Tuesday, September 15

রান্নার সামগ্রী নিয়ে রাজশাহীতে সমবেত হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

রাজশাহীতে পরিবহন ধর্মঘটে কারনে সমাবেশের তিনদিন আগেই বিএনপি নেতাকর্মীরা

বুধবার সন্ধ্যার পর থেকে মাদরাসা মাঠের দিকে ঢল নামতে শুরু করেছে বিএনপি নেতাকর্মীদের। কারন রাত পোহালেই রাজশাহীতে শুরু হচ্ছে পরিবহন ধর্মঘট। যে কারনে সমাবেশের তিনদিন আগেই চাল ও রান্নার সামগ্রী নিয়ে রাজশাহীতে সমবেত হচ্ছেন তারা।

সমাবেশস্থলে অবস্থান নেওয়া নেতাকর্মীদের বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, আজ থেকে তাদের অবস্থান শুরু। সমাবেশ শেষ করেই নেতাকর্মীরা ঘরে ফিরবেন। পরিবহন ধর্মঘটের কারণে অনেক নেতাকর্মী আজ রাজশাহীতে চলে এসেছেন।

তিনি বলেন, রাতেই মাদরাসা মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ শুরু হয়েছে। পাশাপাশি টানানো হচ্ছে তাঁবু। বাইরের জেলা থেকে আসা কর্মীরা যেন সেখানে অবস্থান নিতে পারেন।

লেনিন/০১/ডিএসই