
সোমবার (৬ জুলাই) পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে।তারা যত কাজ করেছে এর অর্ধেক খেয়ে ফেলেছে, গ্রাম ধ্বংস করেছে; সংগঠন ধ্বংস করেছে। সেখান থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সারা দেশের ১ লাখ ৮১ হাজার সংগঠক সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্য বাজারজাত করেন। উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আলোচনা অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মুরাদ/০৯/ডিএসই

