
সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির মঞ্চে সোমবার রাত পৌনে ১০টার দিকে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে রাত সাড়ে নয়টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সাভারের তারাপুর মাঠে পৌঁছে মঞ্চে ওঠার ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। স্থানীয় দুইজন নেতার স্বল্প বক্তব্য শেষে রাত পৌনে ১০টার দিকে মঞ্চের দর্শক গ্যালারিতে একটি ককটেল বিস্ফোরণ হয়।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা যায়, এই ঘটনায় আহত চারজনকে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফিরোজ/০৪/ডিএসই
