বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফা উপস্থাপন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন
সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে পরপর দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না, সংবিধান সংস্কারে কমিশন গঠন, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনসহ ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ২৭ দফা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা, বিশিষ্ট নাগরিক, গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাসহ অনেকে অংশগ্রহণ নিয়েছেন। সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ওয়েস্টিনের হল পূর্ণ হয়ে যায়। পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক এসএম ফায়েজ সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন ...









