Wednesday, September 16

রাজনীতি

ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে এর অর্ধেক খেয়ে ফেলেছে – স্থানীয় সরকার মন্ত্রী

ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে এর অর্ধেক খেয়ে ফেলেছে – স্থানীয় সরকার মন্ত্রী

প্রচ্ছদ, রাজনীতি
সোমবার (৬ জুলাই) পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে।তারা যত কাজ করেছে এর অর্ধেক খেয়ে ফেলেছে, গ্রাম ধ্বংস করেছে; সংগঠন ধ্বংস করেছে। সেখান থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সারা দেশের ১ লাখ ৮১ হাজার সংগঠক সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্য বাজারজাত করেন। উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আলোচনা অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মুরাদ/০৯/ডিএসই ...
আওয়ামী লীগ এখন  পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে টিকে আছে

আওয়ামী লীগ এখন পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে টিকে আছে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন শুধুমাত্র পুলিশ ও আমলাদের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে। মির্জা ফখরুল বলেন, সারা দেশে সাধারণ মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষের আন্দোলন শুরু হয়েছে তখন থেকে, যখন থেকে বেআইনিভাবে দুই দুইবার ভোট ব্যবস্থাকে ধ্বংস করে জোর করে তারা ক্ষমতা দখল করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনৈতিক ঐতিহ্য হারিয়ে এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পুলিশ এবং আমলাদের ওপর নির্ভর করে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। সব রাজনৈতিক দল একত্রিত হয়েছে—উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সবাই এখন এই সরকারকে সরিয়ে দেওয়া, গণতন্...
বিএনপির নেতৃত্বে নতুন ১২ দলীয় জোট

বিএনপির নেতৃত্বে নতুন ১২ দলীয় জোট

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপির নেতৃত্বে জোট গঠন করেছে ১২টি রাজনৈতিক দল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে চলমান সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের লক্ষ্যে বিএনপির নেতৃত্বে জোট গঠন করেছে ১২টি রাজনৈতিক দল। জোটের মধ্যে থাকা রাজনৈতিক দলগুলো হচ্ছে- জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা), এনডিপি, মুসলিম লীগ (বিএমএল), জমিয়াতে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, আমরা চলমান সরকারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাজপথের সব কর্মসূচি সক্রিয়ভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্...
বিএনপির এমপি  হারুনুর রশিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন

বিএনপির এমপি  হারুনুর রশিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি  হারুনুর রশিদ সংসদে এসে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র জমা দিয়ে হারুনুর রশিদ সংসদের বাইরে এসে বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরও বেগবান করতে পদত্যাগ করেছি। এ সময় তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ও জিএম সিরাজ। এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও হারুনুর রশিদ বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাই বৃহস্পতিবার সকালে এসে পদত্যাগপত্র জমা দেন তিনি। তৌফিক/৪২/ডিএসই ...
গাজীপুরে জাহাঙ্গীর আলম মেয়র পদে ফিরে আসছেন

গাজীপুরে জাহাঙ্গীর আলম মেয়র পদে ফিরে আসছেন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের মৌচাক স্কাউট ক্যাম্প মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘গাজীপুরে জাহাঙ্গীর আলমের মেয়র পদে ফেরার বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। তাকে তো মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়নি, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত যেসব কারণে করা হয়েছে, সেগুলো প্রক্রিয়াধীন রয়েছে।’  গত শনিবার (১৭ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ঘোষণার পর থেকেই দল থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের দলে ফেরার বিষয়টি আ...
জজ কোর্টে মির্জা ফখরুল  ও মির্জা আব্বাসের জামিন আবেদন

জজ কোর্টে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস বুধবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত আবেদনের ওপর শুনানির জন্য বিকেল ৩টায় সময় ঠিক করেছেন বলে নিশ্চিত করেছেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত  তিন দফায় তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এবার আমরা মহানগর দায়রা জজ আদালতে (সিআরমিস) তাদের জামিন আবেদন করেছি।  তাদের অন্তর্বর্তী জামিন আবেদন করেছি। শুনানির জন্য আজ বিকেল ৩টার সময় ঠিক করেছেন আদালত। জানা যায়, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে অভিযান চলাক...
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস ছিলেন। অপরদিকে ইনান ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে গণভবনে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক থেকে বের হয়ে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে। ঢাবি ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। অন্য দিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হয়...
যত নির্যাতন করা হবে ততই শক্তিশালী হবে বিএনপি – খন্দকার মোশাররফ

যত নির্যাতন করা হবে ততই শক্তিশালী হবে বিএনপি – খন্দকার মোশাররফ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মহিলা দলের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার (২০ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নেতাকর্মীদের যত নির্যাতন করা হবে ততই শক্তিশালী হবে বিএনপি। হামলা-মামলা করে তাদের আর দমানো যাবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোশাররফ বলেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে বিএনপি। সরকার ক্ষমতায় টিকে থাকতে অতিরঞ্জিত কথা আর সত্যের সাথে সম্পর্ক নেই এমন মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছে। সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আলোচনা না করে দলীয় সরকারের অধী...
রূপরেখা বিএনপির স্ট্যান্ডবাজি

রূপরেখা বিএনপির স্ট্যান্ডবাজি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (সংগৃহিত) মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২৭টি প্রস্তাব নিয়ে কথিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ উপস্থাপন বিএনপির স্ট্যান্ডবাজি। আওয়ামী লীগ নেতা বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তারা কীভাবে সেটি মেরামত করবে। গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের মূল্যবোধ তো বিএনপিই ধ্বংস করেছে। তাদের হাতে রক্তের দাগ, আবার তারাই খুনিদের পুরস্কৃত করেছে। ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট থেকে ৩ নভেম্বর তারা খুনের রাজনীতি শুরু করে। ২১ আগস্ট পর্যন্ত আমাদের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আহসান উল্লাহ মাস্টার, শাহ কিবরিয়া, খুলনার মুঞ্জুরুল ইমাম, যশোরের শামসুর রহমান, সাংবাদিকরাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। তাদের হাতে তো রক্তের ...
দেশের মধ্যে যা মেরামত, তা আওয়ামী লীগই করেছে – ওবায়দুল কাদের

দেশের মধ্যে যা মেরামত, তা আওয়ামী লীগই করেছে – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির বৈঠক আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আজ (সোমবার) সকালে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানতে চেয়েছেন, ২০৩০ সালের মধ্যে শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার ‘ভিশন ২০৩০’ বিএনপির। এটা কোথায় এখন? ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বিজয় কল্পনাও করা যায় না। জাতির সর্বশ্রেষ্ঠ বীর, যার নামে বাংলাদেশের ইতিহাসের দরজা খুলে যায় তিনি বঙ্গবন্ধু। বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সময় সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামনে আরও চ্যালেঞ্জ আছে, সেগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা রাষ্ট্রকে ধ্বং...