কথা বলা হয়েছে গঠনতন্ত্রে। তবে সভাপতি চাইলে একাধিকবারও করতে পারেন। 

আশরাফুল-করিম/৩২/ডিএসই