Wednesday, September 16

রাজনীতি

অনেক সমালোচনা শুনতে হয়, কষ্ট লাগে

অনেক সমালোচনা শুনতে হয়, কষ্ট লাগে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১৯ নভেম্বর) গণভবনে দলের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে রিজার্ভ নিয়ে সমালোচকদের জবাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার রিজার্ভ রেকর্ড পরিমাণ বাড়িয়েছে এবং পর্যাপ্ত রিজার্ভ হাতে রেখেই সব কাজ করছে। তিনি বলেন, রিজার্ভ নিয়ে তো খুব আলোচনা, আমরা কী করেছি? আমাদের জ্বালানি তেল কিনতে হয়েছে। তেল, গম, ভুট্টা, খাদ্যশস্য কিনেছি। করোনার টিকা স্পেশাল বিমান পাঠিয়ে কিনে এনেছি। চিকিৎসায় হাসপাতাল ডেডিকেটেড করেছি। বিনা পয়সায় চিকিৎসা নিশ্চিত করেছি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারা রিজার্ভ রেখে গিয়েছিল মাত্র দুই দশমিক নয় বিলিয়ন ইউএস ডলার, যেটা তিন মাসের খাবার বা আমদানি করার পয়সা হতো না। সে অবস্থা আমরা ক্ষমতায় এসে (১৯৯৬) রিজার্ভ বাড়িয়েছি। ২০০৮-এ যখন আসি তখন পাঁচ বিলিয়নের বেশি ছিল না, সেখান থেকেও ৪৮ বিলিয়ন...
সরকার উৎখাতের আন্দোলনে একমত  বিএনপি ও গণতন্ত্র মঞ্চ

সরকার উৎখাতের আন্দোলনে একমত বিএনপি ও গণতন্ত্র মঞ্চ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপ মঙ্গলবার (১৫ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলমান রাজ‌নৈ‌তিক আন্দোলনে একমত হ‌য়ে‌ছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে জাতীয় আন্দোলন হবে জাতীয় ঐক্য সৃষ্টির আন্দোলন। এর মাধ্যমে আমরা একটি গণআন্দোলন গড়ে তুলবো। ফখরুল বলেন, আপাতত সরকার পতনের লক্ষে জাতীয় ঐক্য সৃষ্টি করা হবে। পরে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে এ আন্দোলনকে বেগবান করবো। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হবো। মির্জা ফখরুল আরও বলেন, জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তাব করেছি একটি জাতীয় সরকার গঠনের...
সরকারের এখন পালানো ছাড়া কোনও পথ নেই – মির্জা আব্বাস

সরকারের এখন পালানো ছাড়া কোনও পথ নেই – মির্জা আব্বাস

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
গণসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ রাতের ভোট আর মেনে নেবে না। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এত ভয় কেন, যায়গায় যায়গায় পুলিশি তল্লাশি, নেতাকর্মীদের হয়রানি, পরিবহন ধর্মঘট, শহর থেকে ৫ কিলোমিটার দূরে সভা দিলেন কেন? জনগণ এখন লড়াই করতে শিখে গেছে।’ তিনি বলেন, ‘খাদ্যদ্রব্যের যেই দাম তাতে জনগণ মাঠে নেমে গেছে, জনগণ এখন খাদ্যের জন্য, চিকিৎসার জন্য, বস্ত্রের জন্য লড়াই করবে। আমরা শেখ হাসিনা এবং আওয়ামীলীগ সরকারের পদত্যাগ চাই।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘সরকার এতটা ভীত হয়েছে, যে কারণে আকাশ, নৌ ও সড়ক পথে যুদ্ধ শুরু করে দিয়েছে। সরকারের এখন পালানো ছাড়া কোনও পথ নেই।’ তিনি বল...
রিজার্ভ ফাঁকা করে  আইএমএফের ঋণের বোঝা চাপানোর চেষ্টা চলছে

রিজার্ভ ফাঁকা করে আইএমএফের ঋণের বোঝা চাপানোর চেষ্টা চলছে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
স্বেচ্ছাসেবক দলের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতির মাধ্যমে রিজার্ভ ফাঁকা করে এখন আইএমএফের ঋণ নিয়ে সরকার জনগণের কাঁধে বোঝা চাপাচ্ছে। বিএনপির ‘বিপ্লব ও সংহতি দিবস’ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে এ কর্মসূচি করছে স্বেচ্ছাসেবক দল। সমাবেশে মির্জা ফখরুল আরো বলেন, আইএমএফের কাছ থেকে ঋণ পেয়ে ডুগডুগি বাজাচ্ছেন। আগে বলেছিলেন, আইএমএফের ঋণ লাগবে না। তাহলে এখন কেন আইএমএফের লোন নিচ্ছেন? কারণ দুর্নীতি করে রিজার্ভ ফাঁকা করে ফেলেছেন। সামনে আইএমএফের লোন পরিশোধ করবেন কীভাবে? এ ঋণ তো জনগণের কাঁধে বোঝা হয়ে থাকবে।’ সিরাজুল/...
দুই রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের রুদ্ধদ্বার বৈঠক

