Wednesday, July 29

বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমান।

বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে এমনটা বলছিলেন বিএনপির মিডিয়া সেলের একজন সদস্য।

কানিজ-ফৌজিয়া/২২/ডিএসই