দুই রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের রুদ্ধদ্বার বৈঠক

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টা ১০মিনিট থেকে সাড়ে ৪টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে ও নরওয়ের রাষ্ট্রদূত রএসপেন রিকটার ভেন্দসেনের সঙ্গে দেড় ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে দুই রাষ্ট্রদূত চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমীর খসরু সাংবাদিকদের বিফ্রিং করেন। তিনি বলেন, আলোচনা সম্পর্কে আমি এতটুকু বলতে পারি যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিষয়গুলো আছে, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, জাতিসংঘের ঢাকার প্রধান গোয়েন লুইসও আজ এক অনুষ্ঠানে নির্ব...
মানুষ কীভাবে আবার এদের পাশে দাঁড়ায়, এদের সমর্থন করে? – প্রধানমন্ত্রী

মানুষ কীভাবে আবার এদের পাশে দাঁড়ায়, এদের সমর্থন করে? – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জাদুঘর মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং বর্বরতার ঘটনা দেশবাসী যেন ভুলে না যায়। সেই দিন যেন ফিরে না আসে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমার শুধু একটাই আহ্বান থাকবে দেশবাসীর কাছে, রাজনীতি করতে চাইলে সুষ্ঠু রাজনীতি করুক, আমার আপত্তি নাই। কিন্তু আমার এই সাধারণ মানুষের গায়ে কেউ হাত দিলে তাদের রক্ষা নাই। আমি শুধু দেশবাসীকে এটুকুই বলবো, ওই দুঃসময়ের কথা যেন কেউ ভুলে না যায়। তিনি বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল অস্ত্রের ঝনঝনানি। মেধাবী ছাত্রদের হাতে অর্থ, অস্ত্র, মাদক তুলে দিয়ে বিপথে ঠেলে দিয়েছে। ’৭৫-এর পর এই ছিল বাংলা...
এই আন্দোলন জাতিকে রক্ষার জন্য – মির্জা ফখরুল

এই আন্দোলন জাতিকে রক্ষার জন্য – মির্জা ফখরুল

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
গণসমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশাল নগরীতে শনিবার (৫ নভেম্বর) বিকেলে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান শেখ হাসিনার সরকারের অধীনে সাধারণ নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে আগামী সাধারণ নির্বাচন দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামীলীগ ২০১৪ সালে ও ২০১৮ সালে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এখন আবারও নতুন করে ভোট চুরির ফায়দা আটছে। নতুন নির্বাচন কমিশন দিয়ে কৌশলে ভোট চুরির চিন্তা করছে। কিন্তু শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গণসমাবেশের ডাক দেয় বিএনপি।...
বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি – ওবায়দুল কাদের

বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
কুমিল্লা মহানগর ত্রি-বার্ষিক সম্মেলনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় নগরীর টাউন হল মাঠে কুমিল্লা মহানগর ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে, তারাই গণতন্ত্র ধ্বংস করেছে। তিনি বলেন ডিসেম্বর আসল খেলা হবে, মাঠে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে। সেতুমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যদি ১৫ আগস্টে হত্যাকাণ্ডে জড়িত না হতো, তাহলে শক্ররা বঙ্গবন্ধুকে খুন করার সাহস পেতো না। খুনিদের পুরস্কার ও বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছে সেনাপতি জিয়া।  বিএনপি কাছে কোনো জবাব নেই, কোনো ১৫ আগস্টে হত্যাকাণ্ড ও ২১ আগস্ট গ্রেনেট হামলা হলো। ১৫ আগস্ট হত্যাকাণ্ড সরাসরি জিয়াউর রহমান জড়িত। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানের নির্দেশে বঙ্গবন্ধু এ...
বরিশাল নগরী থমথমে, সমাবেশ স্থলে উৎসবের আমেজ

বরিশাল নগরী থমথমে, সমাবেশ স্থলে উৎসবের আমেজ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
থমথমে বরিশাল শহর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ধর্মঘটের কারণে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকায় বিভাগীয় শহর বরিশালে থমথমে পরিবেশ বিরাজ করলেও সকাল থেকে মিছিল আর স্লোগানে মুখোরিত হয়ে উঠেছে নগরীর চাদমারীস্থ বঙ্গবন্ধু উদ্যান। সেখানে উৎসবের আমেজ বিরাজ করছে। শনিবার (৫ নভেম্বর) জোহরের নামাজের পর বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকে সমাবেশের অনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন। এদিকে নগরীর আমতলা জিড়ো পয়েন্ট থেকে লঞ্চ টামিনাল পর্যন্ত মেট্রোপলিটন পুলিশ বিশেষ চেক পোস্ট বসিয়ে দু-চাকার মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন স্থানে বিশেষ চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়া নগরীর প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ...
জেলে যাবো, প্রয়োজনে মরবো, পালাবো না – ওবায়দুল কাদের

জেলে যাবো, প্রয়োজনে মরবো, পালাবো না – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আইইবি মিলনায়তনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ( সংগৃহিত ) শুক্রবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি আয়োজিত এক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, "বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে তাতে তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে"। আওয়ামী লীগ নয়, দেশ ছেড়ে পালানোর রাজনীতি বিএনপি করে, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে। আমাদের জন্ম এদেশে, প্রয়োজনে মরবো, জেলে যাবো- তবুও দেশ ছেড়ে পালাবো না। তিনি বলেন, মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির নেতা। আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই। প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করেন না, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি- এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, যারা ১৫ আগস্ট, ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে তাদের মুখে প্রতিহিং...